Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী টেনেছিলেন কান। খেলেন ভেংচি। মারতে গেল চড়। মুখ সরিয়ে নিলেন মোদীজি। তিনি ভারতের প্রধানমন্ত্রী। তাঁর ধারপাশে যাওয়ায় মুশকিল। এ হেন মোদী এরকম আচরণেও ‘ক্ষুব্ধ’ হলেন না। কারণ সে ছিল এক খুদে। অবশ্য ঘটনাটি তিন দিন আগের। দিল্লির ইসকন মন্দিরে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর যাওয়ার সময় মেট্রোতে চড়ে বসেন। প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলার ভিড় জমে যায়। সেখানেই এক ব্যক্তি তাঁর সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছিলেন। এক মিষ্টি খুদেকে হাতের কাছে পেয়ে খুনসুটি করে একরত্তির কান ধরে টান মারেন প্রধানমন্ত্রী। মোদীর চোখেমুখে তখন নির্ভেজাল আনন্দ। শিশুটিও জিভ বের করে যেন প্রধানমন্ত্রীকে একটু…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: তাদের ঘর পুড়েছে। ঘাঁটি ভেঙেছে। অপরাধের উপযুক্ত জবাব পেয়ে কুখ্যাতি জুটেছে। আবার দিনের শেষে প্রমাণ হলো তারাই মিথ্যেবাদী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাট্টকের জানান, ভারতীয় বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বাহিনী তৈরি ছিল, কিন্তু ঘন অন্ধকারের জন্য কিছুই করে ওঠা যায় নি। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা অবৈধভাবে পাকিস্তানে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হতে চলেছে পাকিস্তান। অবশ্য এই বিমান হামলার খবর প্রকাশ্যে আসতে পাকিস্তানের বিদেশ মন্ত্রী জানান, কোন হামলা হয়নি। বাধার মুখে পড়ে ভারতীয় বিমান ফিরে গিয়েছে। ক্ষয়ক্ষতির কোন প্রশ্নই ওঠে না।…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পাক ঘাঁটিতে বায়ুসেনার বড়সড় হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে নিয়ে উপচে পড়ছে নানা সব ব্যঙ্গ-বিদ্রুপ। এখানে রইল এমনই কিছু ছবি
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যোগ্য জবাব। ১২টি মিরাজ- ২০০০ যুদ্ধবিমান দিয়ে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩। ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাতকে এক যোগে অভিনন্দন জানালো দেশের প্রায় সব রাজনৈতিক দল। সেই সঙ্গে এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন আপামোর ভারতবাসী। একের পর এক শুভেচ্ছাবার্তায় উত্তাল সোশ্যাল মিডিয়া। বলিউড থেকে টলিউড- একের পর এক টুইট। কে কী বললেন দেখে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যাঘাত নিয়ে ট্যুইট করে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘আইএফএ মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার, জয় হিন্দ।’’ মঙ্গলবার সকালেই ভারতীয় বায়ুসেনাকে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জোড়াল প্রত্যাঘাত৷ পুলওয়ামা কাণ্ডের ১২ দিন পরে জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতের বায়ুসেনাবাহিনী৷ সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢোকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এরপর বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩। ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমানের সাহায্যে হামলা চালানো হয়। কেমন ক্ষমতা এই ফাইটার জেটের? চিনে নিন বদলার নায়ককে। দাসোল্ট মিরাজ ২০০০ চতুর্থ প্রজন্মের ফ্রেঞ্চ মাল্টিরোল সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট। ১৯৮২ সালে প্রথম ফ্রান্সের দাসোল্ট সংস্থাকে ৩৬টি সিঙ্গল সিটার এবং ৪টি টুইন সিটার…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আমাদের অনেকেরই খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ো অতি পরিচিত। কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে শাকের ঘণ্ট, কুমড়ো সেদ্ধ কিম্বা ভাজা অনেকেরই খুব প্রিয়। কিন্তু আপনি কি জানেন এই কুমড়ো শরীরের জন্য দারুন উপকারী। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমানে ভিটামিন-এ ও বিটা ক্যারোটিন থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। শুধু ভিটামিন-এ নয়, মিষ্টি কুমড়োতে ভিটামিন সি এবং ই আছে। এগুলো ত্বকের সুরক্ষার জন্য খুবই উপকারী। এছাড়া ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ক্যান্সার ও হৃদরোগ প্রতিকারের ক্ষমতা রয়েছে কুমড়োর মধ্যে। গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি কুমড়োতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা কর্কট রোগের ঝুঁকি কমায়। এছাড়া এতে থাকা ম্যাগনিসিয়াম ও…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ছুটিতে বেড়াতে গেলেন সমুদ্রে। ফিরে এসে মাথায় হাত। ত্বকের অবস্থা দফারফা। কালো কালো ছোপ। প্রতিদিন বাসে ট্রেনে অফিস যাতায়াত করলেও আপনার আপনার আসল রূপ ঢাকা পড়ে যেতে পারে। তবে এখন আর চিন্তা নেই। ঘরোয়া পদ্ধতিতেই কালো ছোপ থেকে মুক্তি পান। তাও আবার মাত্র 30 মিনিটে। তো চলুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া রূপচর্চা পদ্ধতি। এর জন্য লাগবে- একটি পাকা টমেটো, এক চামচ মধু ও একটি ভিটামিন ই ট্যাবলেট। ভিটামিন ই ট্যাবলেট যে কোন ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। সবুজ রঙের নিম ফলের মতো দেখতে হয়। রূপচর্চার পদ্ধতি খুবই সহজ। প্রথমে টমেটো টি কেটে বিজ সহ শাঁস বের…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এমন অনেক ছোটখাট জিনিস আছে যেদিকে আমরা সব সময় নজর দিই না। আর এই নজর না দেওয়ার কারণে অনেক সময় বড়সড় বিপদের মুখে পড়তে হয়। বাড়িতে তো গ্যাস সিলিন্ডার সবাই ব্যবহার করেন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি এই সিলিন্ডারের মাথার দিকে একটা কোড লেখা থাকে? দেখবেন এই কোড নম্বরগুলি শুরু হয় A, B, C অথবা D দিয়ে। এরপর দুই অঙ্কের একটা সংখ্যা লেখা থাকে। আপনি কি জানেন এই কোডের মানে কি? আসলে এগুলি হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। A, B, C, D এর মাধ্যমে মাস বোঝানো হয়। A মানে জানুয়ারি থেকে মার্চ, B মানে এপ্রিল থেকে জুন, C…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চোখে কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছিলেন। কয়েকদিন পর চোখে আর দেখতেই পাচ্ছিলেন না। শুরু হয় রক্তপাত। তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে ছোটেন তাইওয়ানের এক যুবতী। তাঁর চোখ পরীক্ষা করার পর চোখ কপালে ওঠে ডাক্তারের। দেখা যায় তাঁর চোখে ৫০০-র বেশি গর্ত। ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম চেন। কিন্তু কীভাবে এটা সম্ভব? কারণ খুঁজতে গিয়ে জানা যায় এর জন্য দায়ী চেনের মোবাইল ফোন। দুই বছর ধরে চেন তাঁর স্মার্টফোনটি সর্বাধিক উজ্জ্বলতা (ফুল ব্রাইটনেস) মোডে রেখে ব্যবহার করতেন। রাতের অন্ধকারে ফোনে ভিডিও দেখার সময় বা চ্যাট করার সময়ও থাকতো সর্বোচ্চ উজ্জ্বলতা। সে তার বিছানাতে কভারের নিচে ফোন ব্যাবহার…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিজের ইকো-পর্যটন গেস্টহাউসে বিশালাকার বাঁধাকপি ফলিয়ে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান এক দম্পতি। তাঁরা হলেন জ্যাকস মার্শের বাসিন্দা রোজেমারি নরউড ও তাঁর স্বামী সিয়ান ক্যাডম্যান। প্রায় নয় মাস ধরে কীটপতঙ্গ দূরে রেখে এক মানুষ সমান এই সবজি ফলিয়েছেন তাঁরা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রোজেমারি নরউড জানান, সব সময় সহজে এমন সাফল্য আসে না। এই সাফল্যের পেছেনে রয়েছে ভালো আবহাওয়া ও পরিমাণ মতো বৃষ্টিপাত। আর এই বাঁধাকপিটি যাতে নিজের ইচ্ছামতো বেশি জায়গা জুড়ে বাড়তে পারে তার জন্য জমির আশেপাশে অনেকখানি জায়গা দিয়েছিলেন। (ছবি সৌজন্যে Forest Walks Lodge ফেসবুক পেজ)
