ফুটবলের রাজপুত্রের স্বপ্নের সফর
বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। দ্বিতীয়বারের জন্য তিনি কলকাতায় পা রাখছেন। আপনি কি তার সঙ্গে দেখা করতে চাইছেন? জেনে নিন তার মেগা সফরের Messi GOAT India Tour যাবতীয় খুঁটিনাটি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের জীবন্ত প্রতীক লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার যখন মাঠে নামেন, তখন সময় যেন থমকে যায়। এবার সেই ফুটবল জাদুকর আসছেন ভারতে, এক ঐতিহাসিক সফরে — যার নাম Messi GOAT India Tour। সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এমন এক উৎসব, যেখানে স্বপ্ন ও বাস্তব একসাথে মিলেমিশে যাবে।শুক্রবার ১৩ই ডিসেম্বর মধ্যরাতে ভারতে পা রাখছেন লিওনেল মেসি। বছরের শেষে ফুটবলের রাজপুত্রকে কাছ থেকে দেখার ইচ্ছা হাতছাড়া করতে চাইছেন না ফুটবলপ্রেমিরা। এবারের ভারত সফরে মেসি কলকাতা সহ মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রত্যেকটি শহরে তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতা সফর।
আরও পড়ুন : জানেন কি, AI-এর পর আসছে আরও ভয়ংকর কিছু? │ The Power of Synthetic Intelligence
কলকাতা সফরে মেসির কর্মসূচি
১৩ ই ডিসেম্বর সকালে ৭০ ফুটের ভার্চুয়াল প্রতিকৃতি উদ্বোধন করবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। যুবভারতীতে প্রীতি ম্যাচ এবং অন্যান্য অনুষ্ঠানের শেষে ওই দিনই উড়ে যাবেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে।
মেসির সাথে কিভাবে দেখা করবেন?
মেসির এবারের সফরের নাম দেওয়া হয়েছে GOAT ট্যুর অব ইন্ডিয়া। রাজকীয় এই সফর। প্রত্যেকটি শহরেই দেখার সুযোগ মিলবে। উদ্যোক্তারা জানিয়েছেন, ভক্তরা মেসির সাথে দেখা করতে এবং ছবি তুলতে পারবেন। মেসির অটোগ্রাফ পাবেন। তবে সেখানে টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। যা মধ্যবিত্তের নাগালের বাইরে। যার মূল্য ১০ লক্ষ টাকা।
১০ লক্ষ টাকার এই মিট অ্যান্ড গ্রিট প্যাকেজে রয়েছে, মেসির সঙ্গে করমর্দন, ছ’জনের সঙ্গে একটি গ্রুপ ছবি, আনলিমিটেড বুফে ও নন-অ্যালকোহলিক পানীয়সহ প্রিমিয়াম লাউঞ্জে বসে গোটা ইভেন্ট দেখা এবং দিল্লি ইভেন্টের জন্য হসপিটালিটি ক্যাটাগরির টিকিট। যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য থাকবে মেসিকে দেখার সুযোগ টিভির পর্দায়। কলকাতায় মেসির সফর পুরোটাই লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, সোনি লিভ অ্যাপে মেসির কলকাতা সফর লাইভ টেলিকাস্ট হবে। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, এই সফরে তরুণদের জন্য ফুটবল ক্লিনিক এবং প্রদর্শনী ম্যাচের বন্দোবস্ত রয়েছে। দরিদ্র শিশুদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক, ইউনিসেফ এর দূত হিসাবে মেসি এই ভূমিকা পালন করবেন।
অন্যান্য শহরে মেসির কর্মসূচি
অন্যান্য শহরে তার মোট সাতটি প্রদর্শনী ম্যাচ রয়েছে। চারটি ফ্যাশান শোতে তিনি অংশগ্রহণ করবেন। নয়া দিল্লির সফর শেষে তিনি ১৫ ই ডিসেম্বর বিদায় নেবেন। Messi GOAT India Tour” হলো এক বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক সফর, যেখানে লিওনেল মেসি অংশ নেবেন বিভিন্ন ফ্যান ইভেন্ট, দাতব্য ম্যাচ ও প্রশিক্ষণ কর্মসূচিতে। আয়োজকদের মতে, এই সফরের মূল লক্ষ্য হলো ভারত ও দক্ষিণ এশিয়ায় ফুটবলের প্রসার ঘটানো এবং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

