নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নতুন জীবনের পথে পা রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আইনি বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে এসে নিজের বিশেষ সাজে নজর কাড়লেন অভিনেত্রী। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষ্যও। তবে সবার নজর আটকে গেল মিমির হাতে থাকা বিয়ের আংটিতে। ক্যামেরার সামনে সেই আংটি দেখিয়েও দিলেন তিনি। খুব শীঘ্রই সামাজিক রীতিনীতি মেনে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। নতুন জীবনের শুরুতে মিমি ও সিদ্ধার্থকে ঘিরে অনুরাগীদের আগ্রহ এখন তুঙ্গে।


