Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ খাবার হজম হয়ে আমাদের দেহে শক্তি তৈরি হয়।কিন্তু হজমশক্তি কমে গেলে আমাদেরদেহপুষ্টির অভাবে দুর্বল হওয়া শুরু করে।শরীরে বাসা বাঁধতে শুরু করে নানা ধরনের রোগ।অথচ নানাঅনিয়মের কারণে হজমে সমস্যাএখন ঘরে ঘরে।সামান্য মশলাদারখাবার খেলেই গ্যাস-অম্বল। পেট-বুক জ্বালা। অস্বস্তির একশেষ। কিন্তু কিছু খাবার আছে যা প্রাকৃতিকভাবেই হজমশক্তি বৃদ্ধি করে। আদা: হজমশক্তি বৃদ্ধি করতে আদার জুড়ি মেলা ভার।আদায় রয়েছে জিনজারোল নামের এমন এক উপাদান,যেটি সহজেহজমে সাহায্য করে।আদা দেহের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। সর্দি কাশির ক্ষেত্রেও আদা খুবই উপকারি। রসুন: রসুনের অ্যান্টিসেপ্টিক উপাদান যেকোন ধরনের ঠাণ্ডা কাশি,ভাইরাল ইনফেকশন দূর করার সঙ্গে সঙ্গে আমাদের হজমশক্তি বৃদ্ধিকরে। দেহের ক্ষতিকর…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। দূর থেকে জলকন্যা দেখা ভালো। কিন্তু কাছে গেলেই অনন্ত চাহিদা আর খিদে। রূপোর রেনু দিয়ে তৈরি পোশাকে জরি বসানো ফুল নিমেষে উধাও হয়ে যায়। নিত্য ব্যবহারে ক্লিন্ন সংসার পেড়ে ফেলে আমাদের। ছবির মতো সাজানো ঘরবাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘেন্না, রাগ, পারস্পরিক দোষারোপ, দায়িত্ব, পাওয়া না পাওয়ার মতো গুরুতর লবজ আর হিংসা। কুকুরের ঝগড়া পাড়া মাত করে। পরস্পরকে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিটলার আত্মহত্যা করেননি। পালিয়ে ছিলেন আর্জেন্টিনায়। আত্মগোপন করেছিলেন হারমান গুটেনবার্গ নামে। শুনলে চমকে উঠবেন এখনো বেঁচে রয়েছেন তিনি। বহাল তবিয়তেই। বয়স ১২৮ বছর। নিজেকে হিটলার বলে এমনই দাবি করছেন এক বৃদ্ধ। আর্জেন্টিনার সালতার বাসিন্দা ওই বৃদ্ধের দাবি তিনি এডলফ হিটলার। স্থানীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ১৯৪৫ সালে বিপর্যয়ের পর তিনি আর্জেন্টিনাতে চলে আসেন। জার্মান গুপ্তচরেরা তাঁকে হারমান গুটেনবার্গ নামে পাসপোর্ট বানিয়ে দেন। যদিও ইতিহাস বলছে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পরাজয়ের পর ৩০ এপ্রিল আত্মহত্যা করেনি হিটলার। এই নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। ২০১৬ সালে এবেল বাস্তি তাঁর হিটলার ইন এক্সাইল বইয়ে দাবি করেছেন, হিটলার আত্মহত্যা…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বৃষ্টি আসুক’ ঝমঝমিয়ে। গরমের দাবদাহ থেকে বাঁচতে এটাই এখন সকলের প্রার্থনা। কিন্তু অফিস ফেরার পথে বৃষ্টি এলে নাকাল হতে হয় অনেকেই। বিশেষ করে বর্ষার সময়ে। কিন্তু এখন বৃষ্টি এলে চিন্তা কি! বাইক হোক বা স্কুটি, চালান নিশ্চিন্তে। ভিজবেন না আপনি। রক্ষা পাবেন রোদের হাত থেকেও। অবাক হচ্ছেন? হ্যাঁ, হওয়ারই কথা। কারণ, এখন বাজারে চলে এসেছে সান রুফ কভার বা বাইকের রেইন কভার। অর্থাৎ বাইকে এই কভার ব্যবহার করে আপনি রোদ এবং বৃষ্টি উপর হাত থেকে রক্ষা পেতে পারবেন। বাইক আরোহীর যাতে দেখতে কোন সমস্যা না হয় তার জন্য ফন্ট এবং ব্যাক কভার স্বচ্ছ পলিথিনের তৈরি। কভারের…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাতি টিপতে গিয়ে হাত, থুড়ি আঙুল পড়ে গেল পদ্মফুলে। এই ভুলের কি ক্ষমা হয়! বোধহয় হয় না। আর সেই কারণেই আঙুলকেটে বাদ দিলেন এক যুবক। ভোট দিতে গিয়েছিলেন উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরের আব্দুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার। তিনি বিএসপি সমর্থক। এবার বুলন্দশহরে সপা-বিএসপি-আরএলডি জোট বনাম বিজেপির জোর টক্কর। জোট প্রার্থী যোগেশ ভার্মা লড়ছেন হাতি চিহ্নে। আর বিজেপি প্রার্থী ভোলা সিং। ভোটের দিন হাতি ছাপের বোতাম টিপতে গিয়ে বিপত্তি করে ফেলেন পবন। ভুল করে পদ্ম ছাপের বোতাম টিপে ফেলেন। ফলে ভোট চলে যায় ভোলা সিংহের ঝুলিতে। আর সেই অনুতাপেই পবন বাড়ি ফিরে রাগে-অভিমানে কাস্তে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বিরাট খবর। আইপিএলের মরশুমে শিরোনামে বিরাট-অনুষ্কা। নতুন কিছু নয়। তবে এবার শিরোনামে আসার কারণটা ভিন্ন। বলি আর ক্রিকেট মহলে গুঞ্জন চির ধরেছে বিরাট-অনুষ্কা সম্পর্কে। তবে কি এই দুই তারকার দাম্পত্য জীবনে ভাঙ্গনের পূর্বাভাস? সিঁদুরে মেঘ দেখছেন সমালোচকরা। সূত্রের খবর, এই দুই সেলিব্রিটি একে অপরের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজেদের আনফলো করেছেন। চলতি আইপিএল মরসুমে, বাইশ গজের বাদশাকে উৎসাহিত করতে মাঠে যেতেও দেখা যায়নি রুপোলি পর্দার এই নায়িকাকে। তবে কি তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে? জোর চাপানউতোর শুরু হয়েছে ক্রিকেটমহলে ও বলিপাড়ায়। যদিও একটি মহল বলছে, এখনই সম্পর্ক ভাঙার মতো কিছু হয়নি। কিছু মনোমালিন্য…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মুম্বাইকে পিছনে ফেলে এগিয়ে গেল কলকাতা। তিলোত্তমার ‘দ্য ৪২’ এখন দেশের উচ্চতম বহুতল। যা কলকাতাবাসীর গর্ব। এই বিল্ডিংয়ের ছাদ থেকে আকাশ ছোঁয়া যায়। বড্ড ছোট মনে হয় টাটা সেন্টার, এভারেস্ট হাউস-এর মত সুউচ্চ বিল্ডিংগুলোকে। এতদিন দেশের উচ্চতম বহুতল ছিল মুম্বাইয়ের ‘দ্য ইম্পিরিয়াল’। এবার সেই খেতাব ছিনিয়ে নিল ময়দান চত্বরের ‘দ্য ৪২’। যা শহরের প্রায় সব প্রান্ত থেকেই দৃশ্যমান। ৬৫ তলার এই বিল্ডিংটি অবস্থিত ৪২ জে এন রোডে। ২৬৮ মিটার উচ্চতার এই বিল্ডিং দেশের সর্বোচ্চ ইমারত।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ না এটা কোন গুজব খবর নয়। মিথ্যা রটনাও নয়। সত্যি সত্যি ভিডিও বার্তায় ভোট প্রচার করতে দেখা গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানিকে। আর এখানে তিনি কংগ্রেস প্রার্থীর হয়ে সমর্থন জানালেন। সত্যি চমকে যাওয়ার মতো খবর। যে কংগ্রেস একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক ও অবৈধ লেনদেনের কথা বলে বারবার আক্রমণ চালাচ্ছে, সেখানে এই খবরে অবাক হতে হয়। আসলে মুম্বাই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা এবার দক্ষিণ মুম্বাই কেন্দ্রে কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থী হয়েছে। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে মুকেশ আম্বানিকে বলতে শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বাই কেন্দ্রে মিলিন্দই সেরা ব্যক্তি। সেই…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শুধুমাত্র চেষ্টা থাকলেই জীবনে সাফল্য আসে না। সাফল্য পেতে অনেক সাধনা করতে হয়। নজর দিতে হয় নানান খুটিনাটি বিষয়ে। জ্যোতিষ শাস্ত্র বলছে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু শুভ চিহ্ন আছে। এই চিহ্নগুলিকে আমাদের জীবন ধারার সঙ্গে জড়িয়ে দিতে পারলে শুভ ফল মেলে। ভাগ্য প্রসন্ন হয়। আর চেষ্টার সঙ্গে ভাগ্য মিলিয়ে দিতে পারলে তবেই তো সাফল্য আসে। কার জীবনের শুভ চিহ্ন কোনটি এটা নির্ভর করে জন্মবার অনুযায়ী। সেই শুভ চিহ্ন আপনি আংটিতে অথবা লকেট হিসাবে ব্যবহার করতে পারেন। বাড়ির দরজায়, কাজের টেবিলে, গাড়িতে কিংবা অফিসে রাখতে পারেন। আর করতে পারেন ট্যাটুও। তো চলুন জেনে নেওয়া যাক সেই শুভ…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নার্সিংহোমে কর্মরত মহিলার অদ্ভুত আচরণে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। এমন আচরণের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ওই মহিলার আত্মীয়াও। ওই মহিলাকে কি ভূতে ভড় করেছিল? গুঞ্জন সহযাত্রীদের। সন্ধ্যে সাতটা কুড়ি। ব্যারাকপুর স্টেশনে এসে থামল আপ কৃষ্ণনগর লোকাল। হঠাৎ মহিলা কামরায় প্রবল শোরগোল। যাত্রীরা শঙ্কিত। ভয় সিট ছেড়ে প্লাটফর্মে নেমে এসেছেন অনেকেই। জানা গেল, ট্রেনের মধ্যেই মাঝ বয়সী এক মহিলা চুল খুলে অসম্ভব মাথা ঝাঁকাচ্ছেন। পাগলের মতো আচরণ করছেন। সঙ্গে কামরূপি ভাষায় কারও সঙ্গে কথা বলে চলেছেন। অথচ সুস্থ স্বাভাবিক ওই যাত্রীকে সঙ্গে নিয়েই ট্রেনে উঠেছিলেন তাঁর তরুণী ভাগিনী। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী ওই তরুণী জানালেন, অসুস্থ মহিলার নাম…
