নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। সোমবার দুপুরে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা থেকে বের করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর জ্ঞান রয়েছে এবং তাঁকে মুখ দিয়ে খাবার দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা সরানোর পর থেকে তাঁর শ্বাস নিতে আর কোনও সমস্যা হয়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। আপাতত বুক ধড়ফড় করা ছাড়া বড় কোনও শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না।
চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান ফেরার পর মাঝেমধ্যেই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলছেন রেখা। চিকিৎসকদের মতে, এটি তাঁর স্নায়ুতন্ত্রের স্বাভাবিক প্রতিক্রিয়ার ইঙ্গিত। প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক থাকায় কিডনির উপর বিষক্রিয়ার কোনও প্রভাব পড়েছে বলে আপাতত মনে করা হচ্ছে না। চিকিৎসকদের আশা, সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
উল্লেখ্য, শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। তাঁর শরীরে কীটনাশকজাতীয় কোনও পদার্থের বিষক্রিয়া হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান। প্রথমে তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

