নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বাগদান পর্ব আগেই সেরে ফেলেছেন দেবাংশু ভট্টাচার্য। সোমবার তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। আর তার পরের দিন, মঙ্গলবার, দেবাংশুর বাড়ির দরজায় দেখা গেল কার্তিক ঠাকুরের মূর্তি! কে বা কারা রাতের অন্ধকারে সেই মূর্তি রেখে গিয়েছেন, তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে। মূর্তির সঙ্গে ছিল একটি চিঠিও। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন দেবাংশু নিজেই।
চিঠিতে লেখা, “প্রিয় বাবা দেবাংশু, তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।” শুধু তাই নয়, কার্তিক ঠাকুরের জন্য কী কী খাবারের আয়োজন করতে হবে, তার তালিকাও দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে কাবাব, পোলাও, মাংস ও চাটনি। চিঠিতে আরও মজার ছলে লেখা হয়েছে, “জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না।”
ছবিটি পোস্ট করে দেবাংশু জানিয়েছেন, তিনি কার্তিক ঠাকুরকে গ্রহণ করেছেন। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তিনি এখনও অবিবাহিত। তাঁর বক্তব্য, বিয়ের পরেই সাধারণত কার্তিক ঠাকুর ফেলার রীতি রয়েছে। তা হলে বিয়ের আগেই তাঁর বাড়িতে এমন কাণ্ড ঘটল কীভাবে?
সংবাদ সূত্রের খবর, দেবাংশুর দাবি, বাড়ির নজরদারি ক্যামেরার ছবি দেখে তিনি জানতে পেরেছেন, রাত সাড়ে তিনটে নাগাদ দু’জন ব্যক্তি হেলমেট পরে এসে বাড়ির দরজায় কার্তিক ঠাকুরের মূর্তিটি রেখে গিয়েছেন। কারা তাঁরা, তা অবশ্য এখনও জানা যায়নি।
উল্লেখ্য, দেবাংশুর হবু স্ত্রী একটি জনপ্রিয় বিমান সংস্থায় বিমানসেবিকা হিসেবে কর্মরত। তাঁর বাড়ি উত্তরপাড়ায়। দু’জনের দীর্ঘদিনের সম্পর্ক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হওয়ার কথা।
বস্তুত, আজ কার্তিক পুজো। বাংলার দীর্ঘদিনের লোকাচার অনুযায়ী, নতুন বিবাহিত দম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে যাওয়ার প্রথা রয়েছে। মূলত সন্তান কামনায় এই পুজো করা হয়। সেই প্রচলিত রীতির সঙ্গে দেবাংশুর বিয়ের খবর জুড়ে যাওয়াতেই তাঁর বাড়ির দরজায় কার্তিক ঠাকুরের আগমন ঘিরে তৈরি হয়েছে মজার পরিস্থিতি।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

