Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Monday, October 5
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»লাইম লাইট»মফস্বলের নাট্যশিল্পীদের জন্য অনীকের বড় উদ্যোগ │ Free Stage in Kolkata
    লাইম লাইট

    মফস্বলের নাট্যশিল্পীদের জন্য অনীকের বড় উদ্যোগ │ Free Stage in Kolkata

    Bengal Theatre Revolution │‘অনীক’-এর বিনামূল্যে থিয়েটার মিশন │ গ্রামবাংলার প্রতিভা এবার কলকাতার আলোয়
    শম্পা পালBy শম্পা পালNovember 30, 2025Updated:November 30, 20254 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Anik Natyogosthi free drama stage Kolkata featuring Bengali theatre artists
    অনীক নাট্যগোষ্ঠীর উদ্যোগে মঞ্চস্থ বাংলা নাটক
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link
    Bengal Theatre Revolution │‘অনীক’-এর বিনামূল্যে থিয়েটার মিশন │ গ্রামবাংলার প্রতিভা এবার কলকাতার আলোয়

    শম্পা পাল : পকেট থেকে আপনাদের একটা কানাকড়ি খরচ করতে হবে না। সম্পূর্ণ নিখরচায় এসি হলে বসে নাটক দেখতে পারবেন। আপনারা কি নাটক দেখতে বা নাটকে অভিনয় করতে  ভালবাসেন? তাহলে আর দেরি কেন? ‘অনীক’ নাট্যগোষ্ঠী সেই সুযোগই আপনাদের করে দিচ্ছে। এবার  প্রত্যন্ত গ্রাম থেকেও কলকাতায় এসে অভিনয় করার সুযোগ মিলবে। গ্রামবাংলার বুকেতে যে প্রতিভারা লুকিয়ে রয়েছে, তারা নিজেদের প্রতিভা দেখাতে পারবেন কলকাতার বড় মঞ্চে। এখন থেকে নাটক শুধু শহরের কিছু বিখ্যাত নাট্যগোষ্ঠীর নয়, মফস্বলের  অভিনেতাদের নাটক দেখার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কলকাতার এক বিখ্যাত নাট্যমঞ্চে (Free Stage in Kolkata)।

    ‘অনীক’ দীর্ঘদিন নাটক পরিচালনা এবং প্রযোজনা করছে। ৩৮ বছরের প্রতিষ্ঠান তাঁদের। এই প্রতিষ্ঠানের সদস্যরা জানিয়েছেন, নাটকের প্রতি সম্পূর্ণ ভালোবাসা থেকেই তাঁরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বাংলা নাটক মঞ্চস্থ করে থাকেন। আর সেই উদ্যোগ থেকেই তাঁরা লক্ষ্য করেছেন গ্রাম বাংলার এমন অনেক নাটকের দল আছে যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা দেখাতে পারেন না। তাদের জন্যই ‘অনীকের’ এই অভিনব প্রয়াস।

    ‘অনীক’ নাট্যগোষ্ঠীর এই অভিনব উদ্দেশ্যের কারণ

    ‘অনীক’ নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য শ্রী অরূপ রায় জানিয়েছেন, যখন তারা শহরের বাইরে বিভিন্ন অঞ্চলে নাটক মঞ্চস্থ করেন সেই সময় তারা লক্ষ্য করেছেন গ্রাম বাংলার অনেক মানুষ  শহরে এসে নাটক করতে চান। কিন্তু সেই ধরনের পরিকাঠামো, অর্থনৈতিক সুযোগ-সুবিধা, উপযুক্ত স্টেজ কোনটাই তাদের কাছে নেই। তাই ‘অনীকের’ উদ্দেশ্য গ্রামাঞ্চলের নাটক শহরবাসীকে দেখানো।  পাশাপাশি নাটকের দলগুলি শহরের  উন্নত স্টেজে অভিনয় করার সুযোগ পাবেন।  শহরবাসীও মফস্বলের  নাটক দেখার সুযোগ পাবেন । আগামী দিনে মফস্বলের নাট্যগোষ্ঠীকে  সেগুলি অনুপ্রেরণা দেবে।

    আরও পড়ুন : Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

    নাটক মঞ্চস্থ করবার জন্য কারা আবেদনযোগ্য এবং নাটক কবে মঞ্চস্থ হচ্ছে?

    ‘অনীক’ নাট্যগোষ্ঠীর অন্যতম  সদস্য শ্রী অরূপ রায়  নিউজ অফবিটকে একান্ত  সাক্ষাৎকারে  জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শহরের বাইরে  গ্রামাঞ্চল থেকে যেকোনো নাট্যগোষ্ঠী নাটক মঞ্চস্থ করার বিষয়ে আবেদন করতে পারবেন। প্রতিমাসের প্রথম এবং তৃতীয় সোমবার শহরের বিখ্যাত নাট্যমঞ্চ তপন থিয়েটারে তাদের নাটক মঞ্চস্থ করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে দর্শকরা এই নাটক দেখার সুযোগ পাবেন।

    তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ১২৪টি নাটকের দল নাটক মঞ্চস্থ করে ফেলেছে। যদিও নাটক দেখার ক্ষেত্রে মানুষের এই মুহূর্তে কিছুটা উন্মাদনা কম আবার সোমবার( সপ্তাহের প্রথম দিন)  মঞ্চস্থ হলেও এই নাটকগুলি কিন্তু দর্শক মহলে ভালোই সাড়া ফেলেছে। ‘অনীক’ এর এই প্রয়াস দুই বছর ধরে চলছে। প্রদর্শনীর ৫০ তম দিনে ১০০ তম নাটক অভিনীত হয়।   ঐদিন  তারা   সকল নাট্যগোষ্ঠীকে নিয়ে বিশেষভাবে দিনটি উদযাপন করেছেন।  নাটক গুলির মধ্যে ৮০শতাংশ নাটকই  সফল বলে ‘অনীক’ নাট্যগোষ্ঠীর তরফে জানানো হয়েছে।

    Bengali theatre artists performing on a Kolkata stage as part of Aneek’s cultural initiative, featuring traditional costumes and live folk music.
    Theatre artists bring rural Bengali culture to Kolkata (Symbolic image. generated by AI)

    নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে নাট্যগোষ্ঠীরা কী কী সুবিধা পাবেন

    অনেক দূর থেকে বহু নাট্যকর্মী অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানে। সেই বিষয়টির দিকে নজর রেখেই ‘অনীকের’ ব্যবস্থাপনা দুর্দান্ত। আর তার সাথে হাতে হাত মিলিয়েছে তপন থিয়েটার। চলুন দেখে নেওয়া যাক কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে

    • বিনামূল্যে এসি অডিটোরিয়াম (তপন থিয়েটার)বিনামূল্যে জেনারেল লাইট এর ব্যবস্থা থাকবে।
    • বিনামূল্যে শব্দের পরিষেবা পাওয়া যাবে।
    • বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে ( চেয়ার, টেবিল, চৌকি, ব্লক ইত্যাদি)
    • দর্শকদের অবাধ প্রবেশের ব্যবস্থা রয়েছে।
    • প্রত্যেকটি নাট্যদলকে ১০০০ টাকা বিশেষ সাম্মানিক হিসেবে দেওয়া হবে ‘অনীকের’ পক্ষ থেকে। সঙ্গে থাকবে একটি সাম্মানিক স্মারক।
    • চা, টিফিন, দূরত্ব অনুযায়ী সকালের এবং রাতের খাবারের ব্যবস্থার সুযোগ  থাকবে।

    বাংলা নাটকের অগ্রগতির জন্য  অনীকের অন্যান্য উদ্যোগ

    শুধুমাত্র মফস্বলের নাটককে উৎসাহিত করা নয়, ‘অনীক’  নাট্যগোষ্ঠীর তরফে জানানো হয়েছে , নাটক গুলি থেকে শুধুমাত্র নতুন মুখ তুলে আনা নয়,   সার্বিকভাবে একটি নাটকের দলকে প্রচারের আলোয় নিয়ে আসা তাদের লক্ষ্য । ঠিক যেভাবে  নাটক ‘আক্ষরিক’ জনপ্রিয়তা পেয়েছে । আর সেই কারণেই তাদের অনবদ্য আরেকটি উদ্যোগ, যা গত ২১ বছর ধরে চলে আসছে, আন্ত:বিদ্যালয় (Inter School) নাটকের প্রতিযোগিতা। এই বছর সারা রাজ্য জুড়ে ৭৭ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

    তাদের আরো দুটি উদ্যোগ গঙ্গা যমুনা নাট্য উৎসব এবং বরাট বাংলা নাটক উৎসব।গঙ্গা যমুনা নাট্য উৎসবে  শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যের নাটকের দল অংশগ্রহণ করেছেন।বরাট বাংলা নাট্য উৎসব  পশ্চিমবঙ্গ এবং আসামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত অনীকের নিজস্ব প্রযোজনায় অনুষ্ঠানগুলি সফলতা পাচ্ছে। অনীক নাট্যগোষ্ঠীর   সদস্যরা মনে করেন , আগামী দিনে  তাদের  এই পরিকল্পনাগুলি  অবশ্যই বাংলা থিয়েটারের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে  পারবে। মানুষ আবার তাদের প্রিয় নাটকগুলি দেখবার সুযোগ পাবেন।

    Most Viewed Posts

    • ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
    • জেনে নিন বন্দেমাতরম (National Song) সম্পর্কে নানা অজানা কথা। unknown story of vande mataram
    • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
    • বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
    • এত রঙের ফুলকপি!

    Anik Drama Initiative Anik Natyogosthi Bengal Theatre Movement Bengali Art Bengali Artists Bengali Culture Bengali Drama Bengali Theatre Cultural News Drama Artists Drama Opportunity Free Drama Show Free Stage in Kolkata Kolkata Stage Kolkata Theatre Mofossol Drama Offbeat News Rural Theatre Theatre Festival Theatre Group Initiative Theatre in India
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleমন যখন হার মানে, তখন কীভাবে জিতবেন │ The Lotus Method & 4 Brain Rewiring Secret
    Next Article Protein Powder vs Natural Protein│ জানেন কি কোন প্রোটিন বেশি নিরাপদ এবং কার্যকর ?

    Related Posts

    লাফটারসেন নিরঞ্জন-সৌরভের মধ্যে তর্ক! কি বলছেন নেটিজেনরা? ঘটনাটা ইচ্ছাকৃত নাকি সত্যিই অপমান?

    September 28, 2026

    ‘কলকাতার রেখা’ আর নেই! জনপ্রিয়তার শিখরে থেকেও কেন অন্তরালে চলে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়?

    September 21, 2026

    দ্বিতীয় বারের জন্য মা দীপিকা পাড়ুকোন, ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

    September 19, 2026

    গামছা পুরাণ

    September 18, 2026

    মোদীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছার বন্যা, প্রসেনজিৎ-সৌরভ কী জানালেন প্রধানমন্ত্রীকে?

    September 17, 2026

    আগলে রাখো সেই যে তুমি

    September 16, 2026
    আরও পড়ুন

    লাফটারসেন নিরঞ্জন-সৌরভের মধ্যে তর্ক! কি বলছেন নেটিজেনরা? ঘটনাটা ইচ্ছাকৃত নাকি সত্যিই অপমান?

    ‘কলকাতার রেখা’ আর নেই! জনপ্রিয়তার শিখরে থেকেও কেন অন্তরালে চলে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়?

    দ্বিতীয় বারের জন্য মা দীপিকা পাড়ুকোন, ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

    গামছা পুরাণ

    মোদীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছার বন্যা, প্রসেনজিৎ-সৌরভ কী জানালেন প্রধানমন্ত্রীকে?

    1 2 3 … 59 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    ইচ্ছে-ডানা

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    Value Bengali Story: রতন-মালতীর গল্পে উঠল জীবনের কঠিন সত্য, অন্যের স্বপ্নের বাড়ি বানায় রতন, নিজের…

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    বক্সায় ফিরল বাঘ, প্রথম ধাপে ছাড়া হল বাঘিনী; ব্যাঘ্র প্রকল্প কে ঘিরে কিভাবে সাজতে চলেছে উত্তরবঙ্গের পর্যটন

    সেবা সেতু অভিযান চালু হচ্ছে রাজ্যে? জেনে নিন আপনার এলাকায় কোথায় এই শিবির অনুষ্ঠিত হবে? কতদিন চলবে?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    October 2026
    MTWTFSS
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031 
    « Sep    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.