Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    ‘গুজারিশ’-এর ইথান মাসকারেনহাস আজ বাস্তব! ১৩ বছরের যন্ত্রণার অবসান, দেশে প্রথমবার ইউথেনেশিয়া (নিষ্কৃতিমৃত্যুর) অনুমতি সুপ্রিম কোর্টের

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Thursday, March 12
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»রোদ্দুরের কথকতা-শর্টকার্ট রাস্তা খোঁজা জীবন আর উদাস হাওয়ার গল্প
    ইচ্ছে-ডানা

    রোদ্দুরের কথকতা-শর্টকার্ট রাস্তা খোঁজা জীবন আর উদাস হাওয়ার গল্প

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMarch 31, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    আমি শুনেছি কলমের ডগায় লেখা এসে দাঁড়িয়ে থাকে। অনেক সাধ্য সাধনায় তাকে নামিয়ে আনতে হয় খাতায়। সেটাই মুন্সিয়ানা। কিন্তু প্রসেসটি কেউ বলেননি। যাই লিখতে যাই বেঁকেচুরে ‘দ’ হয়ে যায়। অন্যদিকে অন্যমানে হয়ে একটা বিসদৃশ আকার নেয়। দুচার জন আছেন যারা বলে বসেন- ‘দাদা দুর্দান্ত। কি লিখছেন। এক একখানা থান ইঁটের মতো যা নামাচ্ছেন’। ‘মুগ্ধ’ ইত্যাদি। কিন্তু পিতৃবাক্য মাথায় রাখি। বাবা বলেছিলেন, ‘বুঝলি, যারা তোর মধ্যে প্রতিভা আবিষ্কার করেছে তারা আর যাই হোক তোর বন্ধু নয়। এটা জেনে রাখ’। অনেকে আবার বাবাকেই বলে বসল – ‘হবে না? কার ছেলে দেখতে হবে’। বাবার উত্তরটা কোনোদিনই পছন্দ হয়নি। তবু শুনতে হয়। ‘হ্যাঁ তা যা বলেছেন। আমড়া গাছে ল্যাংড়া ফলে না, কি করব বলুন। ঐ টক মিষ্টি। দাঁত আমলে যায়। বেশি খেলেই অম্বল’। বাবা আমার প্রাচীনপন্থী মানুষ। ষাটের দশকের পর দেশে কিছু ভাল কিছু হয়েছে বলে তাঁর মনে হয় না। সে না হোক। ফলে গুণী মানুষজন, বন্ধুবান্ধব দেখিয়ে বাবাকে যখন বলতাম, বাবা দেখো, দারুণ ভাল ছেলে। তিনি খুশি। কখনো অসম্মান করেননি। পরে বলেছেন ‘ভাল ছেলে তো তোরা দেখলিনা। ঐ রকম ভাল ছেলে আমাদের সময় টাকায় ছটা করে পাওয়া যেত’। 

    আসলে আমরা সবাই নিজের নিজের সুখস্মৃতিতে বিভোর থাকতে ভালবাসি। ‘ফুরোয় না তার কিছুই ফুরোয় না নটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না’। আমার রন্ধ্রের মধ্যে অপরাধ প্রবণতা বাসা বেঁধে আছে। নিজেকে জিগ্যেস করি পরিশ্রম আর কষ্টের দীর্ঘ সময়সাপেক্ষ পরিক্রমার মাঝে শর্টকার্ট রাস্তা খোঁজা কি অন্যায়? শেষে সত্যিই কি কোনো ফুলবিছানো অমরাবতী অপেক্ষা করে আছে? নাকি সবটাই অলীক? তাহলে কোন সাহসে আর স্পর্ধায় আমরা আশা করি সন্ততিরা তাদের বড় হওয়ার পথে সততা নিষ্ঠা আর অধ্যবসায় ভর করে জীবনের নির্মাণ করবে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও সে হাল ছাড়বে না। সে কি বিশ্বাস করবে আমাদের সব চেয়ে ধারালো তরবারির নাম জ্ঞান। আমাদের একমাত্র লক্ষ্যের নাম মোক্ষ। তারা কি বন্ধুতা আর মানবতায় অগাধ আস্থাশীল হবে? বাংলা ভাষা সাহিত্যের কোলে লালিত হয়ে বিশ্বজনীনতার অসীম আকাশে স্বাভাবিক বিচরণ করবে? নাকি ঘাড় মুখ গুঁজে কোনো কল্পিত জগতের খোয়াবে খুইয়ে ফেলবে অতীত বর্তমান ভবিষ্যৎ। সহজাত কৌতুকে আর বেদনায় যদি জীবন স্নাত নাই হল তবে হাতে রইল পেনসিল। স্বচ্ছ সহজ ভালবাসায় মোড়া অনাবিল হৃদয় যদি না পেলাম তাহলে বৃথা গেল এ জীবন। 

    অনেক জন্ম আগে একটা জীবন পেয়েছিলাম কল্পমায়ায় দীক্ষা ছায়ায়। অনন্ত সেই বটতরুমূলে গেয়েছিলাম। কন্ঠ পুরে পাখির সুরে উদাস হাওয়ায় বড় হবার দারুণ লোভে কাগজ নৌকা ভাসিয়েছিলাম। তারপর সেই পথের টানে পথের পানে কত জন্ম এল গেল কে তা জানে। কে তা মানে। তা না মানুক। জানে আমার হারিয়ে ফেলা ঝিনুক। বইএর ফাঁকে লুকিয়ে রাখা চিঠি আর হিজিবিজি কাটাকুটি খাতা। ছোট্ট সে গ্রাম। সবাই তখন অভিভাবক, সবাই তখন ছাতা। ছাঁচে ঢালা জোব্বাপরা রবীন্দ্রনাথ তাকিয়ে থাকেন আলমারির কাচের ভেতর থেকে। সঙ্গে চলে প্রশ্রয় আর ভালবাসার অদৃশ্য হাত। সবই গেল। নাকি ফিরেও এল। ছোট্ট ছেলে আমারই মতন রকমসকম। তুচ্ছ যত টুকরোটাকরা কাটুমকুটুম কুড়িয়ে পেলে সারাদিনমান কাটিয়ে দেবে হেসে ও খেলে। তারপর সেই পথের টানে পথের পানে কত জন্ম এল গেল কে তা জানে। কে তা মানে। তবু বুঝি দোল দেয় প্রাণে। এমনি করেই ছুঁয়ে থাকা এমনি করেই জুড়ে থাকা। এমনি করেই চেয়ে থাকা তোমার সঙ্গে তোমার পানে।।

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleআগুনে পুড়লে সারিয়ে তুলবে তেলাপিয়া
    Next Article ভোটের মুখে বড় খবর, তৃণমূলে ফিরছেন মুকুল রায়

    Related Posts

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    February 4, 2026

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    January 13, 2026

    Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

    October 31, 2025
    আরও পড়ুন

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    1 2 3 … 42 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    Gas Cylinder Shortage India: মধ্যপ্রাচ্য থেকে এলপিজি আমদানিতে ধাক্কা, হরমুজ প্রণালীর চাপ ও যুদ্ধ পরিস্থিতিতে…

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    ‘গুজারিশ’-এর ইথান মাসকারেনহাস আজ বাস্তব! ১৩ বছরের যন্ত্রণার অবসান, দেশে প্রথমবার ইউথেনেশিয়া (নিষ্কৃতিমৃত্যুর) অনুমতি সুপ্রিম কোর্টের

    স্বেচ্ছামৃত্যু কি ভারতে বৈধ? স্বেচ্ছামৃত্যুর আবেদন কে করতে পারেন? ভারতে ইউথানেসিয়া নিয়ে কী বলছে আইন

    মাছ-মাংস না খেলেও শরীর থাকবে ফিট! জেনে নিন, ৩টি হেলদি সুস্বাদু নিরামিষ রেসিপি

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    ‘গুজারিশ’-এর ইথান মাসকারেনহাস আজ বাস্তব! ১৩ বছরের যন্ত্রণার অবসান, দেশে প্রথমবার ইউথেনেশিয়া (নিষ্কৃতিমৃত্যুর) অনুমতি সুপ্রিম কোর্টের

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.