Kanchrapara Train Journey: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ।
সময় ভালো হলে তুমিই রাজা।
খারাপ হলে মূর্তিমান বিভীষিকা।
এই তো সেদিন কাঁচরাপাড়াতে ট্রেন ধরলাম। কী সুন্দর জায়গা পেলাম। পাশে খোলা জানালা, উল্টোদিকে একটা টানা সিটে গাদাগাদি করে চারজন বসে। চোখে মুখে চূড়ান্ত আত্মবিশ্বাস। এক পলকেই বুঝে নেওয়া যায় নিত্যযাত্রী। তখনও কিছু বুঝিনি। খানিকক্ষণ পরে সোদপুর পেরোতেই ওঁদের কথাবার্তাতে বুঝলাম আগামীর ঘন্টাখানেক কোনো সঞ্চালক নয়, সঙ্গী হতে যাচ্ছে খারাপ সময়। ট্রেন ব্যারাকপুর পৌঁছে গেল কিনা বুঝলাম না, বুঝলাম জনসমুদ্র কাকে বলে। বিধাননগরে নামতে গেলে কতটা কাঠখড় পোড়াতে হবে ভাবতে ভাবতেই ট্রেন গন্তব্যে এসে পৌঁছলো। নামলাম। নেমেও এত শান্তি পাওয়া যায় সেদিন টের পেলাম। আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে।
জীবন এরকমই। ঘড়ির টিকটিক আওয়াজটা আসলে নিঝুম অন্ধকারেও জানান দেয় নির্ভেজাল অস্তিত্ব। সংকটেই তো চেনা যায় খাঁটি মানুষের পরম্পরা। পথচলতি মানুষজনের কাছে, রাস্তার বিশালাকার ঘড়ির কাঁটাগুলোই; সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা। ঘড়ির কাঁটা ঘুরছে মানেই সিগন্যাল গ্রিন। কাঁটা একবার থামলেই থমকে যাবে সবকিছু। নো আপগ্রেডেশন। নো ফরোয়ার্ড মুভমেন্ট। কিশোরবেলার ক্যাশেটের ফিতে জড়িয়ে যাওয়ার মতো নিস্তরঙ্গ। অথচ কাঁটা ঘুরতে থাকলেই জীবন জিঙ্গালালা। নিষ্পাপ যুবতির ক্লিভেজের মতোই বহমান। ছন্দ তো একঘর কবিতা যেন। স্ম্যাশহিট না মিসহিট সে তো ঠিক করে দেয় টাইমিং। ছক্কা না পাঞ্জা বোঝার জন্য অভিমানী সময়ের নিকষ অবয়বই যথেষ্ট। গো ওয়েন্ট গন মুখস্থ করতে ভালো লাগলেও শুনতে ভালো লাগে গীত গোবিন্দই। গতিবেগ আলোর বেশি হলেও গতিরোধ করার ক্ষমতা কিন্তু সময়ের হাতেই। তাই আর বিলম্বিত বোধোদয় এর প্রত্যাশী না হয়ে বরং এগিয়ে চলুন স্রোতের বিপ্রতীপে। ওই তো দেখা যায় পথ। সামনের দিকে এগিয়ে চলেছে সটান। সমান্তরাল। ঋজু। জল পেরোলেই জারিত হচ্ছে আদর। অভিমান তো আসলে এক মোহ…
#Kanchrapara #TrainJourney #LocalTrain #KolkataLocalTrain #DailyPassengers #CrowdedTrain #BengaliStory
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

