নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বাজারের ভিতরে দোকানের সামনে সাইকেল রাখা নিয়ে কয়েক দিন আগে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রোলের মুখে পড়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই কটাক্ষের জবাব দিলেন তিনি।
অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর আপত্তি কোনও নির্দিষ্ট যানবাহনকে ঘিরে নয়। তাঁর বক্তব্য, বাজারের ভিতরে দোকানের সামনে ইচ্ছেমতো সাইকেল, মোটরবাইক বা গাড়ি রাখা উচিত নয়। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা থাকলে সেখানেই যানবাহন রাখতে হবে।
মন্ত্রীর কথায়, “বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে, সেখানে রাখুন।”
এর আগে বাজার পরিদর্শনের সময় সাইকেল রাখা নিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “সাইকেলটা কার? থানায় জমা নেব? বাজারের মধ্যে সাইকেল রাখার জায়গা? কী ভেবেছ, যা খুশি তাই করবে?” এরপরই ওই মন্তব্যের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
অগ্নিমিত্রার বক্তব্য অনুযায়ী, বাজারের ফুটপাত ও চলাচলের জায়গা সুশৃঙ্খল রাখা এবং নির্দিষ্ট জায়গায় যানবাহন পার্কিংয়ের বিষয়েই তাঁর আপত্তি। নিয়ম না মানলে জরিমানার ব্যবস্থার কথাও তিনি জানিয়েছেন।
#AgnimitraPaul #CycleParking #KolkataParking #MarketParking #ParkingControversy #UrbanDevelopment #WestBengalNews
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

