Yuva Sathi Scheme West Bengal: জনদরদী বাজেটে লক্ষীর ভান্ডার বৃদ্ধির পাশাপাশি নতুন ‘যুব সাথী’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের জন্য মাসে ১৫০০ টাকা। স্কলারশিপ থাকলেও মিলবে এই সুবিধা, তবে অন্যান্য ভাতা পেলে নয়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জনদরদী বাজেটের মাধ্যমে রাজ্যের মানুষকে চমক দিয়েছেন। বাজেটে তিনি ঘোষণা করেছিলেন যে লক্ষীর ভান্ডার বৃদ্ধির কথা। সেই সঙ্গে তিনি একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। যুব সাথী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকরা পাবেন ১৫০০ টাকা করে প্রত্যেক মাসে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কলারশিপ এই প্রকল্পে বাধা হবে না। স্কলারশিপ ছাড়া অন্যান্য প্রকল্পের টাকা যারা পেয়েছেন, তারা যুবসাথীর টাকা পাবেন না। পূর্বে জানানো হয়েছিল, ১৫ই আগস্ট এই প্রকল্পের সূচনা হবে। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু আর্থিকবর্ষ এপ্রিল থেকে শুরু তাই ১লা এপ্রিল থেকেই যুবসাথীর টাকা মিলবে।
যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে?
- মাধ্যমিক পাস হতে হবে।
- ২১-৪০ বছর বয়স থাকতে হবে।
- বেকার থাকতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা থাকতে হবে।
এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়ার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে। কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে ২৯৪ টি ক্যাম্প গড়ে তোলা হবে। সেখানেই আবেদনপত্র গ্রহণ করা হবে। শুধুমাত্র যুব সাথী নয়, ভূমিহীন ক্ষেতমজুরদেরও ২২০০টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তারা সবাই দুয়ারে সরকারের ক্যাম্পের মত নতুন গড়ে তোলা ক্যাম্পে আবেদনপত্র জমা দেবেন।
কী কী নথি লাগবে?
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ
- মোবাইল নম্বর
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, জলসেচ এবং শক্তি সংক্রান্ত দপ্তরে স্যালো টিউবয়েলের জন্য যে ২০০০ টাকা করে নেওয়া হতো এতদিন তা এবার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আর কোন টাকা লাগবে না। ছুটির দিন বাদ দিয়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে তিনি জানিয়েছেন।
(আরও গুরুত্বপূর্ণ খবর ও রাশিফল আপডেট পেতে আমাদের অফিসিয়াল WhatsApp চ্যানেলে যোগ দিন! সবচেয়ে আগে পান জ্যোতিষ, অফবিট নিউজ, প্রযুক্তি, সংস্কৃতি, বিনোদন, জীবনধারা ও অফবিট এক্সক্লুসিভ আপডেট —আমাদের WhatsApp Channel-এ যোগ দিন)
সাম্প্রতিক পোস্ট
- ভোটের বছরেও ‘বঞ্চিত’ বাংলা? হাইস্পিড রেল আর ফ্রেট করিডর ছাড়া ঝুলিতে শূন্য! বাজেটে বাড়ল ক্ষোভের পারদ
- ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বাজেট কি জনদরদী হতে চলেছে? জানুন, লাইভ বাজেট আপডেট ২০২৬
- পুরনো ধাতুর ওপর বিশ্বাস │ রাজপথে কীভাবে ভিন্টেজ গাড়ি হয়ে ওঠে চলমান ইতিহাস
- ঋতুস্রাব আর বাধা নয় শিক্ষায় │ যুগান্তকারী রায় দেশের শীর্ষ আদালতের
- বাজেট প্রত্যাশা ২০২৬ │ ভোটের আগে বাংলার জন্য কী চমক রাখছে কেন্দ্র? │ জানাচ্ছেন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ
#WestBengalBudget2026 #MamataBanerjee #ChandrimaBhattacharya #WestBengalGovernment #BengalNews#KolkataNews, #yuvasathischeme

