নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে নতুন বিজেপি সরকারের উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবিরে উপচে পড়ছে মানুষের ভিড়। প্রথম তিন দিনেই বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে শিবিরে পৌঁছন। সেই কারণেই শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
প্রথমে ঘোষণা করা হয়েছিল, ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১,১০০টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তবে সাধারণ মানুষের ব্যাপক সাড়ার কথা মাথায় রেখে সরকার জানিয়েছে, এবার ১৮ জুন পর্যন্ত এই শিবির চলবে।
এই শিবিরগুলিতে রাজ্য ও কেন্দ্র সরকারের মোট ৫৫টি জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা একসঙ্গে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা প্রকল্প, কৃষক সম্মান নিধি, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।
সরকারি সূত্রের দাবি, বিভিন্ন শিবিরে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গিয়েছে। বহু মানুষ নতুন আবেদন জমা দেওয়া, ফর্ম পূরণ, নথি যাচাই, নাম নথিভুক্তিকরণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ভিড় করছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিগত সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মতোই এবার নতুন সরকার ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এবার একই ছাতার নিচে কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা মিলছে বলেই মানুষের আগ্রহ অনেক বেশি বলে মনে করা হচ্ছে।
সরকারের আশা, অতিরিক্ত একদিন সময় বাড়ানোর ফলে আরও বেশি মানুষ এই শিবিরে এসে প্রয়োজনীয় পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন।
#JanakalyanCamp #WestBengal #GovernmentSchemes #AyushmanBharat #PMKisan #BJPGovernment #PublicWelfare #IndiaNews
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

