Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কাল ১৮ মেঅর্থাৎ শনিবারবুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাএবং বুদ্ধজয়ন্তীএকসঙ্গে পালন করাই সনাতন ধর্মের পরম্পরা৷বৈশাখ মাসের এই পূর্ণিমায় বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই পূর্ণিমায় তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন। ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই মহালগ্নে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই এই পূর্ণিমাবুদ্ধ পূর্ণিমানামে পরিচিত। অত্যন্ত শুভ এই দিনে কয়েকটি সহজ উপায়ে আপনি সাফল্যকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। জেনে নিন সেই সহজ উপায়গুলি: ১। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠুন। স্নান সেরে সূর্য প্রণাম করুন। এরপর একটি পাথরের বা কাঁচের বাটিতে হলুদ, চন্দন ও দুধের মিশ্রণ বানান। সেটি…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিবাহিত হলেও অন্য কারো সঙ্গে প্রেম করাকে অপরাধ বলে মনেই করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের প্রেম করতে উৎসাহিত করেন তিনি। খোলামেলা ভাবে প্রেমে ও মুখ্যমন্ত্রীর কোন আপত্তি নেই। লোকসভা ভোটের প্রচারে শেষ দিনে হঠাৎ প্রেম নিয়ে লিবারাল হয়ে উঠলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার প্রচারের শেষ লগ্নে জনসভায় হঠাৎ করেই প্রেম কাহিনী শোনাতে শুরু করেন মমতা। অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেম করতে উৎসাহিত করেন। তাঁর বক্তব্য, ‘ছোট ছোট ভাই বোনেরা একটু প্রেম করবে, গল্প করবে নাতো কী করবে।’ প্রেমের ব্যাপারে তিনি কতটা খোলা মনের বোঝাতে গিয়ে বলেন, ‘আমি লিবারাল। এক সময় আমার ভাইয়ের…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শৃঙ্গ জয়ের খবর মিললেও, স্বস্তি মিলল না। ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে আট হাজার মিটার উপরে আশঙ্কাজনক অবস্থায় আটকে পড়লেন দুই বাঙালি অভিযাত্রী। তাঁদের আরও দুই সঙ্গীও বেশ অসুস্থ। তাঁরাও আটকে রয়েছেন শৃঙ্গের দিকে সর্বশেষ ক্যাম্পে। ৪ এপ্রিলে কাঞ্চনজঙ্ঘা অভিযানে রওনা হন বাংলার পাঁচ অভিযাত্রী –- বিপ্লব বৈদ্য, রমেশ রায়, কুন্তল কাঁড়ার, রুদ্রপ্রসাদ হালদার এবং শেখ সাহাবুদ্দিন। সোনারপুর আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য, এই ক্লাবেরই রুদ্রপ্রসাদ হালদার, হৃদয়পুরের বাসিন্দা এবং মাউন্টেন কোয়েস্ট ক্লাবের সদস্য রমেশ রায় ইছাপুরের শেখ সাহাবুদ্দিন ও হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কুন্তল কাঁড়ার। তাঁদের সঙ্গে ছিলেন পুর্বা, মিংমা, দাওয়া তেম্বা, দাওয়া সিরিং এবং দাওয়া…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে আর রাজ্যে ভোটের প্রচার নয়। শেষ দফার প্রচার কালই, জানাল নির্বাচন কমিশন। সেই সঙ্গে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য-কে সরিয়ে দেওয়া হল। সেই সঙ্গে এডিজি সিআইডি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও অপসারিত করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাজকর্ম দেখভাল করবেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে। অন্য দিকে, রাজীব কুমারকে রাতারাতি বাংলা থেকে সরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে যেতে বলা হল।কাল শুক্রবার সকাল দশটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করতে হবে রাজীব কুমারকে। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।এই প্রথম দেশের কোনও রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করল নির্বাচন কমিশন।
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। যে সম্পর্ক আবহমানের, কোনো ক্যালকুলেশন না করেই বলে দেওয়া যায়; সেই সম্পর্কের নাম মা। স্বার্থ না দেখেও অপত্যর জন্য স্বার্থপর হওয়াটা যেন মা’দের সর্বজনীন অধিকার। নিজে লেখাপড়া জানুক-না জানুক, নিজে কিছু বুঝুক-না বুঝুক তুমি স্কুল কামাই করলে তোমাকে হালনাগাদ করে দেওয়ার দায়িত্ব সেই…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তিন দিন পর শেষ দফার ভোট। তার আগে লাইম লাইটে বিদ্যাসাগর। বিজেপির বিশাল রোড শো থেকে ফোকাস ঘুরে গেল বিদ্যাসাগরের ভাঙা মূর্তির দিকে। আর সেই বাঙালি আবেগকে হাতিয়ার করতে এক মুহূর্ত দেরি করলেন না তৃণমূল সুপ্রিমো। রাতারাতি বদলে ফেললেন সোশ্যাল সাইটের সিপি- ডিপি। বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো থেকেই উত্তেজনার পারদ বাড়ল কলকাতায়। তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিদ্যাসাগর কলেজে। দ্বিশতবর্ষে ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সেই প্রতিবাদে নিজের ব্যক্তিগত ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিও বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই দেখা যায় তাঁর ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া রয়েছে৷ ফেসবুকের ডিপি-তেও বিদ্যাসাগর। …
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অবাধে ড্রোন উড়িয়ে ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে লাগাম টানছে কেন্দ্রীয় সরকার। এবার গোটা দেশে অভিন্ন ড্রোন নীতি চালু করতে চলেছে দিল্লি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মর্মে চিঠিও এসেছে। সাধারণের ড্রোনে ওড়ানো নিয়ন্ত্রণ করতে ‘ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম’ তৈরি করেছে কেন্দ্র। ড্রোন ওড়াতে চাইলে সেই প্ল্যাটফর্মে অনলাইনেআবেদন জমা দিতে হবে। জানাতে হবে কোথায়, কখন, কেন এবং কত সময়ের জন্য ড্রোন ওড়াতে চান। অনলাইনেই সংশ্লিষ্ট এলাকার আধিকারিকদের কাছে সেই আবেদনপত্র সরাসরি চলে যাবে। আবেদন খতিয়ে দেখে জেলা স্তরে পুলিশ সুপার এবং নিকটবর্তী বিমানবন্দরের তরফ থেকে অনুমতি দেওয়া হবে। নিরাপত্তার দিক মাথায় রেখে থেকে একটি সার্বিক ড্রোনমানচিত্র বা গ্রিড…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এবারের লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল ২৩ মে নাও জানা যেতে পারে। ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, এবার মোট ২০,৬২৫টি বুথের ভিভিপ্যাটগুনতে হবে। আগে লোকসভা ভোটে প্রতি বিধানসভার একটি করে পোলিং বুথে ভিভিপ্যাট গোনা হত। এবার তা পাচঁটি করেগুনতে হবে।সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে,কন্ট্রোল ইউনিটের জমা হওয়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের সংখ্যা মিলিয়ে দেখতে হবে। কোনওভাবে যদি দুটি সংখ্যার মধ্যে ফারাক হলে ফের নতুন করে গুনতে হবে। প্রার্থী অনুযায়ী প্রতিটি রাউন্ড গোনা হলে রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষককে সই করবেন। আর সেই কারণে নির্বাচনের ফল প্রকাশে অনেক বেশি…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল আগামী ২১ মে মাধ্যমিকের ফলাফলপ্রকাশিত হবে । এবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করল পর্ষদ। পশ্চিমবঙ্গউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদআগামী ২৭ মে সকাল ১০ টায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফল প্রকাশিত হবে। ওইদিন সকাল সাড়ে দশটা থেকে সংসদের অফিসিয়ালওয়েবসাইট http://wbchse.nic.in থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়াও www.wbbse.org, www.wb.allresults.nic.in, এবং www,examresults.net ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে- WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার স্বপ্নে বিভোর তিনি। এবার এক ‘ডিজিটাল’ বোমা ফাটালেন। যার জেরে অস্বস্তি চরমে উঠেছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ইন্টারনেট চালু হওয়ার ৮ বছর আগে তিনি ইমেল ব্যবহার করতেন। আর বাজারে আসার আগেই ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতেন তিনি। ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? মোদীর কাছে জানতে চাওয়া হয় — প্রযুক্তি এবং গ্যাজেটে তিনি কীভাবে এত স্বচ্ছন্দ। এর উত্তর দিতে গিয়েই বিপত্তি বাধান তিনি। মোদী বলেন, ‘‘১৯৮৭-’৮৮ সাল নাগাদ সম্ভবত আমিই দেশে প্রথম ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলাম। তখন ই-মেল খুব কম জনের ছিল।’ তিনি উদাহরণ দেন, বীরমগামে আডবাণীর সভা ছিল। সেটার ছবি তোলেন ডিজিটাল ক্যামেরায়।…
