Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    হোয়াটসঅ্যাপে এই ৩টি মেসেজ এলেই বিপদ, মুহূর্তে উধাও হতে পারে ব্যাংকের টাকা , সাবধান হন এখনই

    কেন বারবার ব্রিগেড? নেহেরু থেকে মোদী—কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Sunday, March 15
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»রোদ্দুরের কথকতা – ঐ মহামানব আসে…
    ইচ্ছে-ডানা

    রোদ্দুরের কথকতা – ঐ মহামানব আসে…

    নিউজ অফবিটBy নিউজ অফবিটApril 28, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি।চৈত্র মাস।অনেক স্বপ্ন
    সম্ভাবনার মধ্য দিয়ে জন্মেছিলেন এক মহামানব। মা ত্রিশলার কোল আলো করে।
    ইক্ষাকু বংশের
    রাজা সিদ্ধার্থর পুত্র হিসাবে। বর্তমান বিহারের চম্পারণ জেলার কুন্দলপুরে। তখন
    মগধের রাজধানী বৈশালী। যীশুর জন্মাতে তখনও ৫৯৯ বছর বাকি। জৈন ধর্মের ২৪তম বা শেষ
    তীর্থঙ্কর হয়ে বর্ধমান মহাবীর পৃথিবীতে এলেন।

    বর্ধমান এর অর্থ যা বৃদ্ধি পাচ্ছে এমন। তাঁর আর কী বৃদ্ধি
    পাবে জ্ঞান ছাড়া। জীবন যাপনের সহজ সূত্র হিসাবে তিনি বললেন, নিজেকে জানো, নিজেকে
    চিনতে শেখো এবং নিজের মধ্যে ডুবে যাও। তিনি ধর্মকে ব্যাখ্যা করলেন অনুভূতি দিয়ে।
    তাঁর মতে নীরবতা ও আত্মসংযমই অহিংসা যা সর্বোত্তম ধর্ম। ঈশ্বর সেবা হয়ে উঠলো
    জীবসেবারই নামান্তর।

    যুদ্ধ প্রসঙ্গে তাঁর অভিমত, যুদ্ধ করতে হলে নিজের সঙ্গে
    লড়াই করো, যে নিজেকে জয় করতে পারে সে সুখী ও আনন্দিত। তিনি অপছন্দ করতেন
    যন্ত্রণাকে, অন্যকে যন্ত্রণা দিতেও। নীরবে পার হয়ে গেল তাঁর জন্মতিথি।  হিংসা পরায়ণ ও পরস্পর যুযুধান মানুষের কাছে আজো
    তিনি এক আলোকবর্তিকা। বিক্ষুব্ধ সমুদ্রে বিচ্ছিন্ন দ্বীপের মত। এই মরুভূমিতে
    মরুদ্যানের মত।

    আরও পড়ুনঃরোদ্দুরের কথকতা- শিব ঠাকুরের আপন দেশে

    ১৯শে এপ্রিল সিনেমায় ঋতুপর্ণ ঘোষ দেখিয়ে ছিলেন এক শোক
    সন্তপ্ত পরিবারের নানান টানাপোড়েন। যা একই সঙ্গে হয়ে উঠেছিল মনখারাপের জীবন্ত
    দলিল। এবারের উনিশে এপ্রিল ছিল সেই রকমই এক শোকের পার্বণ। যুগ যুগ পালিত হয়ে আসছে।
    ‘শুভ শুক্রবার’ হিসাবে। পৃথিবীর নানা প্রান্তে নানা দেশে কোথাও ভালো কোথাও কালো
    আবার কোথাও শুধুই ঈশ্বরের দিন। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিন। মহামানবের
    দেহত্যাগের দিন। মানবতার লজ্জার দিনও বটে।

    মানুষকে ভালোবাসার অপরাধে, নিজেকে ঈশ্বরের সন্তান বলার
    অপরাধে সেই প্রথম মানুষের হাতে মানবতার সংগঠিত হত্যা। সমাজের মাথারা যখন যেন তেন
    প্রকারেণ শাস্তি দিতে বদ্ধপরিকর, তখনও সেই যুগেও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। শাস্তি
    কেন? কি বা তাঁর অপরাধ? আজ সংখ্যাগুরু মানুষ খ্রিস্টধর্মে দীক্ষিত হলেও সেদিন
    স্বয়ং যীশু সংখ্যালঘু ছিলেন। সেদিন সংখ্যাগুরু মানুষজনের চাপে রোমান গভর্নর
    পন্টিয়াস পাইলেট হাত ধুয়ে নিয়েছিলেন। সমবেত জনতার সামনে তিনি ঘোষণা করেছিলেন, এই
    হত্যালীলায় তাঁর কোন হাত নেই, দায় নে্‌ দায়িত্ব নেই।

    আরও পড়ুনঃরোদ্দুরের কথকথা- দুই ডিঙায় দক্ষিণরায় বনবিবি আর মাঝে নিশিরডাক

    চিরকাল এভাবেই শাসক হাত ধুয়ে নেয় সম্মিলিত গণহত্যার কলঙ্ক
    থেকে। সেই ট্র্যাডিশন সমানে চলেছে দেশে দেশান্তরে। দুর্বলের উপর লঘুর উপর যে কোনো
    ছুতোয় সবলের গুরুতর অত্যাচার। গণহত্যা নরহত্যা বিভিন্ন ছলে। বহুমাত্রিক ব্যাখ্যায়।
    নব বৎসরে এই আঁধি লাগা দিনে কি ভীষণ প্রাসঙ্গিক এই দুই নরোত্তম পুরুষ। আমরা শুনি
    তাঁরা বারবার আসেন মানবতার জয়গানে মুখর হবার জন্য। বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসায়
    জেগে উঠবেন বলে।

    ভাবীকালের কাছে ক্ষমা প্রার্থনা করে হয়তো তখন আবার আমরা এইরকম অন্যায় হত্যার
    গৌরবময় উদযাপনে সামিল হব। আর সেই অবনত লজ্জার ম্লানিমা নিয়ে শুনতে পাবো
    রবীন্দ্রনাথের বিনম্র উচ্চারণ ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো,
    সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো ধরায় আসো’। আজকের ভারতবর্ষে কোন টাইমমেশিনে চেপে
    ওঁরা যদি এসে মুখোমুখি হতেন কী লজ্জা হতো বলুন দেখি? এখনো সময় আছে ত্রুটি সারিয়ে মানুষের
    মুখে হাসি ফোটানোর। এখনো চেষ্টা করলে খানিকটা মুছে দেওয়া যায় অপমানিতের ব্যথা ও
    বেদনা
    । গ্লানি ধুয়ে, জরা ঘুচিয়ে এই অগ্নিস্নাত প্রবীণ ভূখন্ড যদি আবার নবীণ হয়ে ওঠে
    তাহলে ক্ষতি কী? মাভৈঃ
    ।।  

    আরও পড়ুনঃ নকশী কাঁথায় ঢাকা জলপরীর লাশ

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleসেকি! লিপস্টিক লাগালে এটা কমে যাবে
    Next Article রোদ্দুরের কথকতা – ঐ মহামানব আসে…

    Related Posts

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    February 4, 2026

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    January 13, 2026

    Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

    October 31, 2025
    আরও পড়ুন

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    1 2 3 … 42 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi West Bengal Projects 18680 Crore: পশ্চিমবঙ্গে প্রায় ১৮,৬৮০ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন…

    হোয়াটসঅ্যাপে এই ৩টি মেসেজ এলেই বিপদ, মুহূর্তে উধাও হতে পারে ব্যাংকের টাকা , সাবধান হন এখনই

    কেন বারবার ব্রিগেড? নেহেরু থেকে মোদী—কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ

    শনির সাড়ে সাতি কি দুর্ভাগ্যের সময়? সত্যিটা জানলে বদলে যেতে পারে আপনার জীবন

    বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    হোয়াটসঅ্যাপে এই ৩টি মেসেজ এলেই বিপদ, মুহূর্তে উধাও হতে পারে ব্যাংকের টাকা , সাবধান হন এখনই

    কেন বারবার ব্রিগেড? নেহেরু থেকে মোদী—কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.