Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দুদিন পর পরই ঘরের ঝুল ঝাড়তে ঝাড়তে কি নাজেহাল হয়ে পড়ছেন? তাহলে এবার ঘর থেকে চিরস্থায়ীভাবে মাকড়শা দূর করুন। হাতের কাছে থাকা জিনিস দিয়ে সহজেই আপনি মাকড়শা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য কাজে লাগান ভিনিগারকে। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। যার গন্ধ মাকড়শা একদম সহ্য করতে পারে না। পদ্ধতিও খুব সহজ। প্রথমে একটি পাত্রে ১ কাপ সাদা ভিনেগার নিন। এর সঙ্গে ১ কাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। এই মিশ্রণটির সঙ্গে আপনি মেন্থল (পেপারমিন্ট অয়েল) মেশাতে পারেন। আরও ভালো ফল পাবেন।

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শ্রী শব্দটি সংস্কৃত জাত শব্দ। ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে বিশেষ করে সনাতন ধর্মে নামের পূর্বে শ্রী ব্যবহার করা হয়। তিনটি অক্ষরে গঠিত শ্রী একটি শব্দ। এটি সংস্কৃত ভাষার সবচেয়ে ছোট শ্লোক। হিন্দু ধর্মমতে লক্ষ্মী এবং সরস্বতী দেবীকে শ্রী সম্বোধন করা হয়। এছাড়াও বাংলাতে ঐশ্বর্য, সেীভাগ্য, সৌন্দর্য এবং রূপ লাবণ্যকেও শ্রী বলে। অর্থাৎ নামের আগে শ্রী লেখার অর্থ আপনি উপরোক্ত বিশেষণে ভূষিত। শ্রদ্ধা, ভক্তি প্রকাশের জন্যও নামের পূর্বে শ্রী যুক্ত করা হয়। আসলে সনাতন ধর্মে আমরা আশা করি – সকলেই সৌভাগ্যবান, শোভা, সম্পদশালী হোন। সকলেই সুখী হোন, সকলেই নিরাময় থাকুক। তাই সম্মানসূচক সম্বোধন বিশেষে শ্রী ব্যবহার করা হয়।…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রথম দেখায় বা অনেকদিন পর দেখা হলে নমস্কার করা সনাতন ধর্মের প্রথা। আমরা জোড় হাত করে বুকে ঠেকিয়ে নমস্কার করি। কিন্তু আপনি কি জানেন এই নমস্কারের অর্থ কী? কেন আমরা নমস্কার করি। এর অর্থ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ১৯৩৩ সালে। দ্বিতীয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ডঃ মহানামব্রত ব্রহ্মচারী। ব্রম্মচারী হওয়ায় তাঁর পরনের পোশাক ছিল অদ্ভুত। সম্মেলনে গিয়ে তিনি বিভিন্নধর্মী সবাইকে উদ্দেশ্য করে সনাতনী ভঙ্গিতে ‘মাথায় ও বুকে হাত ঠেকিয়ে’ নমস্কার জ্ঞাপন করলেন। সবাই চিৎকার করে উঠলেন, এ আপনি কী করলেন? অনেকে বিদ্রূপ করলেন। তাঁরা তাঁকে ব্যঙ্গ করতে লাগলেন। তখন তিনি ইংরেজীতে উত্তর…

Read More

‘রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে/ 
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে’- দোল প্রাণের উৎসব, রঙের উৎসব৷ জীবনের যা কিছু বিবর্ণ তাকে রাঙিয়ে তোলার সময়৷ কিন্তু এই রঙের উৎসবে সকল আনন্দের মাঝে নিজেদের ত্বকের ও চুলের খেয়াল রাখাটাও খুব জরুরী। বাজার চলতি সিন্থেটিক কেমিক্যাল দেওয়া রং কিংবা বাদুরে রঙের কারণে হতে পারে নানান ত্বক জনিত সমস্যা বা শুষ্ক চুল ও চুল পরে যাওয়ার উৎপত্তি। তাবলে রং খেলবেন না! দুরঃ, তা আবার হয় না নাকি। রঙে রং মেলানোর এই তো সময়। এসময় রঙিন মনের ভাব বিনিময়ের। তাই রঙিন হয়ে উঠুন, শুধু মাথায় রাখুন কয়েকটি ছোট্ট টিপস। লিখছেন অঙ্কিতা আইচ। ত্বকের যত্ন নিন- …

Read More

সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা যারা সর্বত্র রঙ দেখি তাদের খুব আনন্দ। চতুর্দিকে রামধনু। ‘বেনিয়াসহকলা’ খেলে বেড়াচ্ছে। কখনো সাদা কখনো কালো। কখনো আলো কখনো ভালো। ছোটবেলাটা মোটামুটি সবুজের উপরই কেটেছে। বাবা ও মাস্টারমশাইরা পেছনের চামড়া লাল করে দিলেও অল্প কালশিটে আর লালের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। দুম করে প্রেমে পড়ে গেলেও দেখেছি মনের মধ্যে রঙিন বুদবুদ উঠত। সেগুলো অনেক দিন অব্দি…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সঠিক রত্ন ধারণে বদলে যেতে পারে আপনার ভাগ্য। এমনটাই বলেন জ্যোতিষীরা। তবে যে কোনও রত্নই নিয়ম মেনে শোধন করে তবেই ধারণ করা উচিত। কোন রত্ন কীভাবে শোধন করবেন জেনে নিন- মুক্তোর আয়ুবের্দিক শোধন পদ্ধতি :- একটি কাঁচের পাত্রে জয়ন্তী পাতার রস নিন। তাতে কিছুটা জল মেশান। ওই জলে মুক্তোটি চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখুন। পান্নার আয়ুর্বেদিক শোধন পদ্ধতি :- একটি কাঁচের পাত্রে কালো গোরুর কাঁচা দুধ নিন। পান্না ওই দুধে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। চুনির আয়ুর্বেদিক শোধন পদ্ধতি :- সেরামিক বা কাঁচের বাটিতে একটি গোটা পাতিলেবুর রস নিন। তাতে কিছুটা জল মেশান। ওই লেবুর রস মেশানো…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভালো ঘুমান, ভালো থাকুন। এই উদ্দশ্য নিয়েই শুরু বিশ্ব ঘুম দিবস। পর্যাপ্ত ঘুম না হলে দৈনন্দিন জীবনে মাথাব্যথা, মেজাজ খিটখিটে থাকা, সব সময় ক্লান্তি ভোগ করা, অবসাদগ্রস্ত থাকা, একাকিত্ব বোধ করা ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে পারে। কিন্তু অনেক সময় ঘুমাতে চাইলেও ঘুম হয় না। তাই নিশ্চিন্তে ঘুমানোর কিছু পরামর্শ। ১. সাধারণত ছুটির দিনে বেশি ঘুমের প্রবণতা দেখা যায়। কোনো দেশে সাপ্তাহিক ছুটি রোববার। বেশির ভাগ মুসলিম অধ্যুষিত দেশে শুক্রবার। তাই ছুটির আগের রাতে কাজ শেষে রাতে ঘুমাতে গিয়ে ছুটির দিন সকালে বেশ দেরি করে ঘুম থেকে ওঠেন। ফলে ছুটির দিন রাতে ঘুম কম হয়। এতে করে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ ১৫ মার্চ, ওয়ার্ল্ড স্লিপ ডে বা বিশ্ব ঘুম দিবস। মূলত ঘুমের প্রয়োজনীয়তাকে প্রচার করে সমাজ থেকে নানা ধরনের স্লিপ ডিসঅর্ডারকে নির্মূল করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। কিন্তু দৈনন্দিন যাপিত জীবনে সুস্বাস্থ্যের জন্য ঘুম কতটা জরুরি, চলুন জেনে নেওয়া যাক। ঘুম বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক ৭-৮ ঘণ্টা সুনিদ্রার প্রয়োজন। শিশুদের আরও বেশি, ১০-১২ ঘণ্টা। গবেষণায় দেখা গিয়েছে, ঘুম শিশুদের দৈহিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে। প্রযুক্তির কুপ্রভাব এবং সামাজিক মাধ্যমের আকর্ষণে শিশু-যুবক-বৃদ্ধ সবাই কম বেশি আক্রান্ত। আর ঘুম ভালো না হলে অফিসে, স্কুলে মনোযোগ থাকে না। সারাদিন আলসেমি লাগে। দিনে দিনে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ‘আমি মরে পড়ে থাকলেও তোমার ঘুম ভাঙবে না’। কথায় কথায় কি আপনাকে এটাই শুনতে হয়? মানছি, আপনি ঘুমাতে ভালোবাসেন। হয়তো ঘুম একটু গভীর। তাই বলে এতো কথা! না, আজ অন্তত আপনাকে আর কেউ কিছু বলবে না। ঘুমিয়ে নিতে পারেন সারাদিন। কারণ আজ ১৫ মার্চ, ওয়ার্ল্ড স্লিপ ডে বা বিশ্ব ঘুম দিবস। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবার এই দিবসটি পালন করা হয়। তাই তারিখের হেরফের হয়ে থাকে। তবে প্রতি বছরই একটি নতুন স্লোগান থাকে। ২০১৯-এর স্লোগান ‘Healthy Sleep, Healthy Aging” ২০০৮ সালে ইতালিতে ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ স্লিপ মেডিসিন’-এর ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি প্রথমবার এই দিনটি পালন করে। উদ্দেশ্য,…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মন খারাপ? নো টেনশন। এক টুকরো ডার্ক চকলেট খেয়ে নিন। নিমেষে বদলে যাবে আপনার মুড। কমে যাবে সব টেনশন। এমনকি হতাশাও। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণায় জানা গিয়েছে, ডার্ক চকলেটে থাকা ফ্লেভোনয়েড দেহে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। যা ধমনী রিলাক্স করে রক্তচাপ কমায়। রক্ত প্রবাহ নিয়ন্ত্রন করে হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও গর্ভাবস্থায় কোন নারী নিয়মিত ডার্ক চকলেট খেলে খুব সহজেই স্ট্রেস ম্যানেজ করতে পারে। ফলে তাদের সন্তান উচ্ছল ও প্রাণবন্ত হয়। চকলেটের কোকোয়া আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে আমাদের চিন্তা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। তাই সুস্থ, সবল ও টেনশন…

Read More