নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ডিজে বাজানো নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর আবেদন ঘিরে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরেও কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা হয়নি, সোমবার সেই প্রশ্ন তুললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই মেয়াদ পেরিয়ে যাওয়ার প্রায় ১০ দিন পর ফের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়। সোমবার অভিষেকের আইনজীবী নতুন করে রক্ষা কবচের আবেদন নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তখনই বিচারপতি প্রশ্ন তোলেন, মেয়াদ শেষ হওয়ার পর এত দিন অপেক্ষা করে কেন আবেদন করা হল? পাশাপাশি, অবকাশকালীন বিশেষ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়নি কেন, সেই বিষয়েও মন্তব্য করেন বিচারপতি।
উল্লেখ্য, গত ১৫ মে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ ওঠে। এরপর গত ২১ মে কলকাতা হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতা করার শর্তে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল। পরবর্তী সময়ে সেই রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে ৬ নভেম্বর পর্যন্ত করা হয়।
তবে মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবেদন জানানোয় এবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হল অভিষেককে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২০ নভেম্বর।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

