Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
অন্য স্বাদের মাটনের সহজ রেসিপি নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যদি ছুটির দিন রবিবার পেট ভরে মনের মতো ব্রেকফাস্টের পর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জিভে জল আনা খাসির মাংসের সুগন্ধ আপনি উপভোগ না করে থাকেন, তাহলে বাঙালি হিসাবে আপনার পরিচয় সম্পর্কে দ্বিধা তৈরি হবে বৈকি। কারন, বাঙালির রবিবারের দুপুরের সঙ্গে খাসির মাংসের সম্পর্কটা চিরকালীন। সেই মাংসই যদি একটু অন্যরকম স্বাদে পাওয়া যায়, তাহলে কেমন হয়? তবে দেরি কিসের? চটপট শিখে ফেলুন নতুন এই মাটন রেসিপি আর পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ানবানাতে যা যা লাগবে১। খাসির মাংস২। নারকেলের দুধ ৩। পেঁয়াজ বাটা৪। পেঁয়াজ কুচি ৫। গোলমরিচ গুঁড়ো৬। রসুনবাটা ৭। আদা বাটা৮। হলুদ গুঁড়ো ৯। জিরে গুঁড়ো১০।…
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামের রূপ অতুলনীয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বেড়াতে যাওয়ার ইচ্ছে হয় না এমন মানুষ কমই আছে। কিন্তু ইচ্ছে আর ইচ্ছেপূরণের মধ্যে বেশিরভাগ সময় বাধা হয়ে দাঁড়ায় অর্থ। ইচ্ছে থাকা সত্বেও খরচ বেশি হবার ভয়ে অনেকেই নিজেদের পছন্দ মতো জায়গায় যেতে পারেন না। তবে যদি আপনার বেড়ানো আপনার বাজেটের মধ্যেই থাকে? তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। মধ্যবিত্ত বাজেটের মধ্যেই কোনো দারুণ জায়গা থেকে ঘুরে আসার ইচ্ছে হলে কসৌনি আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে।কী কী দেখবেন উত্তরাখন্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলের বাগেশ্বর জেলায় এই কসৌনি গ্রাম অবস্থিত। এলাকাটির একদিকে কোশী এবং অন্যদিক থেকে গোমতী নদী বয়ে চলে। প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য এই…
ইউটিউবে ইউপিএসসি-র পাঠক্রম ঝালিয়ে নিলেন চালকছবি: অভিজিৎ মুথা-র লিঙ্কডিন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এক জায়গা থেকে অন্য একটি গন্তব্যে যাওয়ার জন্য অটো বুক করেন একজন যাত্রী। উবের অটোর সাহায্য অটো এসেও পৌঁছোয়। গন্তব্যে পৌঁছনৌর জন্য অটোয় উঠে বসেন অভিজিৎ মুথা নামের ওই ব্যক্তি। অটোয় ওঠার পরেই তিনি লক্ষ্য করেন অটো চালানোর সঙ্গে সঙ্গেই চালক আরও অন্য একটা কিছুতে মনোনিবেশ করেছেন।কৌতুহল হতে অভিজিৎ ভালো করে দেখে বুঝতে পারেন তাঁর অটোচালক অর্থাৎ রাকেশ নামের ভদ্রলোক তাঁর নিজের ফোনের ইউটিউবে মন দিয়ে কিছু দেখছেন। সেটি দেখে এত মন দিয়ে কি দেখছেন জিজ্ঞেস করাতে অবাক করা উত্তর দেন অটোচালক। উত্তরে চালক জানান যে ইউটিউবে সাম্প্রতিকতম বিভিন্ন ঘটনা…
বাস্তু অনুযায়ী বাড়ির দরজায় পরিবারের সুখ-শান্তি নির্ভর করে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশেষজ্ঞরা মনে করেন যেখানে আমরা বসবাস করি সেই বাড়ি আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। বাড়ি এবং বাড়ির বিভিন্ন জিনিস যদি নিয়ম অনুসারে না করা হয় তাহলে তা বাড়ির সদস্যদের ক্ষতির কারণ হতে পারে। বাস্তু মতে বাড়ির দরজারও এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সংসারের সুখ শান্তি, অর্থনৈতিক উন্নতি বা অবনতি কারণ হতে পারে আপনার বাড়ির দরজা।বাড়িতে নেতিবাচক প্রভাব যাতে না পড়ে, তাই বাস্তুশাস্ত্রে বাড়ির জন্য বিশেষ কিছু নিয়ম বলা আছে। যেমন- প্রতিদিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ মনে বাড়ির ঠাকুরের স্থানে ধূপ জ্বালালে তা অত্যন্ত শুভ ফল দেয়। এছাড়া বাস্তুমতে সকালবেলা…
সম্প্রতি দেশ জুড়ে চালু হয়েছে জিও ৫জি নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি দেশ জুড়ে চালু হয়েছে ৫জি পরিষেবা। মাত্র কয়েকদিন আগে রিলায়েন্স জিও-র তরফে দেশজুড়ে চালু করা হয় জিও ৫জি। তবে প্রাথমিক অবস্থায় মাত্র কয়েকটি শহরে চালু করা হয়েছে এই পরিষেবার। দিল্লী, মুম্বাই, কলকাতা এবং বারানসী শহরে বর্তমানে জিও-র ট্রায়াল চলছে। বিশেষ কিছু ৫জি ক্ষমতা সম্পন্ন মোবাইলগুলিতে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে।5জি ভারতের বাজারে আসার আগে থেকেই বিভিন্ন মোবাইল কোম্পানিগুলি তাদের বিশেষ কিছু ফোনের মডেলে 5জি সিস্টেম চালু করেছিল। সেই সব মোবাইল থাকলে তবেই যে কেউ ৫জি ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে সেই তালিকায় নাম লিখিয়েছে স্যামসাং, রেডমি, রিয়েলমি ইত্যাদি মোবাইল সংস্থাগুলি।এবার সেই পথেই…
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল যশ দাশগুপ্তের প্রথম হিন্দি ছবির নাম ছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শেষ দুই বাংলা ছবি এসওএস কলকাতা এবং চিনেবাদামে মুখ থুবড়ে পড়ার পরে এবার মুম্বাইয়ে নিজের ক্যারিয়ারের খাতা খুলতে চলেছেন বাঙালি অভিনেতা যশ দাশগুপ্ত। সম্প্রতি তাঁর প্রথম হিন্দি ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবির নাম ইয়ারিয়া ২। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবে জনপ্রিয় টি সিরিজ। শুধু তাই নয় ছবিতে অভিনয়ও করবেন টি সিরিজের মালকিন দিব্যা খোসলা কুমার স্বয়ং।২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম ছবি ইয়ারিয়া। বন্ধুত্বের গল্প বলেছিল সেই ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন রকুলপ্রীত সিং এবং হিমাংশু কোহলি। আগের ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন দিব্যা খোসলা কুমার। এইবার তিনি…
শরীরের উপর বিশেষ ইতিবাচক প্রভাব ফেলে কান্না নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যেসব মানুষ বেশি কাঁদেন, তাঁদের ছিঁচকাঁদুনে বলার লোকের অভাব নেই। তবে সত্যি এটাই যে কান্না আমাদের মনের একটি অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র। অনেকে আছেন যাঁদের অত্যন্ত আনন্দের মুহুর্তেও চোখে জল এসে যায়। তবে জানেন কী? কান্না আসলে আপনার শরীরের জন্য বিশেষ ভাবে উপকারি। আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তবে কাঁদার ফলে শরীর ও স্বাস্থ্যের দিক থেকে কী কী উপকার পাওয়া যায়?১। বিশেষজ্ঞদের মতে, চোখের জলের সঙ্গে চোখের মধ্যে জমে থাকা নোংরা বা ধুলো সহজেই বেড়িয়ে আসে যার ফলে চোখ ভালো থাকে।২। কান্না মানসিক অস্থিরতা কমায়। মন…
ফেসবুকে হু হু করলে নামল তারকাদের ফলোয়ার্স সংখ্যা নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সকাল অবধি তাঁর ফেসবুকের ফলোয়ার্স ছিল ১১ কোটি ৯০ লক্ষের কাছাকাছি অর্থাৎ প্রায় ১২ কোটি। হঠাৎই কিছুক্ষণের মধ্যে সেই ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা হয়ে যায় ১০ হাজারের থেকেও কম। ভাবছেন কার? এই অবাক হওয়ার মতো ঘটনা তখন ঘটছে স্বয়ং ফেসবুকের জনক মার্ক জুকেরবার্গের নিজস্ব ফেসবুক প্রোফাইলে। একই সমস্যার মুখে পড়েন অনেক বেশি ফলোয়ার্স থাকা প্রচুর ফেসবুক ব্যবহারকারী।বিশেষ করে এই সমস্যার সম্মুখীন হতে হয় সেলিব্রিটিদের। হঠাৎই ১২ই অক্টোবর, বুধবার হু হু করে কমে যেতে থাকে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার্সের সংখ্যা। এমনকী একই সমস্যা দেখা দেয় স্বয়ং ফেসবুক কর্তার প্রোফাইলে। কিন্তু কেন হঠাৎই এমন সমস্যা দেখা…
কিছু সহজ টিপস মাথায় রাখলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের মোবাইল বা স্মার্টফোনগুলি। বিভিন্ন প্রয়োজনীয় কাজ, দূরের মানুষের সঙ্গে কথা বলা, অজানা জিনিস চট করে জেনে নেওয়ার মতো সুবিধা তো আগে ছিলই। কিন্তু করোনা এবং লকডাউন পরবর্তী সময়ে মোবাইলের দরকার আমাদের কাছে আরও বেড়ে গেছে।ইস্কুলের হোমওয়ার্ক থেকে অফিসের কাজ সবকিছুতে এখন স্মার্টফোন প্রয়োজন। তবে কাজে ব্যস্ত থাকলে বা বাইরে থাকলে অনেক সময়েই আমরা ফোনে চার্জ দিতে পারি না। অন্যদিকে ব্যাটারির চার্জ ক্রমশ কমে। তাই কিছু সহজ বিষয় মাথায় রাখলে মোবাইলের ব্যাটারির চার্জ বাঁচানো সম্ভব।১। মোবাইল ব্যবহার করতে করতে মিনিমাইজ…
শরীরের জন্য রসুনের বেশ কিছু উপকারিতা লক্ষ্য করা যায় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বেশ অনেক কাল ধরেই রান্নায় রসুন ব্যবহারের প্রচলন রয়েছে। কখনও রসুনের কোয়া বা রসুন বাটা রান্নার স্বাদ বাড়িয়ে তুলতে সাহায্য করে। তবে জানেন কী? এমনিতে রসুন শরীরের জন্য বিশেষ উপকারি। রসুনে এমন অনেক গুণ রয়েছে যার জন্য শরীর সুস্থ রাখতে কিংবা বিভিন্ন রোগ দূর করতে এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুন সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে এক কোয়া রসুন খেলে খুব উপকার হয়।১। রসুনের একটি কোয়া সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।২। রসুন খেলে শরীরে এনার্জি বাড়ে এবং শরীর সহজে ক্লান্ত হয় না।৩।এমনকী হৃৎপিন্ড…
