নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোটগণনার শুরু থেকেই রিপাবলিকানদের একাধিক শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের অগ্রগতির খবর সামনে আসে। সিএনএনের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, রিপাবলিকানদের ঝুলিতে গিয়েছে ১২৬টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮টি আসন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপাবলিকানদের দখলে থাকা ২৫টি আসন নিজেদের পক্ষে নিয়ে এসেছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি আল জাজিরার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেনেটেও ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা এবং আরও দুটি আসনে এগিয়ে রয়েছে। রিপাবলিকানরা ৩৯টি আসনে জয়ী হয়েছে এবং আরও ছয়টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্পের একটি সমাজমাধ্যম বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ট্রাম্প লিখেছেন, “ব্যালটে আমার নাম ছিল না। যদি থাকত, তাহলে বিপুল ভোটে জয়ী হতাম।” নির্বাচনের আগে অবশ্য সমর্থকদের উদ্দেশে ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন, ভোট দেওয়ার সময় যেন তাঁরা মনে করেন ব্যালটে তাঁর নিজের নামই রয়েছে। ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাঁর এই মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের নির্বাচনী ফলাফলের সঙ্গে নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে আলাদা করে তুলে ধরতেই এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

