নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল—আবেদনটি কীভাবে করা হয়েছে, তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁরা সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিজেদের আবেদনের বিষয়টি জানাতে পারবেন। আর যাঁরা অনলাইনে আবেদন করেছেন, তাঁরা নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখে সমস্যার কারণ জানতে পারবেন এবং প্রয়োজন হলে আপত্তি বা সংশোধনের সুযোগ থাকলে তা জানাতে পারবেন।
অর্থাৎ, টাকা না এলেই আবেদন বাতিল হয়ে গিয়েছে—এমনটা ধরে নেওয়ার কারণ নেই। আবেদনটির বর্তমান অবস্থা কী, কোনও তথ্য বা নথিতে সমস্যা রয়েছে কি না, কিংবা যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি কি না—প্রথমে সেটি জানা জরুরি।
তাই যাঁরা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাঁরা কীভাবে স্ট্যাটাস দেখবেন, কোথায় অভিযোগ বা আপত্তি জানাবেন এবং অফলাইন ও অনলাইন আবেদনকারীদের কী কী পদক্ষেপ করতে হবে—জেনে নিন বিস্তারিত।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও না পেয়ে থাকলে প্রথমে নির্দিষ্ট সরকারি পোর্টালে ঢুকে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আপত্তি বা সংশোধনের আবেদন করা যাবে।
প্রথম ধাপ: সরকারি পোর্টালে প্রবেশ করে নির্দিষ্ট বিভাগে যেতে হবে।
দ্বিতীয় ধাপ: সেখানে আপনার আবেদন নম্বর/প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের আবেদনটি খুঁজে নিতে হবে।
তৃতীয় ধাপ: আপনার সাম্প্রতিক মোবাইল নম্বর দিতে হবে। যে নম্বরটি বর্তমানে সক্রিয় এবং যেখানে আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব, সেই নম্বর ব্যবহার করা জরুরি।
চতুর্থ ধাপ: স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।
এরপর আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে যাচাই সম্পূর্ণ করতে হবে। তারপর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।
এরপর সাধারণত দুটি গুরুত্বপূর্ণ অপশন দেখা যাবে—একটি হল ট্র্যাক, যার মাধ্যমে নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। অন্যটি হল অবজেকশন, অর্থাৎ আবেদনে কোনও সমস্যা বা আপত্তি থাকলে সেটি জানানো।
আপত্তি জানাবেন কীভাবে?
অবজেকশন অপশনে গেলে আবেদনকারীর সামনে আরও কিছু বিকল্প আসতে পারে। সেখানে যদি অন্য কোনও ব্যক্তি আপনার হয়ে আপত্তি জানাচ্ছেন, তাহলে সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে। আর যদি আবেদনকারী নিজেই আপত্তি জানান, তাহলে ‘ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট’ ধরনের সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে।
এরপর নিজের নাম, বাবার নাম, ঠিকানা এবং আবেদনে কী সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে লিখতে হবে। যদি আবেদনের কোনও তথ্য ভুল থাকে বা কোনও নথি নিয়ে সমস্যা থাকে, সেটিও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
সবশেষে প্রয়োজনীয় সঠিক নথি বা কাগজপত্র আপলোড করে আবেদনটি যাচাই করে জমা দিতে হবে।
অর্থাৎ, টাকা না এলেই আবেদন বাতিল হয়েছে ধরে নেওয়ার দরকার নেই। প্রথমে স্ট্যাটাস দেখুন, সমস্যার কারণ বুঝুন এবং প্রয়োজন হলে অবজেকশন জানিয়ে সঠিক নথি জমা দিন।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও এখনও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকি কেউ কেউ এখনও পর্যন্ত একবারও এই প্রকল্পের টাকা পাননি। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভও শুরু হয়েছে। কোথাও মহিলারা রেললাইন অবরোধ করেছেন, আবার কোথাও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে।
আজ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা ঘিরে বিক্ষোভ দেখান। সেখানে অগ্নিমিত্রা পাল জানান, যোগ্য প্রত্যেক মহিলাকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। বর্তমানে আবেদনগুলির যাচাই প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

