নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসের কয়েকটি রবিবার কলকাতা মেট্রোর নীল লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের ১৩ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলবে। দুই প্রান্ত থেকেই প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ১৩ ডিসেম্বর একই সময়ের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। সেদিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলবে।
কোন কোন দিনে পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে?
রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রথম পর্যায়ে চারটি রবিবার শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
- ১৫ নভেম্বর ২০২৬, রবিবার
- ২২ নভেম্বর ২০২৬, রবিবার
- ২৯ নভেম্বর ২০২৬, রবিবার
- ৬ ডিসেম্বর ২০২৬, রবিবার
এই চার দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অংশে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা চালু থাকবে।
এই অংশে প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় এবং মহানায়ক উত্তম কুমার থেকে সকাল ৯টায় ছাড়বে। শেষ ট্রেনের সময়সূচি শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক নিয়মেই থাকবে।
১৩ ডিসেম্বর কোন অংশে বন্ধ থাকবে মেট্রো?
১৩ ডিসেম্বর, রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
সেদিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল করবে। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় এবং ময়দান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। শেষ ট্রেনের সময়সূচি শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক থাকবে।
অন্য লাইনে কী পরিষেবা থাকবে?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই রবিবারগুলিতে YELLOW ও GREEN লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে রবিবারের নিয়ম অনুযায়ী বেগুনি ও কমলা লাইনে কোনও পরিষেবা থাকবে না।
নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট দিনগুলিতে সন্ধ্যা ৬টার পর নীল লাইনের সম্পূর্ণ অংশে ফের মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা। তবে এই সময়সূচি সম্ভাব্য বলে জানানো হয়েছে।
তাই ওই দিনগুলিতে যাঁরা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই বিকল্প যাত্রাপথ ঠিক করে নেওয়া ভালো। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

