নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে নতুন পূর্বাভাস জারি করল ভারতের আবহাওয়া দপ্তর। সর্বশেষ ১৮ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাব্য এলাকা হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কথা জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে ‘আকভান’। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
ভারী বৃষ্টির আশঙ্কা, সতর্কতায় ওড়িশা
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ ও ২০ নভেম্বর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েকটি জায়গায় অতিপ্রবল বৃষ্টিও হতে পারে। গঞ্জাম, গজপতি, খুরদা ও পুরী জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
তিন দিন বন্ধ থাকবে গুন্ডিচা মন্দির
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরীর গুন্ডিচা মন্দিরে সাধারণ দর্শন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীজগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। পাশাপাশি পুরী, চন্দ্রভাগা ও অস্তরঙ্গ সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
তাই এই সময় যাঁদের পুরী যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের যাত্রার আগে মন্দির কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

