Shariful Islam Abhishek Banerjee: সুমিতকে ঘিরে জল্পনার মাঝেই সামনে এল সরিফুল ইসলামের নাম। বাসে পরিচয় যাচাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও নানা প্রশ্ন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এতদিন যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল, তা হল সুমিত। তবে এবার সেই তালিকায় উঠে আসছে আরও একটি নাম— শরিফুল ইসলাম। একসময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশকর্মী ছিলেন। রাজনৈতিক মহলে তিনি ‘বাপিদা’ নামেই অধিক পরিচিত। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সভা, রোড শো ও রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে সর্বক্ষণ পাশে দেখা গিয়েছে। সেই কারণেই অনেকেই তাঁকে অভিষেকের ‘ছায়াসঙ্গী’ বলেই চিনতেন।
রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে সরিফুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার গোয়েন্দা শাখায় কর্মরত রয়েছেন। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সুমিতের আগাম জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ হয়েছে এবং তাঁকে খুঁজছে পুলিশ।
এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চৌপথি এলাকায় আচমকাই একটি খবর ছড়িয়ে পড়ে। কলকাতাগামী একটি বাসে সুমিত রয়েছেন বলে গুজব ছড়াতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষ বাসটিকে ঘিরে ফেলেন। পরে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই করে জানতে পারে, তিনি সুমিত নন, বরং সরিফুল ইসলাম।
এরপর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে শরিফুল ইসলামকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি কোনো মামলায় অভিযুক্ত কি না বা তদন্তে তাঁর ভূমিকা কী, সে বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি। ফলে তাঁর নাম ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তার সত্যতা তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করবে।
#SharifulIslam #AbhishekBanerjee #SumitRoy #WestBengalPolitics #PoliticalNews #BengalNews #CID #STF #BreakingNews #SouthDinajpur
সাম্প্রতিক পোস্ট
রাত পেরিয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এল না? এবার কী করতে হবে জেনে নিন, মিস করবেন না
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা
রাতভর খোলা থাকবে দোকান! জানলে অবাক হবেন বদলে যাচ্ছে কলকাতার চেনা ছবি, নতুন নিয়মে চমক

