Janakalyan Shibir Registration: রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে প্রায় আটান্ন লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, কর্মসংস্থান পরিচয়পত্রসহ একাধিক সরকারি প্রকল্পে আবেদন জমা পড়েছে। যাচাই শেষে যোগ্য উপভোক্তাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের বিপুল সাড়া মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৫, ১৬. ১৭ ও ১৮ জুন আয়োজিত এই কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শুধু রাজ্য ও কেন্দ্র সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন গ্রহণই নয়, আধার সংযুক্তিকরণ, নথিপত্র যাচাই এবং অন্যান্য সরকারি পরিষেবা নিশ্চিত করতেও এই শিবিরগুলিতে সহায়তা করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন রাজ্যজুড়ে ১,৩৬৫টি করে শিবির অনুষ্ঠিত হয়েছে। তিন দিনে মোট ৪,০৯৫টি জনকল্যাণ শিবির আয়োজন করা হয়। এই শিবিরগুলিতে মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯ জন নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
তিনি জানান, চারটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে আবেদন জমা, নথিপত্র যাচাই এবং বিভিন্ন তথ্য জানার জন্য সবচেয়ে বেশি ভিড় হয়েছে। এর মধ্যে জনপ্রিয়তার নিরিখে সবার শীর্ষে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। শুধুমাত্র এই প্রকল্পের জন্যই চার দিনে ২২ লক্ষ ২৩ হাজার ৩৭০ জন আবেদন জমা দিয়েছেন।
এছাড়াও অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য জনকল্যাণ শিবিরে ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় মোট আবেদন ইতিমধ্যেই ১ কোটি ৫ লক্ষে পৌঁছেছে। এই আবেদনগুলির যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। যাঁদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে, তাঁদের সমস্ত তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন কর্মসংস্থান পরিচয়পত্রের জন্যও ব্যাপক সাড়া মিলেছে। ইতিমধ্যেই ৭ লক্ষ ৯ হাজার ১১ জন নতুন পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
তিনি বলেন, জনকল্যাণ শিবিরের এই বিপুল সাড়া দেখে ভবিষ্যতেও আবার এই কর্মসূচির আয়োজন করবে সরকার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নতুন করে শিবির করার দাবি আসছে। পাশাপাশি সরকার পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার ফোন আসছে। সেই বিপুল চাহিদা সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দাবি, জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
#JanakalyanShibir #WestBengal #GovernmentSchemes #AyushmanBharat #AnnapurnaYojana #BeneficiaryRegistration #JobCard #AadhaarLinking #WelfareSchemes #WestBengalGovernment
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

