Sankudeb Panda: পার্ক স্ট্রিটের পুজো উদ্যোক্তা শঙ্কুদেব পাণ্ডার কটাক্ষ ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ঝুলন, ট্রেন, পিকনিক ও মাইক্রোফোনের প্রসঙ্গ তুলে অন্য পুজোর আয়োজনকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের পুজো দেখতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: এবার বিজেপির প্রতিযোগী বিজেপি, প্রথমবার মা আসছেন পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিটের দুর্গাপুজোকে ঘিরে এ বার বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে। পুজোর উদ্যোক্তা শঙ্কুদেব পাণ্ডা জানিয়েছেন, তাঁদের পুজো শুধু প্রতিমা দর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উদ্বোধনের পর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রথমবারের জন্য দুর্গাপুজো হচ্ছে পার্ক স্ট্রিটে। পুজোর উদ্যোক্তা শঙ্কুদেব পান্ডা বঙ্গ টিভির সাংবাদিককে জানিয়েছেন, কলকাতায় তার মতো কেউ পুজো এ বছর করতে পারবেনা।
‘ও তো ঝুলন বানায় দেবুদা। ওটা ঝুলন। …এদিকে ট্রেন যাচ্ছে, ওদিকে পিকনিক হচ্ছে, এদিকে গান হচ্ছে, সজলবাবু মাইক্রোফোন নিয়ে নাচছে। ও ঝুলন। সজলদারা সাবালক হয়নি। সজলদাকে বলুন সাবালক হয়ে পুজো করতে।’
‘কোন পুজো আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চায়, আমরা সেটা জানতেই চাই কলকাতায়। কে? ….আমাদের পুজো পার্ক স্ট্রিট। সজলদাকে আমন্ত্রণ জানাব। দেখে যান পুজো কাকে বলে।’
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা সজল ঘোষের প্রসঙ্গ এলে তিনি জানান, সজল ঘোষ নাবালক, নাবালকের মতোই তার পূজো, ঝুলনের সঙ্গে তার পুজোকে তিনি তুলনা করেছেন। একইসঙ্গে পুজো চত্বরে সিপিএমের বুকস্টল করা নিয়েও সরাসরি আপত্তি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, পুজোর নামে স্টল করে সেখানে হিন্দু ধর্মবিরোধী প্রচার চালানোর চেষ্টা হতে পারে। এমন কোনও কার্যকলাপ তিনি পুজো চত্বরে মেনে নেবেন না বলে জানিয়েছেন।
সিপিএমের বুকস্টল নিয়ে সঙ্কুদেবের আপত্তি
শঙ্কুদেব পাণ্ডা বলেন, সারা পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর চত্বরে সিপিএমের কোনও বুকস্টল করা উচিত নয়। তাঁর দাবি, বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে হিন্দু ধর্মবিরোধী ভাবনা ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই তাঁদের পুজো চত্বরে এমন কোনও স্টল দেখা গেলে তা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দুর্গাপুজোর নাম ব্যবহার করে পুজোবিরোধী কোনও প্রচার চালানো হলে তিনি তা মেনে নেবেন না। প্রশাসন ব্যবস্থা না নিলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
দাঙ্গার আশঙ্কা, গ্রেপ্তারের দাবি
শঙ্কুদেব পাণ্ডার বক্তব্যে পুজোর সময় উত্তেজনা তৈরির আশঙ্কার কথাও উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ সামাজিক মাধ্যমে এমন বক্তব্য দিচ্ছেন, যা দুর্গাপুজোর পরিবেশকে উত্তপ্ত করতে পারে। অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, পুজোর সময় দাঙ্গা বাধানোর চেষ্টা হতে পারে।
এই কারণেই যারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের গ্রেপ্তার করার কথাও বলেন সঙ্কুদেব।
পার্ক স্ট্রিটের পুজোয় কী থাকছে?
পার্ক স্ট্রিটের পুজো নিয়ে শঙ্কুদেব পাণ্ডা জানান, এ বার বড় সাংস্কৃতিক আয়োজন থাকছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত সাংস্কৃতিক ও সঙ্গীতশিল্পীরা প্রতিদিন অনুষ্ঠানে অংশ নেবেন বলে তিনি জানান।
পাশাপাশি নাগা সন্ন্যাসীদের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, সনাতনী ধর্মীয় আচারের সঙ্গে যুক্ত মানুষজন যাতে প্রকাশ্যে অংশ নিতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ।
তবে পুজোর মূল আকর্ষণ বা বিশেষ আয়োজনের সবটা এখনই প্রকাশ করতে চান না উদ্যোক্তারা। সঙ্কুদেবের বক্তব্য, আগে সব জানিয়ে দিলে অন্যরা তা নকল করতে পারে।
পুজো নিয়ে রাজনৈতিক বার্তাও
শঙ্কুদেব পাণ্ডার বক্তব্যে বারবার উঠে এসেছে ধর্মীয় আচারের মর্যাদা এবং পুজোর পরিবেশ বজায় রাখার বিষয়টি। তাঁর দাবি, দুর্গাপুজোর চত্বরে এমন কোনও কার্যকলাপ হতে দেওয়া উচিত নয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বা অশান্তির পরিবেশ তৈরি করতে পারে।
#SankudebPanda #ParkStreetPuja #DurgaPujaKolkata #ParkStreetDurgaPuja #KolkataDurgaPuja #DurgaPujaControversy #SankudebPandaStatement #durgapuja #kolkatanews
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা
কেন জেন জির ‘ক্রাশ’ সৌরভ দাস ও অভিজিৎ দীপকে? নেপথ্যে কী রহস্য?

