Fake Ration Card Verification West Bengal: রাজ্যজুড়ে শুরু হয়েছে রেশন কার্ডের তথ্য যাচাই। মৃত ব্যক্তি, একাধিক কার্ডধারী বা অযোগ্য উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। আপনার রেশন কার্ড নিরাপদ কিনা এবং কোন কারণে সুবিধা বন্ধ হতে পারে, বিস্তারিত জেনে নিন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই ভুয়ো রেশন কার্ড নিয়ে নানা অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে নতুন বিজেপি সরকার রাজ্যজুড়ে ভুয়ো রেশন কার্ড শনাক্তকরণের বিশেষ অভিযান শুরু করেছে। সরকারের দাবি, যারা প্রকৃতপক্ষে রেশন পাওয়ার যোগ্য নন, তাদের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ দেওয়া হবে। লক্ষ্য একটাই—প্রকৃত উপভোক্তাদের হাতে যাতে সরকারি খাদ্যসামগ্রী সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা।
খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, শুধুমাত্র রেশন কার্ডের তথ্য নয়, উপভোক্তাদের পরিচয়, ঠিকানা এবং অন্যান্য সরকারি নথিও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন প্রশাসনের আধিকারিকরা।
বর্তমানে রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় মোট ৮ কোটি ৬৭ লক্ষ ১৩ হাজার ৪৩২ জন উপভোক্তা রয়েছেন (২০২৫ সালের হিসাব অনুযায়ী)। এই উপভোক্তাদের মধ্যে বিভিন্ন ধরনের রেশন কার্ড রয়েছে, যেমন—
- AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা)
- PHH (Priority Household)
- SPHH
- RKSY-I
- RKSY-II
- Non-Subsidised Ration Card
প্রত্যেক শ্রেণির জন্য খাদ্যশস্যের বরাদ্দ আলাদা। তবে নন-সাবসিডি রেশন কার্ডধারীরা সরকারি খাদ্যশস্য পান না।
কোন কোন ক্ষেত্রে রেশন কার্ড বাতিল হতে পারে? (Fake Ration Card Verification West Bengal)
সরকারি সূত্র অনুযায়ী, নিম্নলিখিত বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে যাচাই করা হবে—
- মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ড বাতিল করা হবে।
- একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকলে তা বাতিল করা হবে।
- যারা ভারতীয় নাগরিক নন, অথচ রেশন কার্ড ব্যবহার করছেন, তাদের তথ্য যাচাই করা হবে।
- অস্বাভাবিক বা সন্দেহজনক বয়সে তৈরি হওয়া রেশন কার্ড পুনরায় পরীক্ষা করা হবে।
- জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট রেশন কার্ড বাতিল করা হবে।
- ভোটার পরিচয়পত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি না থাকলে বিষয়টি যাচাই করা হবে।
- উপভোক্তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত চালানো হবে।
কারা আপাতত তালিকায় থাকবেন? (Fake Ration Card Verification West Bengal)
সরকার জানিয়েছে, যাঁরা সংশ্লিষ্ট ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নাম আপাতত তালিকায় বহাল থাকবে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম পর্যায়ে কোন কোন জেলায় অভিযান?
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রথম দফায় নিম্নলিখিত জেলাগুলিতে বিশেষ যাচাই অভিযান শুরু হয়েছে—
- কলকাতা
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- নদিয়া
- মালদা
- মুর্শিদাবাদ
- কোচবিহার
- উত্তর দিনাজপুর
- দক্ষিণ দিনাজপুর
এই পর্যায়ের কাজ শেষ হলে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের যাচাই অভিযান চালানো হবে।
সরকারের লক্ষ্য কী? (Fake Ration Card Verification West Bengal)
সরকারের বক্তব্য, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করা। যাতে সরকারি খাদ্যসামগ্রীর সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই পান এবং ভু বা অযোগ্য উপভোক্তাদের কারণে সরকারি সম্পদের অপচয় না হয়। তাই আগামী দিনে রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ আরও জোরদার করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
#FakeRationCard #WestBengal #RationCard #FoodSecurity #GovernmentUpdate #WBNews #PublicDistribution #RationVerification #CitizenServices #IndiaNews
সাম্প্রতিক পোস্ট
রাত পেরিয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এল না? এবার কী করতে হবে জেনে নিন, মিস করবেন না
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা
রাতভর খোলা থাকবে দোকান! জানলে অবাক হবেন বদলে যাচ্ছে কলকাতার চেনা ছবি, নতুন নিয়মে চমক

