নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পানিহাটির বিজেপি বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথের মন্তব্য ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। এবার অভয়া মঞ্চকে সরাসরি আক্রমণ করে কড়া ভাষায় কটাক্ষ করলেন তিনি। আন্দোলনকে কেন্দ্র করে অভয়া মঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁদের উদ্দেশে ‘টিকটিকি, আরশোলা, ছারপোকা’ বলেও মন্তব্য করেন রত্না দেবনাথ।
অভয়া মঞ্চকে কী বললেন রত্না দেবনাথ?
এদিন অভয়ার মা বলেন, “এগুলি টিকটিকি, আরশোলা, ছারপোকা। ওগুলি ইট মারলেই ঠিক হয়ে যাবে। ওগুলি কোনও কথাই না। ওরা কোনও দিনই কিছুতে আসতে পারবে না। ওদের সময় যা হয়েছে, মানুষ কি ভুলে গিয়েছে সেগুলি? কিছু ভোলেনি মানুষ।”
আন্দোলন নিয়ে কী অভিযোগ বিধায়কের?
রত্না দেবনাথের অভিযোগ, তাঁর মেয়েকে নিয়ে অভয়া মঞ্চের সদস্যরা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চেয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাঁর দাবি, সেই কারণেই তাঁকে বারবার আক্রমণ ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে।
বিচার পাওয়ার বিষয়ে কী বললেন অভয়ার মা?
নিজের বক্তব্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও তুলে ধরেন রত্না দেবনাথ। তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী তাঁর পাশে রয়েছেন এবং তিনি বিচার পাবেন—এই বিশ্বাস তাঁর রয়েছে। সেই কারণেই অভয়া মঞ্চের সঙ্গে কোনও সংঘাতে জড়াতে চান না বলেও স্পষ্ট জানান পানিহাটির বিজেপি বিধায়ক।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

