Government Employee Attendance App: সরকারি কর্মচারীদের হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রাজ্য সরকার। এবার মোবাইল অ্যাপ ও মুখের পরিচয় যাচাইয়ের মাধ্যমে হাজিরা নথিভুক্ত হবে। দেরি করলে ছুটি কাটা-সহ একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যে সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি আরও শক্তিশালী করতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করার পর এবার হাজিরা ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনতে চলেছে নবান্ন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। এর পাশাপাশি ফেস ভেরিফিকেশন বা মুখের পরিচয় যাচাইয়ের মাধ্যমেও উপস্থিতি নথিভুক্ত করা হবে। এতে অফিসে উপস্থিতি আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে প্রশাসনের দাবি।
নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অফিসের ১০০ মিটারের মধ্যে পৌঁছালেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। ফলে নবান্ন বা অন্য দপ্তরে পৌঁছে লিফট ব্যবহার করে নিজ নিজ অফিসে যেতে গিয়ে যে অতিরিক্ত সময় নষ্ট হয়, তার কারণে অযথা দেরি দেখানোর সমস্যাও অনেকটাই কমবে।
নতুন হাজিরা ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিয়ম
- সরকারি কর্মচারীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে।
- ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে হাজিরা দিলে সেটি ‘দেরিতে উপস্থিত’ হিসেবে গণ্য হবে।
- মাসে তিনবার দেরি হলে এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) কেটে নেওয়া হবে।
- ১০টা ৪৫ মিনিটের পরে অফিসে ঢুকলে সেদিনের হাজিরা ছুটি থেকে সমন্বয় করা হবে।
- সকাল ১১টার পরে অফিসে পৌঁছালে কর্মচারীকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে।
- বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছেড়ে বেরিয়ে গেলে তা আগেভাগে প্রস্থান হিসেবে ধরা হবে।
- একই দিনে দেরিতে আসা এবং আগেভাগে বেরিয়ে গেলে এক দিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে।
প্রশাসনের মতে, অ্যাপভিত্তিক হাজিরা ব্যবস্থা চালু হলে উপস্থিতি সংক্রান্ত বিভ্রান্তি কমবে এবং সরকারি দপ্তরে কাজের গতি ও জবাবদিহিতা আরও বাড়বে। একই সঙ্গে কর্মচারীদেরও অফিসে পৌঁছে দীর্ঘ প্রক্রিয়ার কারণে অল্প সময়ের জন্য ‘লেট’ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
#GovernmentEmployee #AttendanceApp #WestBengal #WBGovernment #FaceRecognition #OfficeAttendance #GovernmentJobs #Nabanna #EmployeeUpdate #WestBengalNews
সাম্প্রতিক পোস্ট
রাত পেরিয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এল না? এবার কী করতে হবে জেনে নিন, মিস করবেন না
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা
রাতভর খোলা থাকবে দোকান! জানলে অবাক হবেন বদলে যাচ্ছে কলকাতার চেনা ছবি, নতুন নিয়মে চমক

