Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বাজারে কাঁচামালের অভাব। বিশ্বজুড়ে শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা। ঠিকভাবে মিলছে না দৈনন্দিন জিনিসপত্র। ঠিক তখনই করোনা আতঙ্কে সংক্রমণ এড়াতে ২৬ লক্ষ টাকার সবজি ফেলে দিলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে, পেনসিলভেনিয়ার হ্যানোভা সুপার মার্কেটে। কিন্তু কেন এই অপচয়। জানা গিয়েছে, ওই মার্কেটের একটি দোকানে শপিং করতে গিয়েছিলেন এক মহিলা। আচমকা তিনি কাশতে শুরু করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সংক্রমণ ছড়ানোর ভয় দোকান খালি করে দেন। ওই মহিলা কেউ গ্রেপ্তার করা হয়। তিনি করোনা আক্রান্ত কিনা তা বুঝতে নজরদারি চালাচ্ছে পুলিশ। পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। এই খবর পাওয়ার পরই ওই দোকানের…

Read More

আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটিকে নিয়ে জেরবার? লকডাউনের এই কঠিন পরিস্থিতির সময় তাকে কীভাবে সামলে রাখবেন ভেবে পাচ্ছেন না? অথবা সদ্যোজাত শিশুর স্বাভাবিক সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? এই সমস্ত বিষয় নিয়ে পরামর্শ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: নন্দন রুদ্র। ১) প্রথমেই বলব, ছোট বাচ্চা বা সদ্যোজাত শিশুদের শারীরিক কিছু সমস্যা খুবই স্বাভাবিক। এই অবস্থায় অযথা আতঙ্কিত হবেন না। প্রয়োজনে ফোনে চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু গুরুতর কিছু না হলে চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়াই শ্রেয়। কারণ চিকিৎসককে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়। হয়তো তিনি করোনা বা COVID 19 এর বাহক। হয়তো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের রোগ সংক্রমণ নিরাপদ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বেশি…

Read More

তিতাস বিশ্বাস: আজ থেকে টানা ২১ দিন সারাদেশ লকডাউন। গৃহবন্দী আমরা সবাই। নিজের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের ঘরের মধ্যে থাকতেই হবে। এছাড়া আর কোন উপায় নেই। বাড়ি বসে বেশ কিছু সংস্থার বা বিভাগের কর্মীরা কাজ করে চলেছেন। কিন্তু এমন কিছু পেশা আছে যেখানে বাড়ি বসে কাজ করা সম্ভব নয়। তাই একপ্রকার অখন্ড আলস্য ভরা অবসর। এমন অবসর আমরা সচরাচর পাই না। তাই এই কঠিন সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য রইলো কিছু টিপস। ১) আমাদের অনেকেরই সৃজনশীল কাজ করতে ভালো লাগে। কিন্তু দৈনন্দিন দৌড়ঝাঁপের জীবনে সৃজনশীলতার চর্চা করা হয় না। তাই এই অবসরে আপনি নিজের সৃজনশীলতা নিয়ে কাজ করতে পারেন। নাচ,…

Read More

ভগবতী দাস: দোলের রঙে রঙিন হলো বাংলার আকাশ। মেতে উঠল জেলা থেকে শহর। শান্তিনিকেতনে সকলে যেমন দোল উৎসবে মত্ত হয়।ঠিক তেমনি কোচবিহারের মোদনমোহন বাড়ির মোদরমোহন ঠাকুরও দোল উৎসবে মত্ত হয় সকলের সাথে‌। দোল পূর্ণিমার দিন সকাল বেলায় রাধাগোবিন্দকে রঙে রাঙিয়ে দেওয়া হয়। কোচবিহার মোদনমোহন বাড়ির মূল আকর্ষণ। মহারাজা রূপনারায়ন১৬৯৩ খ্রীস্টাব্দে অপূর্ব শ্রীমদনমোহন ঠাকুর স্থাপন করে সেবার ব্যাবস্থা করেছিলেন। মন্দিরে দুটি বিগ্ৰহ ছিল। বিগ্ৰহ দুটিকে বড় মোদনমোহন এবং ছোট মদনমোহন বলা হত। চৌদোলায় মূর্তি থাকলেও সর্বপ্রথম মদনমোহনকেই সকলে দর্শন করতেন। ছোটো মদনমোদন থাকতেই। তিনি রথযাত্রা,রাসযাত্রা, দোলযাত্রা প্রভৃতি বৃন্দাবন লীলায় অংশগ্ৰহন করতেন না।মদনমোহনবাড়িতে বারমাসে তেরো পার্বণ লেগেই থাকে।দোলযাত্রা, স্নান যাত্রা, রাসযাত্রা, রথযাত্রা,…

Read More

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। প্রিয় মানুষ চলে গেলে বসন্ত কি হারিয়ে যায়? ফিকে হয়ে যায় পলাশের রঙ? আকাশ ভেঙে বৃষ্টি নামে? – এই প্রশ্নগুলোর উত্তর জানা না থাকলেও জীবন এটুকু জানিয়ে দিয়েছে যে প্রিয় মানুষ চিরতরে হারিয়ে গেলে দীর্ঘস্থায়ী মনখারাপ হয়। শরীর এবং মন গ্রাস করে নাম না জানা অবসাদ। ঠাকুমা চলে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দোলের ছুটিতে যাঁরা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন তাঁদের জন্য সুখবর। তিন বছর পর দোলের আগেই দার্জিলিং-এ খুলে দেওয়া হল জনপ্রিয় এই পার্কের দরজা। সংস্কারের জন্য তিন বছর এই পার্কটি বন্ধ ছিল। নতুন রূপে চলতি মাসেই পর্যটকদের সামনে হাজির হল এই পার্ক। রক গার্ডেন থেকে আরও চার কিলোমিটার নিচে নামলেই এই পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পার্কে রয়েছে ঝরনা। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। বাচ্চাদের জন্য নানা বিনোদনের ব্যবস্থাও থাকছে। অপরূপ চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এই পার্কে পৌঁছে আপনার মন খুশিতে ভরে উঠবে। কারণ এখানে মনোরঞ্জনের আরও অনেক ব্যবস্থা করা হয়েছে। থাকছে পাহাড়ি খাবারের স্টল। যেখানে মিলবে গরমাগরম…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীর অজানা তথ্য আর রহস্য যত জানবেন ততই বিস্মিত হবেন। অবাক হবেন নানা দেবতার মাহাত্ম্যের কথা শুনলে। পৃথিবীর প্রাচীন ধর্ম গুলির মধ্যে হিন্দুধর্ম অন্যতম। এই ধর্মেই রয়েছে নানা আরাধ্য দেবতার কাহিনি। যে কাহিনির রহস্য উদঘাটন করতে কত মুনি ঋষির জীবন কেটে গেল। তবুও যেন কিছুই জানা হলো না। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অজস্র মন্দির। আর প্রত্যেকটি মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক একটি লোককাহিনি, মাহাত্ম্যকথা। এমন কিছু কিছু বিষয় যার সমাধান আগেও, হয়নি, হয়তো কোনদিন হবেও না। ইন্দোনেশিয়া রাজধানী বালিতে রয়েছে এমনই এক মন্দির। যা সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। আসলে এই…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অপেক্ষা মাত্র আর একদিনের। তারপরই বিশ্বকে চমক দিতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চন্দ্রযান-এর ব্যর্থতার পর নতুন ভাবে গুছিয়ে নিয়ে মহাকাশে এক বিশালাকার যান পাঠাতে চলেছে তারা। যার উচ্চতা প্রায় ১৬ তলা বাড়ির সমান। ওজন ৪ লক্ষ ২০ হাজার ৩০০ কিলোগ্রাম। নাম জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি)-এফ১০। জিস্যাট সিরিজের নজরদারি উপগ্রহ জিস্যাট-১ (GSAT-1) কে নিয়ে মহাকাশে যাবে এই যান। যা আগামী ৫ই মার্চ ভারতীয় সময় বিকেল ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে মহাকাশে পাড়ি দেবে। এই সর্বাধুনিক ক্রায়োজেনিক রকেট (Rocket) পৃথিবী কক্ষে বসে পৃথিবীর উপরে নজরদারি চালাবে। আবহাওয়ার…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক বর্জন করে বাঁশ আপন করে নিল সিকিম শহর। পর্যটকদের জন্য এবার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে বোতল। লাচেন সম্ভবত প্রথম শহর যেখানে প্রক্রিয়াজাত পানীয় জলের জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে বাঁশের বোতল ব্যবহার চালু হল। প্রত্যেক বছর বহু ভ্রমণ পিপাসু মানুষের সমাগম হয় লাচেন শহরে। এখানের প্রাকৃতিক দৃশ্য ও তুষার আবৃত পর্বতমালা আকৃষ্ট করে পর্যটকদের। পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের সংখ্যা ক্রমশ বাড়ছে। যাতে সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই প্লাস্টিক দূষণ বন্ধ করতেই সিকিম রাজ্য সভার এমপি হিশে লাচুংপা বাঁশের বোতল তৈরি ও ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। ১৯৯৮ সালে সিকিম প্লাস্টিক বর্জনে প্রথম…

Read More

করোনাভাইরাস কী? করোনাভাইরাস পরিবারের এই নতুন সদস্যকে বলা হচ্ছে ‘নভেল’ করোনাভাইরাস। সংক্ষেপে ২০১৯-এনসিওভি। ১৯৬০-এর দশকে মুরগির ব্রঙ্কাইটিসের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মত করোনাভাইরাসের সঙ্গে পরিচিত হন। এরপর বহু ধরনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি (এখন হল সাতটি) মানুষের দেহে সংক্রমিত হতে পারে। ২০০২ সালে সার্স (পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) নামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৭৭৪ লোকের মৃত্যু হয়েছিল সেটিও এক ধরনের করোনাভাইরাস। সে সময় ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৮ হাজারের বেশি মানুষ। এরপর ২০১২ সালে আসে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) করোনাভাইরাস, যে রোগে আক্রান্ত ২৪৯৪ জনের মধ্যে ৮৫৮ জনের মৃত্যু হয়। এ পরিবারের…

Read More