Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ টাকার খেলা আইপিএল। কুড়ি ওভারের খেলায় বলে বলে টাকা ওড়ে। গ্ল্যামারাস এই ট্রফির পুরস্কার মূল্য শুনলে চমকে উঠতে হয়। ১। এই খেলার ফাইনালে জয়ী মুম্বই ইন্ডিয়ানস। পুরস্কার মূল্য হিসাবে দলের অধিনায়ক রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয় ২০ কোটি টাকার চেক। ২। রানার্স দল চেন্নাই সুপার কিংস। দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাতে ১২.৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। ৩। দ্রুততম অর্ধশতরানের জন্য হার্দিক পাণ্ড্য পেলেন ১০ লক্ষ টাকা। ৪। ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্যাপের সম্মানের জন্য পান ১০ লক্ষ টাকা। ৫। ইমরান তাহির পার্পল ক্যাপের সম্মানের জন্য পান ১০ লক্ষ টাকা। ৬। ইমার্জিং প্লেয়ার-এর সম্মান…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এই গরমে ত্বকের দফারফা। অসহ্য দাবদাহে ট্রেনে-বাসে অফিস যাতায়াত করতে গিয়ে হারিয়ে গিয়েছে আপনার স্বাভাবিক উজ্জ্বলতা। এদিকে পার্লারে যাওয়ার সময় নেই। তাহলে? রূপবিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু যত্নে মাত্র ক’দিনের মধ্যেই ত্বককে জেল্লাদার করে তুলতে পারেন। তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। ১। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের বাইরের জেল্লা বাড়াতে গেলে ভেতর থেকে সুন্দর করতে হবে। আর ভেতর থেকে সুস্থ থাকতে গেলে সকালে খালি পেটে প্রথমে জল খান। সারাদিনে প্রচুর জল খাবেন, সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ ফল বা ফলের রস। এই গরমে প্রচুর শাকসবজি, টকদই খান। ফ্রিজের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মশলাদার খাবার, ফাস্টফুড এড়িয়ে চলুন।…

Read More

সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এক জীবনে মহাজীবনের উপলব্ধি পৌঁছে দিয়েছিলেন তিনি। মহাকাব্যিক উপমা তাঁর সারা জীবন চর্যায় মিশে আছে। একটা উদাহরণ হয়ে ওঠার সচেতন তাগিদ তিনি ছোটোবেলা থেকেই অনুভব করতেন। আমাদের ক্লাবে তৎকালীন সচিব ২৫শে বৈশাখের ভাষণে রবীন্দ্রনাথের ব্যাপ্তি নিয়ে বলতে গিয়ে বলে ফেলেছিলেন তিনি একটা জিনিস ছিলেন। তখন খুব হাসাহাসি হয়ে ছিল। পরে বুঝেছি তিনি প্রায় ঠিক বলেছিলেন। কারণ জিনিস…

Read More

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। পৃথিবীর সমস্ত দিনলিপি ছুঁয়ে থাকে যে যন্ত্র তার নাম ঘড়ি। দিন পেরিয়ে রাত আসা হোক, বা রাত পেরিয়ে দিন – এই সামগ্রিক বিষয়টাই সম্পন্ন হয় ঘড়িবাবুর কঠোর তত্ত্বাবধানে। সময় নির্নায়ক যন্ত্র হিসেবে ঘড়ি ধরে রাখে সমস্ত হিসেব। সময় পেরিয়ে গেলে যেমন আর ফিরে পাওয়া…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। অত্যন্ত শুভ ও পবিত্র দিন হিসাবে হিন্দু ও জৈনরা এই তিথিকে মান্যতা দিয়ে থাকেন। জেনে নিন এদিনের তাৎপর্যপূর্ণ ঘটনা – এই দিনেই দেবাদিদেব পুত্র গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়াতে, রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। এই দিনটিই পরশুরামের জন্মতিথি হিসাবে সুখ্যাত। কৌরব রাজসভায় রথী-মহারথীদের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। কিন্তু শ্রীকৃষ্ণের করুণায় সে চেষ্টা সফল হয়নি। পাঞ্চালীর লজ্জা নিবারণ করেছিলেন বাসুদেব। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। এই মাহেন্দ্র তিথিতে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকাজ করলে তা অনন্তকাল অক্ষয় থাকে। ভালো কাজ করলে তা হয় অক্ষয় পূণ্য। তেমনি খারাপ কাজ করলে তা হয় অক্ষয় পাপ। তাই এইদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এই দিনটা ভালো ভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। কাউকে খারাপ কথা বলবেন না। খেয়াল রাখবেন কারো মনে যেন আঘাত না দিয়ে ফেলেন। কোনো কারণে কারো কোনও…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনটিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি সাফল্য ও সৌভাগ্যের প্রতীক। এই তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে। তাই এই তিথি অক্ষয় তৃতীয়া নামে খ্যাত। এই প্রবিত্র তিথিতে আপনার কিছু শুভকর্ম বদলে দিতে পারে আপনার ভাগ্য। দুর্ভোগ দূর হবে, প্রসন্ন হবেন দেবী লক্ষ্মী। কিছু বাস্তু টিপস যা সৌভাগ্য-সম্পত্তি বৃদ্ধিতে সাহায্য করবে- অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবের দেবী লক্ষ্মীর আরাধনা করে লাভ করেছিলেন ধন-সম্পদ। তাই এই দিনে বিষ্ণুর সঙ্গে বৈভব লক্ষ্মীর পুজো করলে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিখুঁত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি বাড়াতে মহাকাশে শক্তিশালীউপগ্রহ(রিস্যাট-২বিআর১) পাঠাচ্ছে ভারত।অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকেআগামী ২২ মে এই অত্যাধুনিক নজরদারিউপগ্রহ পাঠানো হবে। জঙ্গি ঘাঁটিতে উগ্রপন্থীদের গতিবিধি,শত্রু দেশের কার্যকলাপ সব নিখুঁত ভাবে তুলে ধরবে এই উপগ্রহ। মেঘের আস্তরণ ভেদ করে শত্রু আকাশে সজাগ দৃষ্টি রাখবে। রাতের অন্ধকারেও পাঠাবে স্পষ্ট ছবি। বলাবাহুল্য, পাকিস্তান, চিন, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সবই থাকবে এই উপগ্রহের নজরের আওতায়। সন্দেহজনক কিছু দেখলেই সেই খবর পৌঁছে যাবে ভারতের সেনা এবং গোয়েন্দা সংস্থাদের কাছে।এই মুহূর্তে ভারতের কাছে যে রিস্যাট-১ এবং রিস্যাট-২ উপগ্রহ রয়েছে তার থেকেও অনেক সজাগ এই নয়া উপগ্রহ। নজরদারির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ-সহ অন্যান্য বিপর্যয়…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সেটা ছিল ২০১১। একটানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন ভারতের কলামন্ডলহেমলতা। এবার একটানা১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড করলেন নেপালের এক তরুণী। তিনি ১৮ বছরের বন্দনা।ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলারক বাসিন্দা। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেনবন্দনা। ১২৬ ঘণ্টা নেচে রেকর্ড গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।সম্প্রতি নেপালের কাঠমান্ডুতেরেকর্ড গড়ার এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতেপ্রচুর মানুষ উপস্থিত ছিলেন।

Read More

সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। -তোমার সঙ্গে কবে যেন দেখা হয়েছিল? -৪ঠা অথবা ৫ই ডিসেম্বর। -কল্যানী অথবা কামস্কাটকায়।মেমারী অথবা মাদাগাস্কারে। কোথায় যেন? -চেরী গাছের তলায়।ইউনিট ২ স্কুলে। -পেন হসপিটালের সামনে? চন্দননগর স্ট্যান্ডে? নাকি? মনে আছে সেই কলেজ স্ট্রীট, কফিহাউস। -ধ্যাত, আগেও তো কতবার দেখেছো। ওকি একটা মনে রাখার মত বিষয়। -আরে না না। সে এক অন্যরকম দেখা। শীতরাতের ঠান্ডা ছুরি কেটে দেওয়া…

Read More