নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তিন দিন পর শেষ দফার ভোট। তার আগে লাইম লাইটে বিদ্যাসাগর। বিজেপির বিশাল রোড শো থেকে ফোকাস ঘুরে গেল বিদ্যাসাগরের ভাঙা মূর্তির দিকে। আর সেই বাঙালি আবেগকে হাতিয়ার করতে এক মুহূর্ত দেরি করলেন না তৃণমূল সুপ্রিমো। রাতারাতি বদলে ফেললেন সোশ্যাল সাইটের সিপি- ডিপি।
বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো থেকেই উত্তেজনার পারদ বাড়ল কলকাতায়। তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিদ্যাসাগর কলেজে। দ্বিশতবর্ষে ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সেই প্রতিবাদে নিজের ব্যক্তিগত ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিও বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই দেখা যায় তাঁর ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া রয়েছে৷ ফেসবুকের ডিপি-তেও বিদ্যাসাগর। ট্যুইটার অ্যাকাউন্টের সিপি-তে তারামা ছবি আপলোড করেন। আর তার ফল পেলেন হাতেনাতে। আপলোডের পরই লাইক-শেয়ারের বন্যা বইতে শুরু করল। সেই বন্যার রেশ ইভিএমে কতটা পড়ে এখন সেটাই দেখার।

