Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ২০২৭-এর জানুয়ারিতে শহরে বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন, কী জানালেন মুখ্যমন্ত্রী?

    সিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    ব্রেক কাজ করছিল না! শেষ মুহূর্ত পর্যন্ত চালকের চেষ্টা, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, November 11
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»২০২৭-এর জানুয়ারিতে শহরে বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন, কী জানালেন মুখ্যমন্ত্রী?
    খবর-OFFBEAT

    ২০২৭-এর জানুয়ারিতে শহরে বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন, কী জানালেন মুখ্যমন্ত্রী?

    শম্পা পালBy শম্পা পালNovember 11, 2026Updated:November 11, 20262 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Pravasi Bharatiya Diwas 2027 international conference venue in Kolkata, featuring an Indian cultural and heritage-inspired setting.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার মুকুটে জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। ২০২৭ সালের জানুয়ারি মাসে শহরেই আয়োজিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি, তিন দিন ধরে চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষ, প্রবাসী ভারতীয়, শিল্পোদ্যোগী, শিক্ষাবিদ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

    বুধবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবন থেকে সম্মেলনের সরকারি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় সম্মেলনের নতুন প্রতীকচিহ্ন। সেখানেই ঘোষণা করা হয়, আগামী বছর কলকাতায় বসতে চলেছে এই আন্তর্জাতিক সম্মেলনের আসর। বিদেশ মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত হবে এই অনুষ্ঠান। সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

    সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী জানান, কলকাতাকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ায় পশ্চিমবঙ্গ গর্বিত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কলকাতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, কলকাতা শুধু ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক নয়, প্রবাসী ভারতীয়দের পরিচয় ও ইতিহাস গঠনের ক্ষেত্রেও কলকাতা তথা বাংলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    উল্লেখ্য, ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর এই প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণে রেখেই ২০০৩ সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস পালনের সূচনা হয়। পরবর্তী সময়ে, ২০১৫ সাল থেকে প্রতি দু’বছর অন্তর মূল সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এর আগে ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে। এবার সেই আন্তর্জাতিক আয়োজনের দায়িত্ব পেতে চলেছে কলকাতা। ফলে আগামী বছরের জানুয়ারিতে দেশ-বিদেশের প্রবাসী ভারতীয়দের উপস্থিতিতে শহরজুড়ে তৈরি হতে চলেছে এক বিশেষ আন্তর্জাতিক আবহ। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষের সঙ্গে বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে।

    সাম্প্রতিক পোস্ট

    নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?

    এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন

    মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

    19th Pravasi Bharatiya Diwas Kolkata International Conference Kolkata News Mamata Banerjee Narendra Modi Pravasi Bharatiya Diwas 2027 Pravasi Bharatiya Sammelan S Jaishankar West Bengal News
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleসিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    Related Posts

    সিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    November 11, 2026

    ব্রেক কাজ করছিল না! শেষ মুহূর্ত পর্যন্ত চালকের চেষ্টা, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা?

    November 11, 2026

    ক্যানসারের আতঙ্ক, মানেকার সঙ্গে তিক্ততা, বিল ক্লিন্টনকে নিয়ে বিস্ফোরক স্মৃতি! আত্মজীবনীতে কী লিখলেন সোনিয়া?

    November 11, 2026

    কবে শুরু যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন! মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পেতে কী কী নথি লাগবে?

    November 10, 2026

    ‘টিকটিকি, আরশোলা, ছারপোকা’ বলে অভয়া মঞ্চকে আক্রমণ পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

    November 10, 2026

    ‘ব্যক্তি বুদ্ধবাবু ভালোই ছিলেন, …কিন্তু ওঁদের দলটা ভালো নয়’, নন্দীগ্রামের মঞ্চ থেকে সিপিএমকে নিশানা শুভেন্দুর

    November 10, 2026
    আরও পড়ুন

    সিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    ব্রেক কাজ করছিল না! শেষ মুহূর্ত পর্যন্ত চালকের চেষ্টা, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা?

    ক্যানসারের আতঙ্ক, মানেকার সঙ্গে তিক্ততা, বিল ক্লিন্টনকে নিয়ে বিস্ফোরক স্মৃতি! আত্মজীবনীতে কী লিখলেন সোনিয়া?

    কবে শুরু যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন! মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পেতে কী কী নথি লাগবে?

    ‘টিকটিকি, আরশোলা, ছারপোকা’ বলে অভয়া মঞ্চকে আক্রমণ পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

    1 2 3 … 240 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    ২০২৭-এর জানুয়ারিতে শহরে বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন, কী জানালেন মুখ্যমন্ত্রী?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার মুকুটে জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। ২০২৭ সালের জানুয়ারি…

    সিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    ব্রেক কাজ করছিল না! শেষ মুহূর্ত পর্যন্ত চালকের চেষ্টা, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা?

    ক্যানসারের আতঙ্ক, মানেকার সঙ্গে তিক্ততা, বিল ক্লিন্টনকে নিয়ে বিস্ফোরক স্মৃতি! আত্মজীবনীতে কী লিখলেন সোনিয়া?

    কবে শুরু যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন! মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পেতে কী কী নথি লাগবে?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    November 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30 
    « Oct    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ২০২৭-এর জানুয়ারিতে শহরে বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন, কী জানালেন মুখ্যমন্ত্রী?

    সিআরপিএফ শিবিরে হামলা! আহত বাংলার সেনাসহ তিন জওয়ান, জঙ্গি হামলার নেপথ্যে কোন গোষ্ঠী? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

    ব্রেক কাজ করছিল না! শেষ মুহূর্ত পর্যন্ত চালকের চেষ্টা, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রীরা?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.