Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, June 23
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»TRAVEL-অফবিট»রঙ-রীতি»একশো বছরের ঐতিহ্য থেকে GI Tag│ জানুন জয়নগরের মোয়ার আসল ইতিহাস │Joynagarer Moa History
    রঙ-রীতি

    একশো বছরের ঐতিহ্য থেকে GI Tag│ জানুন জয়নগরের মোয়ার আসল ইতিহাস │Joynagarer Moa History

    বাংলার সংস্কৃতি ও অর্থনীতিতে মোয়ার ভূমিকা
    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কDecember 12, 2025Updated:December 12, 20254 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Joynagarer Moa History – traditional Bengali sweet made with Kanakchur puffed rice and Nolen Gur, a famous winter delicacy from Joynagar.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    বাংলার সংস্কৃতি ও অর্থনীতিতে মোয়ার ভূমিকা

    জানুন Joynagarer Moa History — কনকচূড় ধান ও নলেন গুড়ের অনন্য মেলবন্ধনে তৈরি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির গল্প। একশো বছরের ইতিহাসে কীভাবে জয়নগরের মোয়া পেল GI Tag-এর গৌরব, পড়ুন বিস্তারিত।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অঘ্রাণের শেষ, বাতাসে লেগেছে হিমেল পরশ। শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে খেজুর গুড় আর পিঠাপুলির সুঘ্রাণ। আর এই সময়ের এক অপরিহার্য জনপ্রিয় মিষ্টি হল মোয়া। তবে সেটি নিঃসন্দেহে জয়নগরের মোয়া। এই ঐতিহ্যবাহী মিষ্টি শুধুমাত্র জিভে নয়, মনে রাখার মতো এক সাংস্কৃতিক প্রতীক। Joynagarer Moa History নিয়ে আজকের গল্পে জানব—কীভাবে একশো বছরেরও বেশি পুরনো এই মিষ্টি পেলো জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা GI Tag, কীভাবে ‘কনকচূড়’ ধান ও নলেন গুড়ের জুটি গড়ে তুলল এই অনন্য স্বাদ।

    আরও পড়ুন : বড়দিনের ছুটিতে ঘুরতে বেড়িয়েছেন? জেনে নিন কলকাতার  বিখ্যাত খাবারের জায়গার নাম│Best Christmas Food Places in Kolkata

    জয়নগর—দক্ষিণ ২৪ পরগনার একটি সাধারণ শহর, কিন্তু নাম শুনলেই মিষ্টিপ্রেমীদের চোখে ঝলমল করে ওঠে। প্রায় ১৯০০ সালের দিকে স্থানীয় কৃষক ও মিষ্টান্ন প্রস্তুতকারকেরা “কনকচূড়” নামের এক বিশেষ ধানের খই এবং খাঁটি নলেন গুড় মিশিয়ে তৈরি করেন এই মোয়া। জয়নগর-মজিলপুরের এক দরিদ্র মিষ্টি ব্যবসায়ী পূর্ণচন্দ্র ঘোষ এই মোয়া তৈরি শুরু করেন। প্রথমে এটি স্থানীয়ভাবে পরিচিত ছিল (Joynagarer Moa History)।

    পূর্ণচন্দ্র ঘোষের তৈরি এই মোয়া নরম এবং সুগন্ধযুক্ত হওয়ায় খুব অল্পদিনের মধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে।এর মূল রহস্য এখানেই—কনকচূড় ধানের সূক্ষ্ম দানার সুবাস, নলেন গুড়ের ধোঁয়া ওঠা মিষ্টি ঘ্রাণ, আর গোপন অনুপাতে মেশানো গুঁড়ো নারকেল, খোয়া ক্ষীর, কিশমিশ ও কাজু। এই মিষ্টির স্বাদ এতটাই অনন্য যে, বাংলার বাইরে বিদেশেও এর কদর অগাধ। জয়নগরের মোয়া তৈরি হয় খাঁটি নলেন গুড় দিয়ে—যা পাওয়া যায় শীতকালে খেজুর গাছের রস থেকে। এই গুড়ের রঙ, ঘ্রাণ ও স্বাদই মোয়াকে আলাদা করে তোলে।
    বর্তমানে অনেক জায়গায় কৃত্রিম গুড় ব্যবহার করে ‘নকল মোয়া’ তৈরি হয়, কিন্তু সেই মোয়া কখনই আসল জয়নগরের মোয়ার স্বাদ দিতে পারে না।

    ১৯০০ সাল নাগাদ জয়নগরের মোয়ার বাণিজ্যকরণ শুরু হয়। তখন বাড়ির পুরুষরা হাঁড়িতে করে হাটে, কখনও কখনও কলকাতায় গিয়ে মোয়া বিক্রি করতেন। দোকানে বিক্রি হওয়া শুরু হয় ১৯৩০ সাল নাগাদ (Joynagarer Moa History)। তারপরেও পেরিয়েছে অনেকটা সময়, জয়নগরের মোয়ার মূল বাণিজ্যকরণ শুরু হয় গত শতকের নব্বইয়ের দশকে।” বর্তমানে শুধু দোকানে গিয়ে নয়, ঘরে বসেও অনলাইনে অর্ডার দিয়ে পাওয়া যেতে পারে সুস্বাদু ও খাঁটি জয়নগরের মোয়া। এই মিষ্টির আসল স্বাদ লুকিয়ে আছে ধানেই। “কনকচূড়” হলো জয়নগর অঞ্চলের স্থানীয় এক বিরল ধান, যা থেকে তৈরি হয় হালকা, ফুলে ওঠা মুরি। শীতকালে কনকচূড় ধান কাটার পরই নলেন গুড় পাওয়া যায়—এই দুইয়ের মিলনে জন্ম নেয় মোয়া।
    স্থানীয়রা বলেন, ধানের ঘ্রাণ আর গুড়ের তাজা স্বাদ না থাকলে মোয়া হয় না।

    ২০১৫ সালের ২৩ মার্চ, জয়নগরের মোয়া পেল জিআই অর্থাৎ এর- শিরোপা। ভারতের মানচিত্রে জয়নগর আরও বেশি করে পরিচিত হলো বিখ্যাত মোয়ার জন্য। তবে মানুষের রসনা সরকারি স্বীকৃতির অনেক আগেই জয়নগরের মোয়াকে দিয়েছে ভালোবাসার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু একটি মিষ্টির নয়, বরং একটি ঐতিহ্যের সুরক্ষা। এটি নিশ্চিত করে যে জয়নগরের বাইরে তৈরি কোনো নকল মোয়া বাজারে এসে মূল স্বাদ বা সুনাম নষ্ট করতে পারবে না। একসময় শুধু স্থানীয় হাটে বিক্রি হতো জয়নগরের মোয়া। এখন এটি কলকাতার নামী মিষ্টির দোকান, এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যায়।

    তবু যারা আসল মোয়ার প্রেমিক, তারা জানেন—শুধুমাত্র জয়নগরের ঠান্ডা সকালের সেই হাতে বানানো মোয়া খাওয়ার আনন্দের বিকল্প নেই। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোয়া সিজন চলে। এ সময় স্থানীয়রা মোয়া বানিয়ে দেশের নানা প্রান্তে পাঠান, কেউ কেউ আবার বিদেশে আত্মীয়দেরও পাঠান। জয়নগর আর বহড়ুর মোয়া নিয়ে বিতর্ক আছে। কোন জায়গার মোয়া বেশি বিখ্যাত। বহড়ু আসলে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বহড়ুর শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের মোয়া বিখ্যাত। তবে দৈনিক বিক্রি এবং স্বাদের দিক থেকে জয়নগরের মোয়া সকলকে ছাপিয়ে যেতে পারে।

    আজ জয়নগরের মোয়া শুধু একটি মিষ্টি নয়—এটি বাংলার সাংস্কৃতিক আইকন। যেমন রসগোল্লা কলকাতার গর্ব, তেমনি মোয়া হলো দক্ষিণ ২৪ পরগনার আত্মপরিচয়। জিআই ট্যাগ শুধু এই ঐতিহ্যকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তাই নয়, স্থানীয় কৃষক ও কারিগরদের অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে।

    Most Viewed Posts

    • ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
    • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
    • বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
    • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তরুণ তুর্কিদের ঝড়! ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলছে যুব মুখ?
    • এত রঙের ফুলকপি!

    Bengali traditional sweets GI Tag Bengali heritage Joynagarer Moa History Kanakchur rice dessert Nolen Gur delicacy
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleমেয়ে, সোলো ট্রিপ করছেন?│জেনে নিন নিশ্চিন্ত ভ্রমণের সম্পূর্ণ গাইড│ Women Solo Travel Safety Tips
    Next Article খরচ নিয়ে টানাটানি? মানিব্যাগে টাকার সাথে রাখুন এই একটি জিনিস, অর্থ উপচে পড়বে│ Wallet Attract Money Tips

    Related Posts

    বাঙালির রান্নাঘরের দুই রাজা: চন্দ্রমুখী আর জ্যোতি— কোন আলু আপনার জন্য ঠিক? জানুন এখনই

    April 3, 2026

    আলপনা শিল্প: লক্ষ্মীপুজোর উঠোনে আঁকা বাংলার নীরব ইতিহাস

    February 5, 2026

    বিষ্ণুপুরের বালুচরী শাড়িতে কীভাবে বোনা হয় রামায়ণের গল্প? | Baluchari Saree History

    January 8, 2026
    আরও পড়ুন

    বাঙালির রান্নাঘরের দুই রাজা: চন্দ্রমুখী আর জ্যোতি— কোন আলু আপনার জন্য ঠিক? জানুন এখনই

    আলপনা শিল্প: লক্ষ্মীপুজোর উঠোনে আঁকা বাংলার নীরব ইতিহাস

    বিষ্ণুপুরের বালুচরী শাড়িতে কীভাবে বোনা হয় রামায়ণের গল্প? | Baluchari Saree History

    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক…

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    June 2026
    MTWTFSS
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930 
    « May    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.