Annapurna Bhandar 3000 Rupees: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ১লা জুলাই থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না এবং অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, অনলাইনে সহজেই দেখে নেওয়ার উপায় জেনে নিন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের বহু মহিলার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বাঁকুড়ার মুকুটমণিপুরে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন, ১লা জুলাই দুপুরের পর থেকেই এক কোটি ২০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (Direct Benefit Transfer বা DBT) ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ স্থানান্তরের সূচনা করা হবে। রাজ্য সরকারের দাবি, আবেদনকারীদের তথ্য যাচাই (Scrutiny) সম্পন্ন হওয়ার পর প্রথম পর্যায়ে ১ কোটি ২০ লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে।
১.৫০ কোটির বেশি আবেদন,পাচ্ছেন ১.২০ কোটি মহিলা (Annapurna Bhandar 3000 Rupees)
সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য মোট ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মহিলা আবেদন করেছিলেন। সেই আবেদনগুলির নথি ও তথ্য যাচাইয়ের পর প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি আবেদন অনুমোদিত হয়েছে।
এই অনুমোদিত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে জমা হবে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হবে আনুষ্ঠানিক সূচনা (Annapurna Bhandar 3000 Rupees)
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে অর্থ স্থানান্তর কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি আর্থিক সহায়তা পাবেন, যা তাঁদের দৈনন্দিন খরচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনলাইনে কীভাবে আবেদন স্ট্যাটাস দেখবেন? (Annapurna Bhandar 3000 Rupees)
রাজ্য সরকার Social Registry Portal-এ আবেদনকারীদের জন্য নতুন স্ট্যাটাস চেক করার সুবিধা যুক্ত করেছে। আবেদনকারীরা খুব সহজেই নিজেদের আবেদন কোন পর্যায়ে রয়েছে তা অনলাইনে দেখে নিতে পারবেন।
স্ট্যাটাস দেখার পদ্ধতি:
- Social Registry-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
- আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি দিয়ে লগইন করুন।
- প্রথমে নিজের জেলা নির্বাচন করুন।
- নিবন্ধিত মোবাইল নম্বর লিখে OTP গ্রহণ করুন।
- OTP যাচাই করে Submit বাটনে ক্লিক করুন।
- আবেদন জমা হয়ে থাকলে Application Submitted অপশন দেখা যাবে এবং প্রয়োজনে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
স্ট্যাটাসে কী কী লেখা থাকতে পারে? (Annapurna Bhandar 3000 Rupees)
স্ট্যাটাস চেক করার সময় বিভিন্ন ধরনের বার্তা দেখা যেতে পারে। যেমন—
- Approved / Application Accepted – আপনার আবেদন গ্রহণ করা হয়েছে।
- Verified – জমা দেওয়া সমস্ত নথি সফলভাবে যাচাই হয়েছে।
- Payment Process – আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর প্রক্রিয়া চলছে।
- Pending Verification – এখনও আপনার আবেদন যাচাই সম্পূর্ণ হয়নি। যাচাই শেষ হলে পরবর্তী ধাপে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের কিছুটা অপেক্ষা করতে হবে। যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী ধাপে তাঁদের অ্যাকাউন্টেও অর্থ পাঠানো হবে।
#WestBengal #WomenHelpDesk #CyberHelpDesk #CyberCrime #WomenSafety #WestBengalPolice #SubhenduAdhikari #CyberSecurity #PublicSafety #BengalNews #LawAndOrder #DigitalSafety #GovernmentInitiative #BreakingNews
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

