Author: নিউজ অফবিট
অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়ের নতুন ছবি ‘অংশুমান এমবিএ’ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পরিচালক জুটি অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিং চলছে জোরকদমে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন সোহম চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। বিজনেস ম্যানেজভেন্ট নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসা ছেড়ে নতুন ভাবে ব্যবসা করতে চাওয়া অংশুমান এবং রবীন্দ্রনাথ প্রেমী লাবণ্যের প্রেমের অভিনব গল্প নিয়ে তৈরী হচ্ছে এই নতুন ছবি অংশুমান এমবিএ।সিনেমাটির কাহিনীকার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং চিত্রনাট্য লিখেছেন রোহিত এবং সৌম্য। সোহম এবং কৌশানী ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তবে তরুণ মজুমদারের কেন এই ছবিটির তুলনা টানা হচ্ছে? কারণ এই নতুন ছবির পরিচালক জুটি কিংবা…
ডিম ছাড়া অমলেটের সহজ রেসিপি বানিয়ে নিন বাড়িতেইনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ওমলেট আবার ডিম ছাড়া! মানেটা কিছু বুঝতে পারলেন না তো? ডিম দিয়ে বানানো খাবারটাকেই তো অমলেট বলে। যে খাবার একমাত্র ডিম দিয়েই বানানো যায় সেই খাবার ডিম ছাড়া বানানো কিকরে সম্ভব। ভাবছেন পাগলের প্রলাপ? একেবারেই নয়। সত্যিই ডিম ছাড়া আপনিও বানাতে পারেন এই অমলেট। খুব সামান্য কিছু উপাদান আর সহজ কয়েকটি পদ্ধতিতেই আপনার রান্নাঘরে তৈরী হয়ে যাবে এই মজার খাবার।বানাতে যা যা লাগবে১। রিফাইন্ড তেল- ১চা চামচ২। ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ- ১টি ৩। আদা৪। ধনে পাতা- ১চা চামচ ৫। পাউরুটি৬। ময়দা- ১/৩ কাপ ৭। চিনি- ১/৪ চা চামচ৮। দুধ- ১ কাপ…
মুখের দাগছোপ তুলে ফেলতে মেনে চলুন এইসব সহজ টোটকা নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সারাবছর নানা ব্যস্ততায় হয়তো ত্বকের তেমনভাবে যত্ন নেওয়া হয়ে ওঠে না। তার ফলে দেহে, মুখের চামড়ায় দাগছোপ সহ একাধিক সমস্যা দেখা দেয়। তবে পুজোর সময় ব্যস্ততার অজুহাত দেওয়া চলে না। সকলেই পুজোর সময়ে একটু বেশি সুন্দর হতে চান। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে অন্যরকম না দেখালে কি চলে? তবে সুন্দর হতে অনেকেই মেকাপ বা বিউটিপার্লার দূরে সরিয়ে ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পছন্দ করেন।খুব সহজ কতগুলি নিয়ম মেনে চললেই পুজোর আগে আপনার মুখের দাগছোপ, ডার্কস্পট কাটিয়ে উজ্জ্বল মুখ পেতে পারেন। যেমন-১। জানেন কি দুধ ত্বকের জন্য অত্যন্ত উপকারি একটি জিনিস হল দুধ। কাঁচা…
পূর্বপুরুষের মর্তে ফেরার সময়ে তাঁরা অতৃপ্ত থাকলে অমঙ্গল হয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কিছুদিন পরেই দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনায় বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের শুরু। তার আগে ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। মনে করা হয় পিতৃপক্ষের এই সময়ে পরিবারের পুর্বপুরুষেরা পরিবারের কাছে মর্ত্যে ফিরে আসেন। তাঁরা চান উত্তরপুরুষদের থেকে জল গ্রহণ করতে। সেই কারণে মহালয়ার পূর্ণলগ্নে পরিবারের মানুষ তাঁদের পূর্বপরুষদের উদ্দেশ্য তর্পণ করে জল দান করেন এবং দেবীপক্ষ শুরু হয়।পূর্বপুরুষেরা জল গ্রহণ করে তৃপ্ত হয়ে উত্তরপুরুষদের আশীর্বাদ করেন। তবে অতৃপ্ত হলে সেই পরিবারের উপরে খারাপ সময় ঘনিয়ে আসতে পারে। তাই এই সময়ে কিছু সাবধানতা অবলম্বন করে থাকা উচিৎ। স্বাস্থ্য, অর্থ বা কর্মক্ষেত্রে প্রভাব পড়তে পারে।…
১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই আফ্রিকা থেকে ভারতে আসছে পাঁচটি চিতাবাঘ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ১৭ই সেপ্টেম্বর ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য বিশেষ উদ্যোগ নিল মধ্যপ্রদেশ সরকার। আলাপ আলোচোনা চলছিল বহুদিন। অবশেষে বহু প্রতীক্ষার পরে ১৭ই সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখতে চলছে পাঁচটি আফ্রিকান চিতা। মধ্যপ্রদেশের শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে নতুন বাসস্থান হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আসা পৃথিবীর দ্রুতগামী এই পাঁচ পশুর।এই বিশেষ উদ্যোগকে সম্পূর্ণ ভাবে সফল করতে এখন সাজো সাজো রব মধ্যপ্রদেশ জুড়ে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে রাজ্যে। ১৭ তারিখে চিতাদের আমন্ত্রণের জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশের শেওপুর…
নতুন ধারার ফরাসী পরিচালক জঁ লুক গডার্ড নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ১৩ই সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেলেন নতুন ধারার ফরসী ছবির অন্যতম স্রষ্টা জঁ লুক গডার্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১। আন্তর্জাতিক সিনেমার মহান পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনোও সিনেমাজগৎ-এ তাঁর অবদানের কথা অস্বীকার করতে পারেননি। ১৯৬০ এর সময়কালে ফ্রান্সে যে নতুন ধারার ছবির উদ্ভব ঘটে তাতে তিনি অন্যতম পথপ্রদর্শক ছিলেন। চলচ্চিত্রের যাবতীয় পুরোনো ভাষা বদলে দিয়ে তিনি সম্পূর্ণ নতুন একটি ধারায় ছবি তৈরী করেছেন। সেই মহান পরিচালকের কাজের কিছু বিষয় ছিল যা আজ না জানলেই নয়। ১. একটি মেয়ে ও বন্দুক ব্যবহার করে সিনেমা ভাষা বদলপরিচালক একবার লিখেছিলেন যে একটি ছবি বানানোর জন্য…
বাস্তুমতে নিজের বাড়ির দেওয়ালে সঠিক রং করলে তা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষমতে মনে করা হয় যে এক একটা রং আসলে এক একটা উপাদানের প্রতীক। যেমন নীল রং জল, লাল রং আগুন কিংবা খয়েরী রং পৃথিবীকে বোঝায়। এরকম প্রতিটা আলাদা রং আসলে আলাদা কিছু বিষয়কে তুলে ধরে। তাই আপনি যদি নতুন বাড়ি বানান অথবা পুরোনো বাড়ি নতুন করে রং করত চান তাহলে অবশ্যই নিয়ম মেনে আপনার বাড়ির দেওয়ালের রং ঠিক করা উচিৎ। বাস্তু মেনে আপনার বাড়ির বিভিন্ন দেওয়াল রং করলে তা আপনার জীবনে সৌভাগ্য বহন করে আনে। অন্যথায় পরিবার বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন-যেকোনো বাড়ির উত্তর-পূর্ব…
খুব কম টাকাতেই ঘুরে আসা যায় এই সাতটি দেশ থেকে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজো আসছে। কাশ, শিউলি, আকাশের পেঁজা তুলোর মত মেঘ, দোকানে দোকানে ভিড় ইত্যাদি আগমনীর সুর হয়ে জানান দিচ্ছে যে পুজো প্রায় দোরগোড়ায়। অনেকেই সারা বছরে এই একটা সময়েই একটু বেশি দিন ছুটি পান। তাই পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে যাওয়ার সেরা সময় হল পুজো। নিজের রাজ্যের বা দেশের বিভিন্ন টুরিস্ট বা অফবিট জায়গাগুলো তো আছেই। তবে বিদেশ ভ্রমণ করার ইচ্ছে তো সবারই হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশে বেড়াতে যাওয়ার ইচ্ছেপূরণ করা হয়ে ওঠে না পকেটের টানে। কিন্তু জানেন কি, এমন কিছু দেশে আপনি বেড়াতে যেতে পারেন, যেখানে খরচ…
বৃষ্টির দিনে রান্নাঘরের স্যাঁতস্যাঁতে ভাব কাটাতে এগুলি করুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডারে বলছে সময়টা শরৎকাল কিন্তু এর মধ্যে থেকে থেকে কারণে অকারণে বৃষ্টি যখন তখন নামছে। এখন তাই শরৎকালটিও দীর্ঘয়িত বর্ষাকালের মধ্যেই পড়ে। প্রচন্ড গরম, তীব্র দাবদাহের পর বৃষ্টি সাময়িক একটা স্বস্তি নিয়ে আসে। তবে বর্ষার সময়ে একটানা বৃষ্টিও যথেষ্ট বিরক্তের কারণ হয়। বিশেষ করে বাড়ি ঘর-দোরের অবস্থা বর্ষাকালে বেশ শোচনীয় হয়ে ওঠে। জমা জল, স্যাঁতস্যাতে পরিবেশে বিভিন্ন রকমের নতুন সমস্যা উদয় হয় এই বর্ষায়।সংসারের বেশিরভাগ কাজ যারা করেন তাদের প্রায় সকলেরই বাড়ির মধ্যে বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। সেই রান্নাঘর যদি মনের মতো না থাকে তাহলে কাজ করতে অনেকেরই ভালো লাগেনা। তবে…
বার্ষিক সাধারণ সভায় নতুন ল্যাপটপের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুকেশ আম্বানী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্টির ৪৫তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর যে খুব শীঘ্রই জিও ৫জি আসার কথা ঘোষণা করেছেন তা সবাই জানে এবং তাই নিয়ে ভারতবর্ষে এখন উন্মাদনা তুঙ্গে। কিন্তু জানেন কী? হাইস্পিড ইন্টারনেট কানেকসনের সঙ্গেই নতুন এজিএম-এ জিও এয়ার ফাইবার এবং ক্লাউড পিসি বাজারে আসার কথাও ঘোষণা করেছে রিলায়েন্স।টেকপ্রেমীদের মধ্যে জোর জল্পনা আগেও ছিল, কিন্তু এতদিন রিলায়েন্স কতৃপক্ষের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু এবার সেটাই ঘোষণা করলেন কর্ণধার মুকেশ আম্বানী। যদিও কেবল আসার খবর ঘোষণা করলেও এই বিষয়ে…
