Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    কথা না বলেও মনের ভাব পাঠানো সম্ভব? কিভাবে মনের শক্তি আজ প্রযুক্তিতে রূপ নিচ্ছে

    ডাবলুবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত? জানুন, কী পড়লে মিলবে নিশ্চিত সাফল্য?

    বিমানবন্দরে ব্যাগ হারালে আতঙ্ক নয়! এই উপায়ে ট্র্যাক করে ফিরে পেতে পারেন সব জিনিসপত্র

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, March 10
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»মহাকালের ঘণ্টা বাজছে, মায়ের ছবিতে মালা
    ইচ্ছে-ডানা

    মহাকালের ঘণ্টা বাজছে, মায়ের ছবিতে মালা

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMay 5, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    -তোমার সঙ্গে কবে যেন দেখা হয়েছিল?

    -৪ঠা অথবা ৫ই ডিসেম্বর।

    -কল্যানী অথবা কামস্কাটকায়।মেমারী অথবা মাদাগাস্কারে।
    কোথায় যেন?

    -চেরী গাছের তলায়।ইউনিট ২ স্কুলে।

    -পেন হসপিটালের সামনে? চন্দননগর স্ট্যান্ডে? নাকি? মনে
    আছে সেই কলেজ স্ট্রীট, কফিহাউস।

    -ধ্যাত, আগেও তো কতবার দেখেছো। ওকি একটা মনে রাখার মত
    বিষয়।

    -আরে না না। সে এক অন্যরকম দেখা। শীতরাতের ঠান্ডা ছুরি
    কেটে দেওয়া আবহাওয়া পেরিয়ে -মৃদু মোমের আলোয় যৌথ যাপন। বলো কি দুর্দান্ত স্মৃতি।

    -তোমার জন্মদিনটা খালি ভুলে যাই; ১৮ই বৈশাখ? শ্রাবণ?
    ২রা মে? না না ওটা নয়।পয়লা মে সংগঠনের জন্মদিন। মনে নেই তোমার?

    -ওটা মায়ের জন্মদিনে প্রতিষ্ঠা হয়েছিল।

    -ঠিক ঠিক। কিন্তু ছেলেটা তোমার যেন কবে? মহালয়ার দিন না
    চড়কের দিন?

    -সব ভুলে মেরে দিয়েছো? মহালয়ায় বড়দি। ৯ই মে দাদা। চড়কের
    গায়ে গায়ে ছেলেটা। ২৩শে শ্রাবণ বাবা।

    -রবীন্দ্রনাথের সঙ্গে একটা যোগ আছে না?

    -তোমার বাংলা ইংরাজী গুলিয়ে গেছে। আরে রবীন্দ্রপ্রয়াণ
    ২২ শে।

    -এই একটা কথা বলো তো? এত তারিখ জেনে কি করবে?

    -বা রে উদযাপন করতে হবে না? এইসব দিন গুলোই জীবনের
    মাইলফলক।

    নতুন জামা কাপড় পরে আসনে বাবু হয়ে বসতাম। কপালে চন্দনের
    ফোঁটা দিয়ে ধান দুব্বো দিয়ে মা আশীর্বাদ করতেন। রুপোর বাটিতে পায়েস মিষ্টি
    খাওয়াতেন। জন্মদিন সবারই স্পেশাল। আসলে দিন মাস বছরের এই হিসেব স্মৃতিকে সংরক্ষণ
    করার প্রয়াস বই তো কিছু নয়।

    এই যেমন ধরো পয়লা মে। সেই কবে ১৮৮৬ সালের অন্যরকম
    শিকাগো শহরে তার হাজারো কুখ্যাতি নিয়ে নিজের মতো করে দিন কাটাচ্ছিল। আমেরিকার
    অন্যতম শিল্পশহর। যেখানে প্রচুর জার্মান ও বোহেমিয়ান অভিবাসীরা শ্রমিক হিসাবে কাজ
    করত। একদিকে মাদক চোরাচালান ও গুণ্ডাদের আখড়া অন্যদিকে শ্রমিকদের উপর অকথ্য
    অত্যাচারসহ প্রায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অমানুষিক পরিশ্রমসাধ্য কাজ।

    ৪ঠা মে হে মার্কেট স্কোয়ারে দৈনিক আট ঘন্টা কাজের
    দাবীতে হরতাল ও শান্তিপূর্ণ মিছিলের উপর বোমাবাজি। ফলতঃ পুলিশের মৃত্যু শ্রমিকের
    মৃত্যু সাধারণ পথচারীর মৃত্যু। সব মিলিয়ে ব্যাপক শোরগোল ধরপাকড়। জেল ফাঁসি। প্রবল
    জনসমর্থন সূচনা করে বিপ্লবের। সর্বহারাদের সম্মিলিত দাবী ও বিশ্বশান্তির উদ্দেশ্যে
    আইনসিদ্ধ হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পয়লা মে।



    মা জন্মেছিলেন এই দিনে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর
    অনেক দেরি করে খাবার খেতেন। সংসার পাকে পাকে জড়িয়ে রেখেছিল তাঁকে। উপবাস, পরিবারের
    সদস্যদের জন্য কল্যাণকামনা ও আরও নানা উপাখ্যানের মধ্যে তাঁর নিজের ভাল থাকাটাই
    গৌণ হয়ে গিয়ে ছিল। মায়ের জন্মদিনে পায়েস হয়নি মনে হয় কোনোদিন। তাই হয়তো চলে
    গিয়েছেন অকালে অভিমানে।

    আটঘন্টার সুবিধা তিনি পাননি। আমরা পেতে দিইনি। আজও চোখ
    বুজলে দেখতে  পাই সেই মিছিলে পতাকা হাতে
    সামনের সারিতে মা হাঁটছেন। মেয়েরা এইভাবেই হেঁটে যায় চিরকাল। বিপ্লবের সেবাদাসী
    হয়ে।

    আমরা সুবিধা নিতে শিখেছি খুব। সেই ব্যাটনটা যে অন্যকে
    এগিয়ে দিতে হয় এই বোধ আর কবে জাগবে? আমরা হুকুম করতে শিখেছি বাড়িতে। পেয়ে পেয়ে
    অধিকার মনে হয়ে গেছে যত্নকে। বাড়ির মানুষজনের ও একটু যত্ন একটু শুশ্রূষা প্রয়োজন,
    মনে থাকে না আমাদের।

    আজ মা নেই। একটু সচেতন হলে আরো বেশ কিছুদিন একসঙ্গে
    থাকা যেত। এক বিরাট বিপুল বিষন্নতায় ভরে যাচ্ছে চরাচর। শুধু দিনগোনা। শেষের সে দিন
    ভয়ংকর। বাঁচতে হলে পাশাপাশি ফুটে ওঠা রক্তগোলাপের মতো বাঁচো। একে অন্যকে পিষে দিয়ে
    চেপে দিয়ে ছোট করে নয়।

    মহাকালের ঘণ্টা বাজছে। শুনতে পাচ্ছো কি? অথচ এখন ছবিতে
    মালা। ক্যালেন্ডারের পাতা উলটে যায়। নিজের মেধা দক্ষতা যোগ্যতা শিক্ষকতা সব
    জলাঞ্জলি দিয়ে তাঁর এই আত্মবলিদান আমাকে বারবার বিষণ্ণ অন্ধকারের দিকে নিয়ে যায়। আবার
    ফিনিক্সের মতো জেগে উঠি তাঁর হাসিমুখ আর অভয়দাত্রী প্রতিমা দেখে ।।

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleফণীর পর এবার অন্য আতঙ্ক, পুড়বে বাংলা
    Next Article একটানা নাচলেন ১২৬ ঘণ্টা, বিশ্ব রেকর্ড নেপালের তরুণীর

    Related Posts

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    February 4, 2026

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    January 13, 2026

    Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

    October 31, 2025
    আরও পড়ুন

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    1 2 3 … 42 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    তত্ত্বকথা ও কাহিনী

    কথা না বলেও মনের ভাব পাঠানো সম্ভব? কিভাবে মনের শক্তি আজ প্রযুক্তিতে রূপ নিচ্ছে

    Modern Telepathy Applications: প্রাচীন যোগশাস্ত্র ও ধ্যানের রহস্য থেকে আজকের ব্রেইন টু ব্রেইন যোগাযোগ—জানুন কিভাবে…

    ডাবলুবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত? জানুন, কী পড়লে মিলবে নিশ্চিত সাফল্য?

    বিমানবন্দরে ব্যাগ হারালে আতঙ্ক নয়! এই উপায়ে ট্র্যাক করে ফিরে পেতে পারেন সব জিনিসপত্র

    কেন মোজতবা খামেনির হাতেই ক্ষমতা? ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তাকেই কেন বেছে নেওয়া হল

    গ্রামবাংলার নারী শক্তি: সংগ্রাম পেরিয়ে গ্রামবাংলার ৫জন উদ্যোক্তা নারীদের সাফল্যের গল্প

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    কথা না বলেও মনের ভাব পাঠানো সম্ভব? কিভাবে মনের শক্তি আজ প্রযুক্তিতে রূপ নিচ্ছে

    ডাবলুবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত? জানুন, কী পড়লে মিলবে নিশ্চিত সাফল্য?

    বিমানবন্দরে ব্যাগ হারালে আতঙ্ক নয়! এই উপায়ে ট্র্যাক করে ফিরে পেতে পারেন সব জিনিসপত্র

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.