Author: নিউজ অফবিট
গণপতি ভক্তদের অত্যন্ত পরিচিত ধ্বনি ‘গণপতি বাপ্পা মোরিয়া’ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ৩১শে আগস্ট, বুধবার দেশজুড়ে ধুমধাম করে পালন করা হল গণেশ চতুর্থী। দক্ষিণ-পশ্চিম ভারতে এই পুজোর হার অনেক বেশি হলেও মহারাষ্ট্রের মানুষের কাছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই গণেশ চতুর্থীর আয়োজন। তবে বাংলাও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গেও গণেশ পুজোর হিড়িক বেড়েছে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের প্রকোপে গত দু-বছর তেমন জাঁকজমক করা সম্ভব হয়নি আয়োজনে। তাই করোনা মহামারী কাটিয়ে আবার পুরোনো মেজাজে, চেনা ছন্দে ফিরেছে সিদ্ধি বিনায়ক উৎসব। বাঙালি হোক বা অবাঙালি, সিদ্ধিদাতার আরাধনায় ভক্তদের অতি পরিচিত ধ্বনি ‘গণপতি বাপ্পা মোরিয়া’। কিন্তু আসলে এই ‘মোরিয়া’ শব্দের সঠিক মানে কি? কথিত আছে,…
সোল অফ টিউনস এবং ড্যাফোডিল ইনকর্পোরেটস এর উদ্যোগে সম্মানিত চপল ভাদুড়ী, বিভাস চক্রবর্তী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ২২শে আগস্ট, সোমবার ছিল নাট্যজগৎের অন্যতম প্রাণপুরুষ শম্ভূ মিত্রের জন্মদিন। সেই উপলক্ষে পরদিন ২৩শে আগস্ট তাঁকে স্মরণ করে আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস)-এ বিশেষ কয়েকজন প্রবীণ নাট্যব্যক্তিত্বদের ‘বঙ্গ নাট্য সম্মান’ প্রদান করল সোল অফ টিউনস এবং ড্যাফোডিল ইনকর্পোরেটস। জীবনকৃতি সম্মান প্রাপকদের মধ্যে অন্যতম ছিলেন চপল ভাদুড়ী, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং প্রবীর গুহ।অভিনেতাদের ছাড়াও এদিনের অনুষ্ঠানে টেকনিশিয়ন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় বাংলা নাটকের প্রবীণ আলোকশিল্পী ভানু বিশ্বাসকে, মেকাপের জন্য মোহাম্মদ আলীকে এবং সঙ্গীত পরিচালনার জন্য মুরারি রায় চৌধুরীকে। বিশিষ্ট দল হিসেবে সম্মান দেওয়া হয় সায়ক ও দমদম…
আমের স্বাদ ছাড়াও ফলের রাজা আম আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। আম খাওয়ার উপকারিতার কথা জেনে নিন নিউজঅফবিটডিজিটালডেস্কঃ গ্রীষ্মএসেছে।ফলেররাজাআমকেউপভোগকরারসময়এখন। আমের অপূর্ব ঘ্রাণ ও সুগন্ধে যে কেউ মুগ্ধ হতে পারেন। জুস, চাটনিবাআইসক্রিমতৈরিকরে আপনিএইফলেরস্বাদউপভোগকরতেপারেন।আমের অসাধারণ স্বাদছাড়াওবিভিন্নস্বাস্থ্যগতসুবিধারয়েছে।আমেপাওয়াভিটামিন, মিনারেলএবংফাইবারসবইআমাদেরস্বাস্থ্যেরজন্যউপকারী।তাইগরমেআমখাওয়ারকিছুউপকারিতানিচেদেওয়াহল। আমইমিউনসিস্টেমকেশক্তিশালীকরে আমভিটামিন-এসমৃদ্ধ, যাআপনাররোগপ্রতিরোধক্ষমতাবাড়িয়েতোলে।তাছাড়াএতেরয়েছেভিটামিনসি, ভিটামিনবি, ভিটামিনই, কপারএবংফোলেট। হজমেসাহায্যকরে আমেঅ্যামাইলেইজ নামকহজমকারীএনজাইমরয়েছে, যাপরিপাকেসাহায্যকরে।এইফলেরমধ্যেরয়েছেজলএবংফাইবার, যাহজমেরসমস্যায়সমাধানকরে। হৃদরোগেরঝুঁকিকমায় আমফাইবার, ভিটামিনএবংপটাসিয়ামসমৃদ্ধ।এইখনিজগুলিধমনীখোলারাখেএবংহৃদরোগেরঝুঁকিকমায়। পরিষ্কারত্বকপেতেউপকারী এছাড়াওআম ভিটামিনএএবংভিটামিনসিসমৃদ্ধ।এইভিটামিনগুলিআপনারত্বকেরজন্যউপকারী। এগুলিত্বকেরআটকেথাকাছিদ্রপরিষ্কারকরেএবংআপনারত্বকেরতৈলাক্ততাকমায়। ওজনকমাতেউপকারী আমেরমধ্যেরয়েছেফাইটোকেমিক্যালযাপ্রাকৃতিকফ্যাটবার্নারহিসেবেবিবেচিতহয়।ফলটিফাইবারসমৃদ্ধহওয়ায়এটিখাওয়ারপরেএটিআপনাকেপূর্ণতারঅনুভূতিদেবেএবংজাঙ্কফুডখাওয়াথেকেদূরেরাখবে।তবেঅবশ্যইপরিমিতআমখাওয়াউচিত। আমভারত, পাকিস্তানওফিলিপাইনেরজাতীয়ফল। আমগাছবাংলাদেশেরজাতীয়গাছ।আমেরএইবিশেষগুণাবলিরজন্যইভারতেআমফলেররাজাহিসাবেপরিচিত।
ফেসবুকের ওয়াল’ জুড়ে কৃষ্ণ নাম। হলোটা কি? নতুন প্রজন্ম মেতেছেন কৃষ্ণ নামে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়? ফেসবুক ওয়ালে, স্টোরিতে, এমনকি অনেকে প্রোফাইল ছবিতেও লিখেছেন হরেকৃষ্ণ। সঙ্গে একটি নম্বর ১১৭৬। কিন্তু কেন ১১৭৬? প্রশ্নটা হয়তো জাগছে অনেকের মনেই। তার আগেই শেয়ার করে দিচ্ছেন না, হয়তো না বুঝেই। যার জেরে ভাইরাল ১১৭৬ হরেকৃষ্ণ। ফেসবুক বড় অদ্ভুত জায়গা। এখানে কী যে কখন ভাইরাল হয় তা বোঝা বোধ হয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ এরও সম্ভব নয়। গ্রাম্য পরিবেশে খোলামেলা পোশাকে আলু পোস্ত ভাজা রান্না করা থেকে কাকলি ফার্নিচার বা শোভন-বৈশাখীর নাচ, সবই ভাইরাল হয়েছে ফেসবুকে। কখনো বা কাঁচা বাদাম, মানিকে মাগে হিতে, মদনদার মহালায়া, জানে…
স্নেহা মাইতিঃ করোনাকালে গতি পেয়েছে ডিজিটাল মাধ্যম। ছুঁতে মানা, ধরতেও। অর্থাৎ সবই ভার্চুয়াল। ফলে স্কুল, কলেজ, কেনাকাটি, গল্প, আড্ডা, খেলা সবকিছুই অনলাইনে। ডিজিটাল দুনিয়ায় সবার কাছেই আছে স্মার্টফোন, ল্যাপটপ এবং কম্পিউটার। আর এই ডিজিটাল ডিভাইস- এর বাড়বাড়ন্ত কেড়ে নিচ্ছে আমাদের নিয়মিত ঘুমের অভ্যাস। যার ফল হচ্ছে মারাত্মক। রবিবার সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। বাড়ির কাছে সাউথ সিঁথি বিশ্বনাথ পার্কে। দেখা হলো এক পরিচিতার সঙ্গে। নীল সেন, কলেজে পরে। কথায় কথায় জানতে পারলাম সারাদিন পড়াশোনা করেন এবং প্রায়ই রাতে নতুন নতুন ওয়েব সিরিজ দেখেন। অর্থাৎ তিনি পর্যাপ্ত ঘুমাচ্ছেন না। নীল সেন একা নন। এরকম অনেকেই রয়েছেন। দিনে বাড়ি বসে অফিসের কাজ অথবা অনলাইন…
তানিয়া পোদ্দারঃ ঘরবন্দী আমরা। বদলেছে জীবন। কিন্তু সময় তো থেমে থাকে না। এরই মাঝে বিয়ের মরশুম। ছোটো করে হলেও অনুষ্ঠান তো হচ্ছেই। সামাজিক সুরক্ষা বিধি বজায় রেখে সেই অনুষ্ঠানে যোগও দিচ্ছেন। তাহলে একটু আধটু সাজগোজ করতে আসুবিধা কোথায়। বাঙালি বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, আনন্দ আর সাজগোজ। মেয়েরা সাজগোজ বলতেই যা বুঝি তা হলো ভালো শাড়ি, গহনা আর মেকআপ। কিন্তু ভালো শাড়ি, প্রচুর গহনা আর জমকালো মেকআপ-এ একে অপরকে টেক্কা দেওয়ার দিন এখন অতীত। সমস্ত রকম সতর্ক বিধি মেনেই এখন সাজগোজ করতে হবে। যেহেতু অল্প কয়েকজনকে নিয়ে অনুষ্ঠান, বেশি মানুষের কাছে আমরা পোঁছে যেতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই ভার্চুয়াল মাধ্যমে…
করোনার ভয়: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন এই ৩ পানীয় ! কিছু সহজ পদ্ধতি মেনে বাড়িতে বসেই তৈরি করা যাবে ভগবতী দাসঃ COVID-19 গ্রাফ সামান্য নিম্নমুখী হলেও এখনও বেসামাল দেশ। অপরদিকে ইয়াশ বিদায় নিতেই পাল্লা দিয়ে বাড়ছে গরমের দাপট। তাই আমাদের আরও সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে নিজের ও পরিবারের। নিরাপদ এবং সুস্থ থাকার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা প্রয়োজন। এখানে তিনটি পানীয়র হদিশ দেওয়া হল। যা একদিকে যেমন গরমে আপনাকে স্বস্তির খোঁজ দেবে তেমনি বাড়িয়ে তুলবে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এগুলি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। ১। সিডার লেমনেডবানাতে যা যা লাগবে- ১ কাপ জল১/৪ চামচ…
স্নেহা মাইতিঃ টেলিভিশন, সোশাল মিডিয়া এবং লোকের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে এই খবর। ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর তাতেই ওষুধের দোকান থেকে কর্পূরের মতো উবে যাচ্ছে ভিটামিন সি, জিঙ্ক ও মাল্টি ভিটামিন ট্যাবলেট। করোনার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখন এর থেকে বাঁচবার জন্য অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ধরণের জিঙ্ক ও মাল্টি ভিটামিন ট্যাবলেট খাচ্ছেন। কারণ? করোনা সংক্রমণ কমাতে লাগবে ইমিউনিটি এবং চিকিৎসকরা বলছেন , শরীরের জিঙ্ক বা বিভিন্ন ভিটামিনের পরিমান কম হলে থাকলে বিপদের আশঙ্কা বেশি। তাই অনেকেই বাড়িতে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে শরীরে ভিটামিনের মাত্রা বাড়ানোর চেষ্টা করছেন । সঙ্গে মুড়ি-মুড়কির খাচ্ছেন বিভিন্ন বাজারজাত ওষুধ। কিন্ত শরীরে…
প্রাণকৃষ্ণ ঘোষ: এই প্রথম একটা নববর্ষ এসে উপস্থিত হলো যে নববর্ষে হালখাতা নেই। মিষ্টি তৈরি নেই। লাখ লাখ ক্যালেন্ডার ও পাঁজি তৈরির বরাত নেই। কলেজস্ট্রিটের প্রকাশনা দপ্তরে ভিড়ভাট্টা নেই। কফিহাউসে আড্ডার হিল্লোল নেই। কাপড়ের দোকানে যাওয়া নেই। গণেশপুজো আর লক্ষ্মীপুজোর তাড়া নেই।এবছর মাস্ক পরার অভ্যাস আছে। সোশ্যাল ডিসট্যানসিং আছে। স্যানিটাইজার ব্যবহারের সচেতনতা আছে। পরিবারের সঙ্গে সময় কাটানো আছে। নারী পুরুষ নির্বিশেষে রান্নাঘরে যাওয়া আছে। সারাদিন ঘরে বসে পুরোনো সিনেমা দেখা আছে। সভ্যতার সংকটময় এই পরিস্থিতিতে আমাদের সরকারী নির্দেশ মেনে বাড়িতে বসে ভাইরাসমুক্ত দিনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কীই বা করার আছে! যাঁদের করার আছে তাঁরা করে যাচ্ছেন। অসম্ভব লড়াই…
তন্ময় সামন্ত: প্রতিটি ধ্বংসের মধ্যে একটি সৃষ্টির বার্তা থাকে। প্রতিটি বিপর্যয়ের মধ্যেই থাকে একটি ইঙ্গিত। সাবধানতার। সূচনার। চোখে দেখা যায় না যাদের তারাই আজ চোখে আঙুল দিয়ে বিশ্বের মানবজাতিকে অনেক কিছু দেখিয়ে দিল। কেড়ে নিল অনেক কিছু। কিন্তু ফিরিয়ে দিয়ে গেল হয়তো অনেক বেশি। গতকাল সন্ধ্যায় ফেসবুক নোটিফিকেশনে একটি ভিডিও। আমাদের শহর কলকাতার। একটি রাস্তা – যেখানে ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হতো পুলিশকর্মীদের। আজ জনমানব শূন্য সেই রাস্তায় গোধূলির আলোতে হাততালি দিয়ে দিয়ে গান করছে পুলিশ কর্মীরা। আর সেই রাস্তার চারপাশে বহুতল বাড়ির বারান্দা, আকাশচুম্বী অট্টালিকার ব্যালকনি, জানালা থেকে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে সঙ্গত দিচ্ছে মানবতা। মানবিকতা নেই বলে যাদের বিরুদ্ধে …
