Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
এই গল্প রুহানিকা ধাওয়ানেরছবি: ফেসবুকনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিন্দি ধারাবাহিকের জগতে এক সময় সাড়া ফেলে দিয়েছিল ইয়ে হে মোহব্বতে। বেশ কয়েক বছর ধরে টানা চলা এই ধারাবাহিক দর্শকদের মনেও আলাদা জায়গা করে নিয়েছে। আচ্ছা আপনি কী এই ধারাবাহিকের একজন নিয়মিত দর্শক ছিলেন? তাহলে নিশ্চই ধারাবাহিকের সব অভিনেতা-অভিনেত্রীদের কথা আপনার মনে থাকবে। বিশেষ চরিত্রে ছোট্ট রুহিকে নিশ্চই ভুলে যাননি?চরিত্রে ইশিতা আয়ার ও রমন ভাল্লার ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নেওয়া ছোট্ট রুহি এখন ১৫ বছরের তরুণী রুহানিকা। সম্প্রতি আবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই একটি আস্ত বাড়ি কিনে ফেলেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খুশির খবর…
নতুন বছরে আসুক সফলতা নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুরোনো বছরের সব ভালো-খারাপ মুহুর্ত সঙ্গে নিয়েই দোরগোড়ায় হাজির নতুন একটা বছর ২০২৩। বছরের প্রথম থেকে প্রত্যেকটি মানুষই চাইবেন যে তিনি নিজে এবং তাঁর পরিবার, আত্মীয়, বন্ধুরা যাতে ভালো থাকে, সফল হয় এবং সুখী থাকে। তবে নতুন বছরে উন্নতির জন্য কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। পুরোনো বছরের যাবতীয় ভুলগুলি এই বছরে ভুলেও করবেন না।১। নিজের ঘরে বা বাড়িতে কোনোভাবেই খারাপ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। বাস্তুমতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি জীবনের উন্নতির পথে বাধা দেয়।২। বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে। মাকরসার জাল ধুলো ইত্যাদি বাস্তুমতে বাড়ির পরিবেশ নষ্ট করে।৩। ভাঙা আয়না ঘরে থাকলে যত…
সন্ধ্যের আকাশে অদ্ভুত আলো নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ঘড়ির কাঁটার হিসেবে সময়টা তখন সন্ধ্যে ৬টার আশেপাশে। শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যে নামে। বাড়ির কিংবা রাস্তাঘাটের আলো জ্বলে উঠেছে আগেই। হঠাৎ আকাশে দেখা গেল অদ্ভুত একরকম আলো। ১৫ই ডিসেম্বর এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের আকাশ। রহস্যে ঘেরা সেই আলোর ছবি ক্যামেরাবন্দী করেছেন অসংখ্য মানুষ।আলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোর উৎস নিয়ে বিভিন্ন মতামত ঘুরতে দেখা যায়। উল্কা, ধূমকেতু নাকি কোনো মহাজাগতিক দৃশ্য, সেই নিয়ে চর্চা শুরু হয়। অনেকে আলোটিকে ইউএফও বলেও দাগিয়ে দেন। এমনিতে আলোটি দেখতে ছিল অনেকটা স্পটলাইটের মতো।তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আলোর কারণ হতে পারে অগ্নি ৫। এইদিন সন্ধ্যের সময় বিশেষ…
দেড় বছর পর খুলবে গঙ্গাপাড়ের পার্ক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কলকাতায় গঙ্গাপাড়ে ভ্রমণ কলকাতাবাসীদের জন্য তো বটেই এমনকী কলকাতায় বেড়াতে আসা মানুষদের জন্যেও একটি বিশেষ আকর্ষণ। শীতকালে মহানগরীর দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে চাইলে তালিকায় প্রিন্সেপ ঘাট, বাবুঘাট কিংবা মিলেনিয়াম পার্ক রাখতেই হয়। তবে করোনা অতিমারির সময় থেকে মানুষের ভিড় আটকাতে বন্ধ করা হয়েছিল মিলেনিয়াম পার্ক। প্রায় দেড় বছর পরে আবার খুলতে চলেছে কলকাতার অন্যতম এই স্থান।অতিমারি কাটিয়ে শেষমেশ এই বছরের শেষ কিংবা আগামী বছরের প্রথম থেকেই নতুন নিয়ম মেনে খুলবে পার্কের গেট। তবে পার্কের বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এতদিন পর্যন্ত বাবুঘাট অথবা প্রিন্সেপ ঘাটে এমনিতে যাওয়া গেলেও মিলেনিয়াম…
মাস্ক যুগে টুইটারের রদবদল অব্যাহত নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শুরুটা হয়েছিল এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে। এরপর লাগাতার খবরের শিরোনামে থেকেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। কখনো ব্লু টিক পদ্ধতি তুলে দেওয়া, কখনো আবার অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে একাধিক নতুন নিয়ম। সব মিলিয়ে গত বেশ কয়েকদিন ধরে টুইটার সরগরম। এবার টুইটারে শুধুমাত্র ব্লু টিক ছাড়া আরও নতুন দুই রঙ আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। এখন টুইটার যে ব্লু টিক পদ্ধতিতে চলে সেটি থাকবে। কিন্তু এর সঙ্গে নতুন করে আরও দুই রঙিন টিক টুইটার জুড়ে আসতে চলেছে। জানা যাচ্ছে, গ্রে অর্থাৎ ধূসর এবং গোল্ডেন অর্থাৎ সোনালী রঙের টিক থাকবে। মোট এই তিন রঙের টিক পাওয়া…
মন ভালো রাখার সহজ উপায় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি কি নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন? শরীর ফিট রাখার জন্য আজকাল জিমে বেশ কিছুটা সময় কাটান অনেকেই। স্বাস্থ্য সচেতন মানুষ নিজের শরীরের যত্ন নিয়ে, শরীর ভালো রাখতে মূলত ব্যায়াম করে থাকেন। তবে জানেন কী? নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার মনও সতেজ থাকবে। ব্যায়াম করলে আমাদের শরীরে মধ্যে এন্ডোর্ফিন নামের এক ধরনের হরমোন নির্গত হয়। এই হরমোন মনের চিন্তা বা মনখারাপ কাটাতে সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমানে শরীরচর্চা মন মেজাজ সতেজ রাখতে ভীষণ উপকারি। গবেষণা বলে যে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মুখোমুখি হয়েছেন যে সব মানুষ তাদের ক্ষেত্রে ব্যায়াম বেশিরভাগ…
ইতিমধ্যে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রীছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিককালে সাধারণ মানুষের মধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাধনা তুঙ্গে। নিজের পছন্দের টিম এবং দেশের খেলা দেখতে টিভি কিংবা অনলাইন প্ল্যাটফর্মে নজর রাখছেন সকলেই। ভারতীয় ক্রীড়া জগৎের সঙ্গে বলিউডের সুসম্পর্ক কোনো নতুন বিষয় নয়। তবে এবার বলিউডের নাম জুড়ল বিশ্ব ফুটবলের সঙ্গেও। সৌজন্যে দীপিকা পাডুকোন।রনভীর সিং-এর আগামী ছবি সার্কাসের ট্রেলারে সম্প্রতি দীপিকাকে দেখেছেন তাঁর ভক্তকূল। তাঁর নিজের ছবি পাঠানও আসছে খুব শীঘ্রই। এই সবকিছুর মধ্যে বলিউডে নতুন ইতিহাস লিখলেন অভিনেত্রী। আপাতত তাঁর গন্তব্য কাতার। না, তবে কোনো ছবির শ্যুটিং-এ নয়।কাতারের মাটিতে হওয়া ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনালের ট্রফি উন্মোচন করবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।…
অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি এবং কন্ঠস্বর ব্যবহারছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ২৫শে নভেম্বর, শুক্রবার। হঠাৎই দিল্লী হাইকোর্টে উপস্থিত হলেন স্বয়ং বলিউডের বিগ বি। কিন্তু কেন? কী এমন হল যার ফলে নিজে আদালতের দরজায় কড়া নাড়তে হল শাহেনশা কে? আসল কারণ ছিল অভিনেতার ব্যক্তিগত বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয়। আসলে গত বেশ কিছু সময় ধরে স্বয়ং অমিতাভ বচ্চনের মুখ, ছবি এমনকী গলার আওয়াজও বিভিন্ন ব্যবসায়িক লাভের স্বার্থে ব্যবহার করা হচ্ছিল।এই পুরো ব্যাপারটি ঘটছিল অভিনেতার অনুমতি ছাড়া। অর্থাৎ বলিউডের শাহেনশার অজান্তেই বিভিন্ন অসাধু ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাঁর নিজের ছবি, কন্ঠস্বর ইত্যাদি। এমনকী তাঁর গলার আওয়াজ ব্যবহার করে লটারীর ব্যবসাও চালানো হয় বলে আদালতে…
খাবার পৌঁছতে ৩০ হাজার কিলোমিটার পাড়ি দিলেন মহিলাছবি: ইন্সটাগ্রাম নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আমাদের আশেপাশে যারা বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদেরকে পেশার খাতিরে অনেক সময় অনেকটা দূরত্ব পেরোতে হয়।তবে দূরত্বের সব সংজ্ঞা মুছে ফেলে নতুন করে লিখলেন এক মহিলা। নাম মানাসা গোপালা। পেশায় তিনি খাবার ডেলিভারি করেন। সেই কাজ করতে গিয়ে সম্প্রতি সিঙ্গাপুর থেকে আন্টার্কটিকা পাড়ি দিয়েছিলেন তিনি।শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করেছেপ মানাসা। চারটি মহাদেশ পেরিয়ে প্রায় ৩০ হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে আন্টার্কটিকা পৌঁছে রেকর্ড তৈরি করলেন এই মহিলা। এই ভাবে সিঙ্গাপুরের খাবার পেয়ে খুশি আন্টার্কটিকায় মানাসার গ্রাহকও। নিজের যাত্রাপথের পুরো ভিডিও নিজের ইন্সট্রাগ্রামে শেয়ার করেছেন মানাসা।…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যে গল্পটা আজ শেষ হল, সেই গল্পটার শুরু ২০১৬ থেকে। অস্থিমজ্জায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রাজধানী দিল্লীতে চিকিৎসা শুরু হয় তাঁর। চিকিৎসায় সাড়া দিয়ে মারন রোগকে হারিয়ে জেতে ফেরেন অভিনেত্রী। কিন্তু অদৃষ্ট তাঁর জীবনের গল্প বোধহয় একটু অন্যরকম করেই লিখেছিলেন। ২০২১ এ দ্বিতীয় বারের জন্য ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা।লড়াই করে আবার সেখান থেকে মূল স্রোতে ফিরেছিলেন ফাইটার ঐন্দ্রিলা। এরপর বেশ কিছুদিন ভালো থাকার পরে চলতি বছরের ১লা নভেম্বর থেকে গুরুতর অসুস্থ হয়ে পরেন অভিনেত্রী। মস্তিষ্কের রক্তক্ষরণের মতো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও দিনের পর দিন তাঁর বিভিন্ন রকম শারীরিক জটিলতা বাড়তে থাকে।হাওড়ার বেসরকারি হাসপাতালে ২০ দিনের মরনপণ লড়াই…
