Kolkata Police Green Crackers QR Code Verification: দীপাবলির আগে অবৈধ শব্দবাজি রুখতে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। বিশেষ QR SCANNER ফোনে যাচাই করলেই জানা যাবে কোনটি আসল সবুজ বাজি আর কোনটি নয়। নকল সবুজ বাজি শনাক্ত করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশের সংরক্ষিত বাহিনীর তরফে এই বিশেষ সংকেত তৈরি করা হয়েছে। মুঠোফোনের মাধ্যমে সেটি যাচাই করলে প্রায় ১,৭০০টি বৈধ সবুজ বাজির নাম পর্দায় ভেসে উঠবে। শহরের সমস্ত বাজিবাজারের বিভিন্ন জায়গায় এই সংকেত রাখা হবে। ফলে ক্রেতারা বাজি কিনতে এসে সহজেই আসল ও নকল সবুজ বাজির পার্থক্য বুঝতে পারবেন।
পাশাপাশি অবৈধ বাজির প্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকাগুলিতে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাজির দোকানগুলিতেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে প্রায় ৯০ হাজার প্রচারপত্র ও দেওয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ।
শব্দের মাত্রার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। চার মিটার দূরত্বে শব্দ উৎপাদনকারী সবুজ বাজির সর্বোচ্চ শব্দমাত্রা ১২৫ ডেসিবেল হতে পারবে। অন্যদিকে, আলো উৎপাদনকারী সবুজ বাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দমাত্রা ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

