নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরষের তেল ও চিনির দাম কমানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে প্রতি সোমবার বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার কৃষি বিপণন দফতরকে নিয়ে এক বিশেষ বৈঠকে পোস্তা মার্কেট অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে বাজারদর নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আপনাদের সব ধরনের সাহায্য করছি, কিন্তু আপনারা সাহায্য করছেন না।” তিনি আরও বলেন, “আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না, এটা দুঃখের।” চিনির দাম প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “চিনির দাম কিছুটা কমিয়ে আবার বাড়িয়ে দিয়েছেন। এটা ঠিক নয়।” পাশাপাশি সরষের তেলের দাম কমানোর নির্দেশও দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠী তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষি সচিবের সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী তিন দিন বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হবে বলেও বৈঠকে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

