Suvendu Adhikari Police Zero Tolerance Policy: ধর্ষণ, মাদক পাচার, নিষিদ্ধ সামগ্রী পাচার এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কোনও রকম আপস নয়। এই চার ক্ষেত্রে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় কালীপুজোর প্রতিমা দর্শনে গিয়ে পুলিশের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর কথায়, “পুলিশকে খোলা দিয়েছি। ধর্ষণ মামলা, ড্রাগ পাচার, নিষিদ্ধ সামগ্রী পাচার এবং বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স। পুলিশকে খোলা দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতেও বারণ করেছি।”
তাঁর বক্তব্য অনুযায়ী, এই চার ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশকে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। অপরাধ দমনে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন তিনি।
রায়গঞ্জের ঘটনার পর পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়ে সরব (Suvendu Adhikari Police Zero Tolerance Policy)
উল্লেখ্য, গত পাঁচ মাসে এই নিয়ে রাজ্যে চতুর্থবার পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি ভিনরাজ্যে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোর প্রতিমা দর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে মারতে গেলে পুলিশকে রসগোল্লা খাওয়াবে? পুলিশেরও তো নিজেকে বাঁচানোর অধিকার আছে। বন্দুক, অস্ত্রগুলো কি পকেটে রাখার জন্য?”
পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। শুভেন্দুর দাবি, পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া এবং হামলার ঘটনায় ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও চলবে।
এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, “যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতেই সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কাউকে ছাড়ার কোনও প্রশ্ন নেই।”
ধর্ষণ, মাদক ও নিষিদ্ধ সামগ্রী পাচার এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানোর পাশাপাশি পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। তবে পুলিশের যে কোনও পদক্ষেপ আইন ও আদালতের নির্দেশ মেনেই হতে হবে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

