কম সময়ের মধ্যে অ্যাপে অর্ডার দিয়ে পরিষেবা পাচ্ছেন (No More 10 minute Delivery Deadline)? জেনে রাখুন এবার থেকে সেই পরিষেবা বন্ধ হচ্ছে। কি কারনে বন্ধ হচ্ছে ১০ মিনিটের ডেলিভারি? অ্যাপ সংস্থার ডেলিভারি কর্মীদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি করুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মানসুখ এল মানদাভিয়া আজ একটি বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ ই-কমার্স প্ল্যার্টফর্ম গুলোকে দাবি জানিয়েছেন, যাতে ১০ মিনিটের ডেলিভারি টাইমের বিজ্ঞাপন তারা তুলে নেন। দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ই-কমার্স সংস্থাগুলি যেমন ব্লিঙ্কিট (Blinkit), জেপ্টো, জোম্যাটো, সুইগির মত সংস্থাগুলির সঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্থির হয় যে, গিগ কর্মীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে ডেলিভারি ঠিকানার সঙ্গে সামঞ্জস্য রেখে সময় নির্ধারণ করতে হবে এবার থেকে ।
আরও পড়ুন: নিপা ভাইরাসে রাজ্যে আক্রান্ত │ জানুন, বিশেষজ্ঞরা সতর্ক করে কী বলছেন? │ Nipah Virus Alert
ব্লিনকিটের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে, আপনার বাড়িতে ১০ মিনিটে ১০০০০+ দ্রব্য পরিষেবা দেবার যে বিজ্ঞাপন তারা দিয়ে থাকে, সেখান থেকে নির্দিষ্ট সময়ের উল্লেখ এর কথা আর থাকবে না। বিজ্ঞাপন থেকে তা তুলে নেওয়া হবে। ব্লিনকিট সরাসরি তাদের বিজ্ঞাপনে সময়ের কথা উল্লেখ করে থাকে (No More 10 minute Delivery Deadline)।
এই বৈঠকের মূল উদ্দেশ্য নিরাপত্তা এবং সচেতনতা। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ (No More 10 minute Delivery Deadline)। ই-কমার্স সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে সরকারকে , তারা তাদের সমাজ মাধ্যমে ব্যবহারকারী বিজ্ঞাপনগুলি থেকে সময়ের উল্লেখের কথা বাদ দেবে। বিভিন্ন সময়ে এই সমস্ত ডেলিভারি কর্মীদের কাজের অবস্থা এবং তাদেরকে ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্কের দানা বেঁধেছে।
রাজ্যসভায় সম্প্রতি অ্যাপ সংস্থার এই সমস্ত ডেলিভারি কর্মীদের সামাজিক নিরাপত্তা, সুযোগ সুবিধা, তাদের বেতন সংক্রান্ত প্রশ্ন উঠেছিল। ২০২৫ সালের সামাজিক নিরাপত্তা কোড বলবৎ হয়। এই আইন চালু হয় ২১ শে নভেম্বর, ২০২৫ থেকে। যেখানে তাদের দুর্ঘটনাজনিত বীমা, স্বাস্থ্যবীমা, মেটারনিটি এবং বার্ধক্যজনিত সুরক্ষার কথা বলা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা ফান্ড তৈরি করা হয়েছে (No More 10 minute Delivery Deadline)। ২০২১ সাল থেকে ই শ্রম পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার, অসংরক্ষিত ক্ষেত্রের কর্মীদের জন্য। শুধু তাই নয়, এই পোর্টাল প্রান্তিক (Migrant) কর্মীদের জন্য প্রযোজ্য।
#Blinkit, #10MinuteDelivery, #GigWorkers, #Zepto, #Swiggy, #Zomato #UnionLabourMinistry, #ECommerce

