Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, June 23
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»রোদ্দুরের কথকতা- দোল-পলাশের পদাবলী
    ইচ্ছে-ডানা

    রোদ্দুরের কথকতা- দোল-পলাশের পদাবলী

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMarch 17, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    আমরা যারা সর্বত্র রঙ দেখি তাদের খুব আনন্দ। চতুর্দিকে রামধনু। ‘বেনিয়াসহকলা’ খেলে বেড়াচ্ছে। কখনো সাদা কখনো কালো। কখনো আলো কখনো ভালো। ছোটবেলাটা মোটামুটি সবুজের উপরই কেটেছে। বাবা ও মাস্টারমশাইরা পেছনের চামড়া লাল করে দিলেও অল্প কালশিটে আর লালের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। দুম করে প্রেমে পড়ে গেলেও দেখেছি মনের মধ্যে রঙিন বুদবুদ উঠত। সেগুলো অনেক দিন অব্দি থাকত। লাফাত, ঝাঁপাত। কিছুদিন পর টুক করে ফেটে যেত। তখন অল্প কয়েকদিন ধূসর দুনিয়ায়  ধূ ধূ মরুভূমি। ব্যাস, আবার যে কে সেই। 

    সকাল বেলার রোদ্দুর কোথা থেকে উড়ে এল- ‘নীল নীল সবুজের ছোঁয়া কিনা তা বুঝি না, ছোট বড় হরেক রকম কম বেশি নীল। তারি মাঝে শুণ্যের আনমনা হাসির সামিল কটা গাংচিল।’ ঐ সময়ে প্রেমের অনার্স পেপারটা বুদ্ধদেব গুহই পড়াতেন। ‘সুদেষ্ণা’ ‘নীলাঞ্জনা’ আর ‘বনলতা সেন’ নিয়ে জেরবার। ‘প্রিয়বন্ধু’ বারবার শুনিয়ে দিচ্ছে ভালবাসা মানে আর্চি’জ গ্যালারী আর ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি। অক্ষয় কুমার তখন হিরো। আমার প্যাংলা চেহারাতেও অলৌকিক ক্ষমতা জোগানোর দায়িত্বে ছিলেন। তুলতুলদের পালুই এর তলায় অক্ষয় কুমার-এর ছবিগুলো উই- য়ে  খেয়ে না দিলে আজও দেখাতে পারতাম। সেই সব হাসিরাশি, খুশিখুশি কথামালা হয়ে কবে উড়ে গেছে। 

    আনমনে হাঁটা, নিজে নিজে হাসা, বৃষ্টিতে হাপুসুটি ভেজা, গলা জড়াজড়ি খুনসুটি, ‘রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার’। এমন কালারফুল ক্যাডাভেরাস ব্যাপারসাপার আর কবে কোথায় পাবো গুপীদা। আমাদের তখন কিছুই নাকি নেই। যতসব প্রিমিটিভ ওয়ার্ল্ড। ছোটা ভীম নেই।ডোরেমন নেই। মোবাইল নেই। কম্পিউটার নেই। ফ্রি কল নেই। আনলিমিটেড ডাটা নেই। কিন্তু সজনে ও নাজনে ছিল। উফ সজনে ফুলের বাটি চচ্চড়ি ছিল। পুকুরে ছিপ বাগিয়ে মাছ ধরা ছিল। দু চারটে ফড়িঙের পিছনে ছুটতে ছুটতে একটা গোটা দুপুর কাটিয়ে দেওয়া ছিল। জোড়া শিবতলায় সকাল বিকেল পাড়া ক্রিকেট ছিল। পছন্দসই মানুষ রাস্তা দিয়ে গেলে কেরামতি দেখানোর রেওয়াজ ছিল। বেলগাছে বেম্মদত্যি ছিল। তেনাদের উপস্থিতি টের পাওয়া যেত এই সেদিনও। এখন স্ট্রীট লাইটের রমরমায় চোরডাকাত আটকানো না গেলেও তেনাদের বাজারটা পড়ে গেল। 

    আমাদের পাড়ার অপুদা দোল ও সঙ্গীত দুটোতেই পারদর্শী ছিলেন। সমস্ত উপকরণ ও দোলের সরঞ্জাম জোগাড় করে বিরাট যৌথ পরিবারের বড়কর্তার মতো অভিজাত রঙ খেলাটা ওঁর কাছেই শেখা। সেই তুলনায় শান্তিনিকেতন ও পরে নস্যি লেগেছে। সেই রঙ তোলার জন্য আবার তালপুকুরে বা যমুনা দিঘিতে তোলপাড় করা সাঁতার। সেই প্রথম পেতলের পিচকারি দেখা। পাপাইদার কাছে। সেই দাদা সর্বদাই রবীন্দ্র সংগীত শুনতেন। ক্যাসেটের কি বাহার। জুলজুল করে তাকিয়ে থাকতাম সেই সব রঙিন দুনিয়ার দিকে। রঙের কখনও অভাব এই জীবনে হয়নি। বন্ধু বান্ধবীরাই অতীত বর্তমান ভবিষ্যত আলো করে দিয়েছে। জীবন রথের সারথির হাতেও অনেকটা আবীর থাকে। ইচ্ছে মতো উড়িয়ে দেবার জন্য। ধুলোখেলার জন্য। পা টিপে টিপে হাঁটলে ঐ উড়ন্ত সোনার কণা ছোঁয়া যায় না। শুনেছি আজও বৃন্দাবনে রাধাকৃষ্ণ দোল খেলেন। কে জানে। তবে ভারতের ভাগ্যাকাশে সিদুঁরে মেঘ। প্রার্থনা করি মুখমিষ্টি হোক। সবার মুখের হাসি চওড়া হোক। চরাচর ভেসে যাক জ্যোৎস্নায়। দোল পূর্ণিমায় পূর্ণ চাঁদ ধুয়ে দিক অন্তর ও বাইরের সব মালিন্য মেঘ। আস্থা ভরসা আর বিশ্বাস ফিরে আসুক মানুষের উপর। মানবতার জয় হোক। সর্ব ধর্মে সর্ব জাতিতে সম্প্রীতির বাতাবরণ ফিরে আসুক।। 

    amazing stories art and culture creative life creative minds cultural heritage fun facts human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories Offbeat News positive news storytelling india strange world unbelievable news viral trends weird facts world wonders
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleকোন রত্ন কীভাবে শোধন করবেন
    Next Article রং খেললে অবশ্যই এগুলি মানুন

    Related Posts

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    April 13, 2026

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    March 31, 2026

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    March 17, 2026

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026
    আরও পড়ুন

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    1 2 3 … 43 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক…

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    June 2026
    MTWTFSS
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930 
    « May    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.