Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    বাস্তুদোষ কাটাতে ঘরে রাখুন এই সাতটি জিনিস, খুলে যেতে পারে সাফল্যের দরজা

    একটি টিপেই বদলে যাবে লুক, জেনে নিন কোন মুখে কেমন টিপ মানায়

    বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই তৃণমূলের পাল্টা আক্রমণ, ভয় পেয়েছে কি শাসক শিবির? কী বার্তা দিলেন অভিষেক?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, April 11
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»ভূলুণ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি, কয়েকটি রাজনৈতিক প্রশ্ন
    খবর-OFFBEAT

    ভূলুণ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি, কয়েকটি রাজনৈতিক প্রশ্ন

    তন্ময় সামন্তBy তন্ময় সামন্তMay 15, 2019Updated:March 4, 20264 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    তন্ময় সামন্তঃ বিদ্যাসাগর। বাঙলার আবেগ। বাঙালির। সেই আবেগে হাত পড়লে  বাঙালি যে ছেড়ে কথা বলবে না এটা ভালোমতোই জানতেন তৃণমূল নেতৃত্ব।  তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনাকে তুরুপের তাস করে ফায়দা তুলতে মাঠে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো। বাদ নেই বামেরাও। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি। ঘটনা অবশ্যই নিন্দনীয়। কড়া নিন্দা করছেন পশ্চিমবঙ্গের বিদ্বজনেরা। ধিক্কার দিচ্ছেন সাধারণ মানুষ। দেওয়াটাই স্বাভাবিক। 

    গতকাল রাতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। বিহার-রাজস্থান থেকে গুন্ডা এনে এই ঘটনা ঘটানো হয়েছে। নিন্দার ভাষা নেই।” এদিকে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিক বৈঠকে বলেন, “বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। কিন্তু কলেজের ভিতরে কারা ছিল? মূর্তি ছিল ঘরের ভিতর। তা হলে তালা খুলল কে?” 

    প্রশ্ন উঠেছ এখানেই। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। দিল্লি থেকে কলকাতায় উড়ে এলেন মিছিল করতে। চমক দিতে আড়ম্বর কম ছিল না। খরচ করলেন ঢালাও অর্থ। কিন্তু মিছিল করার আগে একবারও তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন না এটা কী করে হয়? তাঁর কাছে আইবি-র রিপোর্ট থাকবে না এটা কী করে মেনে নেওয়া যায়? বিদ্যাসাগর কলেজে হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা জমা হয়ে যায়নি। সব কিছু প্ল্যান মাফিকই হয়েছে। তাহলে সেই খবর পেয়ে মিছিলের পথ বদল করলেন না কেন? আর আগাম খবর যদি নাই থাকে, তাহলে আইবি-র দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে? তুমি তৃণমূলের গড়ে এসে চমক দেবে। আর দলের লোকজন বসে বসে হাততালি দেবে? – এতটা বোকা কি অমিত শাহ? 


    গোলমাল হতে পারে এমন ভাবাটাই তো স্বাভাবিক। সূত্র বলছে, আগাম খবরও ছিল। স্পেশ্যাল ব্রাঞ্চের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল যে, তৃণমূল সমর্থকেরা বিধান সরণি এবং কলেজ স্ট্রিটে রোড শোয়ের রুটেই অমিত শাহকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাবেন এবং এই বিক্ষোভ মূলত র‌্যালি রুটের উপরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হবে। তেমনই বিজেপি সেল থেকেও রিপোর্ট দিয়ে স্পষ্ট জানানো হয়েছিল, এই বিক্ষোভের পাল্টা প্রতিরোধের জন্যও প্রস্তুত থাকবে বিজেপির কর্মী-সমর্থকেরা। তাহলে তো এটা স্পষ্ট হয়ে যায় ঘটনার দায় বিজেপির। তা যদি না হবে তাহলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি কেন? বিজিপির তরফ থেকে এমন প্রশ্ন উঠতেই পারে, মিছিলের মধ্যে বিরোধী দলের লোকজন ঢুকে গিয়ে গোলমাল পাকিয়েছে। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দলের সর্বভারতীয় সভাপতির মিছিলে কারা কারা থাকছে তার তথ্য দলের কাছে থাকবে না? মিছিলে কারা হাঁটছেন, তাঁদের কী উদ্দেশ্য সেটা তো খতিয়ে দেখা উচিত। দলের স্থানীয় নেতারা কী করছিলেন? দলের কর্মীদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তাঁদেরই।  বাইরে থেকে যখন লোকজন নিয়ে আসছো তারা কে কী চাইছে, কী করছে তার লাগাম তো দলের নেতাদের কাছেই থাকা দরকার। তৃণমূল প্ররোচনা দেবে, আর বিজেপি-সমর্থকেরা সেই প্ররোচনায় পা দিয়ে হাঙ্গামা বাঁধাবে? এই বুদ্ধি নিয়ে তোমরা দেশ চালাচ্ছো? দলের কর্মীদের উপর এটুকু নিয়ন্ত্রণ নেই?  


    তাবলে তৃণমূলকেও দরাজ সার্টিফিকেট দেওয়া যায় না। রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের। রাজ্য নিরাপত্তা বাহিনী গোলমাল নিয়ন্ত্রণ করতে যদি না পারে, তাহলে সেই ব্যর্থতা রাজ্যেরই। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আজ আপনি গলা ফাটাচ্ছেন, ‘কোনও রাজনৈতিক দলের এ-রকম হাঙ্গামা কখনও দেখিনি। বিহার-রাজস্থান থেকে গুন্ডা এনে এই ঘটনা ঘটানো হয়েছে।’ আপনার দলের ছাত্রনেতারা কী ওখানে অমিত শাহের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন? বলছেন, পুরো এলাকা তছনছ করার জন্যও অভিযুক্ত বিজেপি কর্মী-সমর্থকেরা। তাহলে রোড শো শুরুর আগেই বিজেপির পোস্টার-ফেস্টুন খুলে ফেলতেও কি বিজেপি ভিনরাজ্য থেকে লোক ভাড়া করে এনেছিল? যখন পাথর, জলের বোতল ছোঁড়া হচ্ছিল বিশাল পুলিশ বাহিনী কী করছিল? সূত্র বলছে, স্পর্শকাতর বিদ্যাসাগর কলেজের সামনে কোনও পুলিশি প্রহরাই ছিল না? কিন্তু কেন? তাহলে কি মুখ্যমন্ত্রী এই গোলামালটার জন্যই অপেক্ষা করছিলেন? মঙ্গলবার অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে যে এই ধরনের গন্ডগোল-অশান্তি হতে পারে, তা আগে থেকেই পুলিশকে সতর্ক করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ। অর্থাৎ ভিতরে ভিতরে যে এত বড় একটা সংঘর্ষের আবহ তৈরি হয়েছে, স্পেশ্যাল ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী সেটা খুব ভাল করেই জানতেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তা সত্ত্বেও গোটা সময় অমিত শাহের মতো এমন একজন ভিআইপি নেতার রোড শোয়ে পুলিশকে কড়া হতে দেখা গেল না। বিক্ষোভকারীদের আগে থেকে ছত্রভঙ্গও করা হল না।  

    সুতরাং এটা বলতেই হবে কাল যে নোংরা রাজনীতি কলকাতা দেখল, তার যেমন দায় বিজেপির, তেমনি তৃণমূলের। 

    amazing stories Front Page fun facts inspiring stories Offbeat News positive news strange world unbelievable news viral trends weird facts world wonders
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleডিপি-তে বিদ্যাসাগর, সিপি-তে তারামা, লাইকের বন্যা মমতার প্রোফাইলে
    Next Article মায়েরা অলৌকিক ক্ষমতার অধকারী

    Related Posts

    বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই তৃণমূলের পাল্টা আক্রমণ, ভয় পেয়েছে কি শাসক শিবির? কী বার্তা দিলেন অভিষেক?

    April 10, 2026

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    April 9, 2026

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    April 9, 2026

    ভোটের আগে গোপন ভিডিওই কি এখন রাজনৈতিক অস্ত্র? নারদের পর এবার হুমায়ূন কবিরকে ঘিরে তোলপাড়, জানুন কী বললেন তিনি?

    April 9, 2026

    কলম ছেড়ে ভোটের লড়াইয়ে— বাংলার রাজনীতিতে নতুন চমক দুই সাংবাদিক প্রার্থী

    April 9, 2026

    বালিগঞ্জে অভিজ্ঞতার বিরুদ্ধে তরুণ ঝড়, তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ আফরিনের— কার দখলে যাবে হেভিওয়েট কেন্দ্র?

    April 8, 2026
    আরও পড়ুন

    বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই তৃণমূলের পাল্টা আক্রমণ, ভয় পেয়েছে কি শাসক শিবির? কী বার্তা দিলেন অভিষেক?

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    ভোটের আগে গোপন ভিডিওই কি এখন রাজনৈতিক অস্ত্র? নারদের পর এবার হুমায়ূন কবিরকে ঘিরে তোলপাড়, জানুন কী বললেন তিনি?

    কলম ছেড়ে ভোটের লড়াইয়ে— বাংলার রাজনীতিতে নতুন চমক দুই সাংবাদিক প্রার্থী

    1 2 3 … 117 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    আয়ুরেখা

    বাস্তুদোষ কাটাতে ঘরে রাখুন এই সাতটি জিনিস, খুলে যেতে পারে সাফল্যের দরজা

    Vastu Items for Home Positivity: বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের নির্দিষ্ট স্থানে কিছু শুভ সামগ্রী রাখলে…

    একটি টিপেই বদলে যাবে লুক, জেনে নিন কোন মুখে কেমন টিপ মানায়

    বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই তৃণমূলের পাল্টা আক্রমণ, ভয় পেয়েছে কি শাসক শিবির? কী বার্তা দিলেন অভিষেক?

    তিন দশক পর এক মঞ্চে মমতা ও তনুশ্রী, ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে আবেগে ভাসল দর্শকাসন

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    April 2026
    MTWTFSS
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930 
    « Mar    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    বাস্তুদোষ কাটাতে ঘরে রাখুন এই সাতটি জিনিস, খুলে যেতে পারে সাফল্যের দরজা

    একটি টিপেই বদলে যাবে লুক, জেনে নিন কোন মুখে কেমন টিপ মানায়

    বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই তৃণমূলের পাল্টা আক্রমণ, ভয় পেয়েছে কি শাসক শিবির? কী বার্তা দিলেন অভিষেক?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.