Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। সন্ধ্যার এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। ইংলিশ মিডিয়ামের সৌজন্যেই হোক বা যুগের সঙ্গে তাল মেলানোর সৌজন্যে, এখন যুগটা আদপে কর্পোরেট প্যাকেজিং এর। সেই কর্পোরেট প্যাকেজিং এর এক অন্যতম সংস্করণ ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ ভালোবাসার দিন। আপনি বলবেন ভালোবাসা কি আর দিন দেখে হয় নাকি! আপনি ব্যাকডেটেড মশাই। ভালোবাসতে হবে দিনক্ষণ মেনেই। আপনাকে আলিঙ্গন…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দার্জিলিঙের বুকে দাঁড়িয়ে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। এটার বাইরে গিয়ে একটু নতুনত্বের স্বাদ নেওয়া যাক। ক্যানভাসে যদি কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরটা একসাথে পাওয়া যায় কেমন হয় ? রঙ্গারুন হল উত্তরবঙ্গের এমন একটি জায়গা যেখান থেকে এরকম একটি দৃশ্যের সাক্ষী হয়ে আসতে পারেন। প্রায় ৬৬০০ ফুট ওপরের চা বাগান সম্বলিত একটি ছোট গ্রাম রঙ্গারুন। কী দেখবেন ? রঙ্গারুন গ্রামের ওপরের দিকে রয়েছে স্থানীয় সিংহদেবী মন্দির। বৈশাখী পূর্ণিমাতে বড় উৎসব হয়ে থাকে। গ্রাম থেকে অনতিদূরে রয়েছে রুংদুং খোলা বা রুংদুং নদী। রয়েছে ১৮৬০-৭০ সালের মধ্যে এক জার্মান সাহেবের বানানো পুরনো বাংলো। কীভাবে যাবেন ? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আপনি কি একা থাকতে পছন্দ করেন? আপনার বন্ধু কম? সারাদিন ইনবক্সে বন্ধুদের মেসেজ নেই? আপনিও পছন্দ করেন না সবার সঙ্গে খুব বেশি কথা বলতে? হয়তো নিজের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করেন। এই নিয়ে অনেকের কথা হয়তো শুনতে হয়। কিন্তু এইসব নিয়ে এখন আর ভাববেন না। কারণ সমীক্ষা বলছে, যারা যত বেশি বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ। মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এর সমীক্ষায়। ১৮ থেকে ২৮ বছরের প্রায় ১৫ হাজার মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। গবেষণা বলছে, যাঁরা বহু সংখ্যক মানুষের সঙ্গে অযথা গল্প করতে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মুম্বাই ইন্টারন্যাশানাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে সেরার সেরা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। যুগ্মভাবে দুটি প্রথম পুরস্কারই ছিনিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও ফ্যাশন বিভাগের ছাত্র-ছাত্রীরা। পুরস্কৃত হয়েছে এমএ ফাইনাল বর্ষের ছাত্র তনয় বোস-এর পরিচালিত তথ্যচিত্র ‘ শান্তিনিকেতন-প্লেস অফ বাউলস’ এবং বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র জয় বিশ্বাস পরিচালিত ছবি ‘মায়া ‘। মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সপো সেন্টারে 7-8 ফেব্রুয়ারি চলছে গ্লোবাল কনটেন্ট বাজার ও কনফারেন্স। সেখানে বর্ণময় নানা অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। এই প্রতিযোগিতায় অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও ফ্যাশন স্কুলের (এসওএমসিএফ) জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র-ছাত্রীদের তৈরি পাঁচটি স্বল্পদৈর্ঘ্যর ছবি মনোনয়ন পায়। এই…

Read More

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। সন্ধ্যার এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। শীতকাল আসে, শীতকাল যায়। অপর্ণা, বিমলা , সুদীপ্তা, সুপর্না’দের আবেগ দূরে সরিয়ে রেখে ফিরে ফিরে আসতে হয় বাস্তবতায়। ফেডেড জিন্স, হালকা দাড়ি আর ট্রেন্ডি পুলওভারে শোভিত ছিপছিপে তরুণের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বই যাপন। বই যাপন মানেই তো বইমেলা। আর বইমেলার মাঠজুড়ে আন্তর্জাতিক আবহ থাকলে নিঃসন্দেহে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র ছাগল বিক্রি থেকে মন্দিরের আয় 1 কোটি 32 লক্ষ টাকা। আর সেই কবরে শিরোনামে হিমাচল প্রদেশের বালোকনাথ মন্দির। পরিসংখ্যান বলছে, 2019 সালে 6371 টি ছাগল বিক্রি করেছে মন্দির কর্তৃপক্ষ। এই ছাগল বিক্রি করে আয় হয়েছে 1 কোটি 32 লক্ষ 15 হাজার 800 টাকা। যদিও মন্দিরের হিসেব বলছে, 2018 সালে মোট ছাগল বিক্রি করা হয় 5825 টি। সেই তুলনায় 2019 সালে ছাগল বেশি বিক্রি হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহের দুদিন করে ছাগল নিলাম করা হয়। সোমবার ও শুক্রবার নিলাম চলে। কিন্তু কোথা থেকে এলো এত ছাগল। আসলে হিমাচল প্রদেশের বালোকনাথ মন্দিরে ভক্তরা ছাগল…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ফুচকা। নামটা শুনলেই জিভে জল এসে যায় আট থেকে আশির। পছন্দের ফুচকা খাওয়ার জন্য অনেকেই অনেক দূর যেতে পারেন। বাটি হাতে অপেক্ষা করতে পারেন অনেকক্ষণ। কিন্তু তাবলে ২ ঘণ্টা লাইন দিয়ে ফুচকা খেয়ছেন কখনো? হয়তো খাননি। কিন্তু বুধবার সন্ধ্যায় কয়েকশো মানুষ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফুচকা পেলেন। হবে নাই বা কেন, 10 টাকায় 17টা কি মুখের কথা? এই বাজারেও। বারাসাতের পাইওনিয়ার পার্কের কাছে এক ফুচকা বিক্রেতা আগেই ঘোষণা করেছিলেন 5 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় তিনি 10 টাকায় 17 টি ফুচকা বিক্রি করবেন। এমনিতে তিনি এলাকায় ভালো ফুচকার জন্য বিখ্যাত। তার ওপর এই ঘোষণার খবর…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দার্জিলিং। বাঙালির পছন্দের অন্যতম শৈলশহর। ভালোবাসার, ভালোলাগার গন্তব্য। এখানে সূর্য ওঠে হিমেল হাওয়ার আলিঙ্গনে। এখানে মেঘ গাভীর মতো চরে। এখানে পাইনের ফাঁকে ফাঁকে নীলচে আকাশ হাতছানি দিয়ে ডাকে। আর পাহাড়ি উপত্যকার বাঁকে উদাসী মন বারবার খুঁজে ফেরে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আর এই শৈলশহর শীতের রাতে আরও মোহময়ী হয়ে ওঠে। মায়াবী আলোয় দার্জিলিং ম্যাল রোড হয়ে ওঠে আরো আকর্ষণীয়। ধোঁয়া ওঠা গরম মোমোয় কামড় বসিয়ে উপভোগ করে নেওয়া যায় এক পরম সুখ। ম্যাল রোড মানে শপিংয়ের স্বর্গরাজ্য। আড্ডা, সেলফি, আর দেদার মজা। আর অবশ্যই চুটিয়ে খাওয়া-দাওয়া। রয়েছে আরো অনেক কিছু সবটা ভাষায় বলা যায় না। বোঝানো যায় না…

Read More

তিতাস বিশ্বাসঃ এবার মি টু এবং ফেমিনিজম নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কার। প্রেম রতন ধন পাও, তন্নু ওয়েডস মন্নু, গুজারিস, ভিরা কি ওয়েডিং, রঞ্জনা, নীল বাটে সানন্তার অভিনেত্রী এদিন জানান, তিনিও লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছিলেন। তবে তাঁর ক্যারিয়ার গঠনের প্রথম দিকে তিনি বুঝতে পারেননি যৌননিগ্রহ কোনটা। তাঁর মতে, যৌন নিগ্রহ কেবলমাত্র শারীরিক নয়, মানসিকও হয়। তিনি স্পষ্টভাবে জানান, নারীবাদকে সম্পূর্ণভাবে সমর্থন করেন। তাঁর মতে, কিশোরী মেয়েদের প্রতি ভারতীয় বাবা-মায়ের আরও দায়িত্ববান হতে হবে। মঙ্গলবার অ্যাডামাস ইউনিভার্সিটির এক সেমিনারে উপস্থিত ছিলেন স্বরা ভাস্কর। বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য উজ্জ্বল কে চৌধুরীর আমন্ত্রণে এদিন ক্যাম্পাসে আসেন তিনি। এরপর তিনি কলকাতা বইমেলায় বিশ্ববিদ্যালয়ের একটি…

Read More

তিতাস বিশ্বাস : হারিয়ে যাওয়া অন্য বসন্তের খোঁজে কোলকাতা। এবার ভ্যালেন্টাইনস ডে হয়ে উঠবে আরও রঙিন। হয়তো হবে একাকিত্বের অবসান। ফিরবে হারিয়ে যাওয়া রঙ-উজ্জ্বলতা। উষ্ণতাও। সৌজন্যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এই ক্লাব একাকী প্রবীণ প্রবীণাদের প্রেম করতে উৎসাহ দিচ্ছে। উদ্যোগ নিয়েছে ভালোবাসার দিনের বিকেল একটু অন্যভাবে পালন করতে। আয়োজন করেছেন এক মিলনমেলার। যেখানে আপনি খুঁজে নিতে পারবেন আপনার মনের মানুষকে মানুষকে। তথ্য বলছে, ভারতে 60 থেকে 64 বছর মানুষের মধ্যে ২৪% মানুষ হয় বিপত্নীক অথবা বিধবা অথবা অবিবাহিত বা ডিভোর্সি। ৮৮% প্রবীণ বিচ্ছিন্নতায় এবং একাকিত্বে ভুগছেন, যা থেকে তৈরি হচ্ছে বিষন্নতা এবং হতাশা। আর তাতেই কমছে আয়ু। হয়তো পরিবারের অন্য…

Read More