Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ধমকের পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা, কী ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর?

    “ফেসবুকে থাকুন বিকেলবেলা…রাস্তায় যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থা করব”—মমতাকে শুভেন্দুর মন্তব্য, বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের

    ‘হিন্দু-মুসলিম নয়, যোগ্যরাই পাবেন’—অন্নপূর্ণা ভাণ্ডার ও আবাস যোজনার যোগ্যতা নিয়ে শুভেন্দুর বার্তা

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, August 25
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»বিশ্বকাপ হারার পর কেঁদেছিল গোটা দেশ! কেন আজও ‘অভিশপ্ত’ বলা হয় এই স্টেডিয়ামকে?
    খবর-OFFBEAT

    বিশ্বকাপ হারার পর কেঁদেছিল গোটা দেশ! কেন আজও ‘অভিশপ্ত’ বলা হয় এই স্টেডিয়ামকে?

    Prerona Roy ChoudhuryBy Prerona Roy ChoudhuryJune 25, 2026Updated:June 26, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Maracana Stadium World Cup History at the iconic football stadium in Rio de Janeiro, Brazil, known for the 1950 FIFA World Cup final and the historic Maracanazo defeat.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Maracana Stadium World Cup History: ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম শুধু একটি ফুটবল মাঠ নয়, বিশ্বকাপ ইতিহাসের গৌরব ও বেদনার প্রতীক। ১৯৫০ সালের ‘মারাকানাজো’-র স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের মনে গভীরভাবে অমলিন।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ফুটবলের ইতিহাসে এমন কিছু মাঠ আছে, যেগুলো শুধুই একটি স্টেডিয়াম নয়, বরং হাজারো স্মৃতি, আনন্দ আর বেদনার সাক্ষী। বিশ্বকাপের ইতিহাসে সেই স্টেডিয়ামের দৃশ্য আজও জ্বলজ্বল করে ফুটবলপ্রেমী দের কাছে । ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অবস্থিত এই কিংবদন্তি স্টেডিয়াম একদিকে যেমন অসংখ্য গৌরবের মুহূর্ত দেখেছে, তেমনই দেখেছে এমন এক রাত, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত হয়। আজও যদি প্রশ্ন করা হয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ‘অভিশপ্ত’ স্টেডিয়াম কোনটি? তাহলে অনেক ফুটবলপ্রেমী একবাক্যে বলবেন— মারাকানা।

    • যে ম্যাচের পর স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ

    বছরটা ১৯৫০। বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। নিজেদের মাটিতে ট্রফি জয়ের স্বপ্নে তখন ভাসছে গোটা দেশ। রাস্তায় উৎসবের প্রস্তুতি, সংবাদপত্রে আগাম অভিনন্দন বার্তা— সবকিছুই যেন বলে দিচ্ছিল, বিশ্বকাপ এবার ব্রাজিলের হাতেই উঠতে চলেছে।

    শেষ ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। হিসাব ছিল খুব সহজ— হারলেই বিপদ, আর ড্র করলেও চ্যাম্পিয়ন ব্রাজিল।

    মারাকানার গ্যালারিতে সেদিন উপচে পড়া ভিড়। লাখ লাখ মানুষের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল।
    কিন্তু ফুটবল মাঝে মাঝেই এমন গল্প লেখে, যা কেউ কল্পনাও করতে পারে না।

    ব্রাজিলে এই ঘটনাকে বলা হয় ‘মারাকানাজো’। শব্দটির অর্থ মোটামুটি “মারাকানার বিপর্যয়”।

    মারাকানাজো’— একটি হার, যা হয়ে উঠেছিল জাতীয় ট্র্যাজেডি

    ম্যাচে এগিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপ জিতে নেয় উরুগুয়ে। শেষ বাঁশি বাজার পর যে নীরবতা নেমে এসেছিল মারাকানায়, সেটিকে আজও ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য মুহূর্ত বলে মনে করা হয়। সেই পরাজয় এতটাই গভীর আঘাত দিয়েছিল যে অনেক মানুষ নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না কী ঘটেছে।

    ব্রাজিলের হার নিশ্চিত হওয়ার পর মারাকানা স্টেডিয়ামে বহু মানুষ শকে বাকরুদ্ধ হয়ে যান।
    সমসাময়িক সংবাদপত্রে কয়েকজন দর্শকের হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। কিছু প্রতিবেদনে এমনও শোনা গিয়েছিল আত্মহত্যার ঘটনা, যদিও সেগুলোর সঠিক সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।
    এই হারের পর ব্রাজিলের উপরে মানসিক প্রভাব পড়ে। জাতীয় দলের গোলরক্ষক Moacir Barbosa সারা জীবন সেই হারের জন্য সমালোচিত হন। বহু বছর পরে তিনি বলেছিলেন, “ব্রাজিলে একজন খুনির সর্বোচ্চ সাজা ৩০ বছর, কিন্তু আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই হারের শাস্তি ভোগ করছি।”

    • জার্সির রংও বদলে গিয়েছিল

    অনেকেই জানেন না, সেই সময় ব্রাজিলের জাতীয় দলের জার্সি ছিল সাদা রঙের।

    ১৯৫০ সালের সেই হারের পর দেশের ফুটবল কর্তারা সিদ্ধান্ত নেন, জার্সির ডিজাইন ও রং পরিবর্তন করা হবে। পরে জন্ম নেয় আজকের সেই বিখ্যাত হলুদ-সবুজ জার্সি, যা ব্রাজিলের পরিচয় হয়ে উঠেছে।

    অর্থাৎ, মারাকানার সেই রাত শুধু একটি বিশ্বকাপ কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল ব্রাজিল ফুটবলের পরিচয়ও।
    ফুটবল ইতিহাসবিদদের মতে, এটি শুধুমাত্র একটি ম্যাচ হার ছিল না; এটি ছিল একটি জাতির স্বপ্নভঙ্গের গল্প।

    • আজও কেন ফিরে আসে সেই স্মৃতি?

    মারাকানা আজও বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম। এখানে অসংখ্য স্মরণীয় ম্যাচ হয়েছে, পেলের হাজারতম গোলের সাক্ষী থেকেছে এই মাঠ।

    তবুও ব্রাজিলের বহু সমর্থকের কাছে মারাকানার নাম উচ্চারিত হলেই প্রথমে মনে পড়ে ১৯৫০ সালের সেই রাতের কথা।

    • অভিশপ্ত না ঐতিহাসিক? কোনও স্টেডিয়াম সত্যিই অভিশপ্ত হয় কি না, তার উত্তর হয়তো কারও জানা নেই। কিন্তু একটি বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই— মারাকানা এমন এক মাঠ, যেখানে ফুটবল ইতিহাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত যেমন জন্ম নিয়েছে, তেমনই সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় বেদনাগুলোর একটি।

    আর সেই কারণেই বিশ্বকাপের গল্প যখনই লেখা হয়, মারাকানার নাম আলাদা করে উঠে আসে। বহু মানুষ বলেন একে বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়াম, আবার কারোর কাছে এই মাঠ কেবলই অভিশপ্ত।

    হয়তো দুটোই সত্যি।

    #মারাকানা #ফুটবলইতিহাস #বিশ্বকাপ #ব্রাজিলফুটবল #Maracana #WorldCup #FootballHistory #BrazilFootball

    Most Viewed Posts

    • ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
    • জেনে নিন বন্দেমাতরম (National Song) সম্পর্কে নানা অজানা কথা। unknown story of vande mataram
    • মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
    • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
    • বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই

    Brazil Football FIFA World Cup Football History Maracana Stadium Rio de Janeiro World Cup History
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleতারাতলা বিপর্যয়ের নেপথ্যে কে? বিপর্যয়ে দায় ফিরহাদের? গ্রেফতারের দাবিতে উত্তাল রাজনীতি
    Next Article মুহূর্তেই বদলে যাচ্ছে আবহাওয়া! হঠাৎ কালো মেঘ, তারপর আকাশ ভাঙা বৃষ্টি! হঠাৎ ঝড়-বৃষ্টির নেপথ্যের আসল কারণ জানুন

    Related Posts

    ধমকের পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা, কী ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর?

    August 25, 2026

    “ফেসবুকে থাকুন বিকেলবেলা…রাস্তায় যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থা করব”—মমতাকে শুভেন্দুর মন্তব্য, বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের

    August 24, 2026

    ‘হিন্দু-মুসলিম নয়, যোগ্যরাই পাবেন’—অন্নপূর্ণা ভাণ্ডার ও আবাস যোজনার যোগ্যতা নিয়ে শুভেন্দুর বার্তা

    August 24, 2026

    “এক মাস দেবেন, তিন মাস দেবেন না”— অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপিকে কেন কাঠগড়ায় তুললেন মমতা?

    August 24, 2026

    ছয় মাসের শিশু ফুটপাতে, পাশে জ্বলছে উনুন—দুর্ঘটনা হলে দায় নেবে কে? বিরোধীদের জবাব অগ্নিমিত্রার

    August 24, 2026

    অ্যাম্বুল্যান্সে রোগী নিয়ে যেতে আর ইচ্ছেমতো ভাড়া নয়, ভাড়া এবার নির্দিষ্ট, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

    August 24, 2026
    আরও পড়ুন

    ধমকের পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা, কী ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর?

    “ফেসবুকে থাকুন বিকেলবেলা…রাস্তায় যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থা করব”—মমতাকে শুভেন্দুর মন্তব্য, বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের

    ‘হিন্দু-মুসলিম নয়, যোগ্যরাই পাবেন’—অন্নপূর্ণা ভাণ্ডার ও আবাস যোজনার যোগ্যতা নিয়ে শুভেন্দুর বার্তা

    “এক মাস দেবেন, তিন মাস দেবেন না”— অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপিকে কেন কাঠগড়ায় তুললেন মমতা?

    ছয় মাসের শিশু ফুটপাতে, পাশে জ্বলছে উনুন—দুর্ঘটনা হলে দায় নেবে কে? বিরোধীদের জবাব অগ্নিমিত্রার

    1 2 3 … 190 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    ধমকের পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা, কী ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর?

    Park Street Footpath Woman: পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলা সল্টলেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে…

    “ফেসবুকে থাকুন বিকেলবেলা…রাস্তায় যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থা করব”—মমতাকে শুভেন্দুর মন্তব্য, বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের

    ‘হিন্দু-মুসলিম নয়, যোগ্যরাই পাবেন’—অন্নপূর্ণা ভাণ্ডার ও আবাস যোজনার যোগ্যতা নিয়ে শুভেন্দুর বার্তা

    “এক মাস দেবেন, তিন মাস দেবেন না”— অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপিকে কেন কাঠগড়ায় তুললেন মমতা?

    ছয় মাসের শিশু ফুটপাতে, পাশে জ্বলছে উনুন—দুর্ঘটনা হলে দায় নেবে কে? বিরোধীদের জবাব অগ্নিমিত্রার

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    August 2026
    MTWTFSS
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31 
    « Jul    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ধমকের পর এবার মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা, কী ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর?

    “ফেসবুকে থাকুন বিকেলবেলা…রাস্তায় যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থা করব”—মমতাকে শুভেন্দুর মন্তব্য, বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের

    ‘হিন্দু-মুসলিম নয়, যোগ্যরাই পাবেন’—অন্নপূর্ণা ভাণ্ডার ও আবাস যোজনার যোগ্যতা নিয়ে শুভেন্দুর বার্তা

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.