নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হনুমান চল্লিশা পাঠের মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন বাম সরকার এবং বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাম আমলে মানুষকে ধর্মাচরণ করতে দেওয়া হতো না। সিপিএম নিজেদের নাস্তিক বলে পরিচয় দিত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিরোধিতা করত।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, তৃণমূলের আমলেও ধর্মীয় ভাবাবেগকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। রামমন্দির প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দুদের অর্থেই রামমন্দির নির্মিত হয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে মিছিল করে ‘রামমন্দির চলবে না’ বলেছিলেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়াও মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলা নিয়েও মুখ্যমন্ত্রী সমালোচনা করেন। তাঁর বক্তব্য, ধর্মীয় বিশ্বাস ও আস্থার বিষয়গুলিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

