Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    “আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার খতম করব”— মন্তব্য বিজেপি নেতার

    ‘আয় আয়..এতে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও আহত হতে পারে’, রাজহাঁসের দল দেখে কনভয় থামালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Monday, November 16
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি দিতে হবে না! বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
    খবর-OFFBEAT

    সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি দিতে হবে না! বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

    শম্পা পালBy শম্পা পালNovember 16, 2026Updated:November 16, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    West Bengal Government Jobs announcement featuring new recruitment plans, free application for government exams and financial support schemes for unemployed youth.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প ও পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আর্থিক সহায়তা, বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্যের মতো একাধিক উদ্যোগের কথা জানালেন তিনি। আজ পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণাগুলি করেন মুখ্যমন্ত্রী।

    আগামী ৯ মে ২০২৭-এর আগে রাজ্যে অন্তত এক লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

    নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে পাবলিক সার্ভিস কমিশনে দুষ্মন্ত নারিওয়াল, আইআইএমের অধ্যাপক এবং মঠ, মিশনের মহারাজদের প্রতিনিধিত্ব রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নিয়োগের জটিলতা প্রসঙ্গে তাঁর বক্তব্য, আগে সরকার ক্ষমতায় ফিরলে নতুন করে কোনও চাকরি হতো না। তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের সকলকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা থেকেই নিয়োগ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল।

    সরকারি চাকরির পরীক্ষায় আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও ফি দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় প্রায় সাড়ে আট লক্ষ আবেদনকারীর বিপরীতে শূন্যপদ মাত্র নয় হাজার। প্রত্যেক আবেদনকারীকে ৫০০ টাকা করে ফি দিতে হলে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে। অথচ চাকরি পাবেন মাত্র নয় হাজার জন। সেই কারণেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের ফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে পরীক্ষার প্রস্তুতির জন্যও বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্নাতক এবং স্নাতক নন—দুই ধরনের চাকরিপ্রার্থীরাই এই সুবিধা পাবেন। চাকরির পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে সরকার তাঁদের আর্থিকভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

    পাশাপাশি, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হবে ‘ভরসা’ প্রকল্প। স্নাতক এবং স্নাতকের নিচের স্তরে থাকা—দুই ধরনের যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    মহিলাদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্যও নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। উচ্চমাধ্যমিক পাশ করার পর যে সমস্ত ছাত্রী আরও পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম দুই বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত চাকরির মেলার প্রাথমিক পর্বে ৬০০ জনকে বেছে নেওয়া হয়েছিল। এদিন তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

    সাম্প্রতিক পোস্ট

    নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?

    এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন

    মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

    Application Fee Waiver Bhagini Nivedita Scheme Bhorosha Scheme government job recruitment PSC Clerkship Exam PSC Recruitment Unemployment Allowance West Bengal Government Jobs West Bengal Jobs
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Article“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”, সকাল সকাল ভাইরাল অবলা প্রাণীকে বাঁচানোর দৃশ্য
    Next Article আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    Related Posts

    “আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার খতম করব”— মন্তব্য বিজেপি নেতার

    November 16, 2026

    ‘আয় আয়..এতে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও আহত হতে পারে’, রাজহাঁসের দল দেখে কনভয় থামালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    November 16, 2026

    আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    November 16, 2026

    “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”, সকাল সকাল ভাইরাল অবলা প্রাণীকে বাঁচানোর দৃশ্য

    November 16, 2026

    “কেউ তোলাবাজি করবে, কেউ মস্তানি করবে, আমি মেনে নেব না!” সাফ হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

    November 15, 2026

    “বাতাসা খাওয়াবে?” রাজ্যে পঞ্চম কাউন্টার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বললেন এই বিষয়ে?

    November 15, 2026
    আরও পড়ুন

    “আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার খতম করব”— মন্তব্য বিজেপি নেতার

    ‘আয় আয়..এতে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও আহত হতে পারে’, রাজহাঁসের দল দেখে কনভয় থামালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”, সকাল সকাল ভাইরাল অবলা প্রাণীকে বাঁচানোর দৃশ্য

    “কেউ তোলাবাজি করবে, কেউ মস্তানি করবে, আমি মেনে নেব না!” সাফ হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

    1 2 3 … 244 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    “আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার খতম করব”— মন্তব্য বিজেপি নেতার

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক:  বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদার মন্তব্য করেন, সমাজে ‘বৌদি’ বা ‘ভাবি’ সম্বোধনের…

    ‘আয় আয়..এতে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও আহত হতে পারে’, রাজহাঁসের দল দেখে কনভয় থামালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি দিতে হবে না! বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

    “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”, সকাল সকাল ভাইরাল অবলা প্রাণীকে বাঁচানোর দৃশ্য

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    November 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30 
    « Oct    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    “আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার খতম করব”— মন্তব্য বিজেপি নেতার

    ‘আয় আয়..এতে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও আহত হতে পারে’, রাজহাঁসের দল দেখে কনভয় থামালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রক্ষা কবচের আবেদন ঘিরে হাইকোর্টের প্রশ্ন আগে কেন নয়?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.