Trinamool Congress party office bedrooms: তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে শোয়ার ঘর ও সংযুক্ত স্নানঘর নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, দূরদূরান্ত থেকে আসা কর্মী-নেতাদের থাকার সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, অন্য কোনও উদ্দেশ্যে নয়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ অর্থ, ত্রাণ সামগ্রী, শোয়ার ঘর, সংযুক্ত স্নানঘর ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে, কেন অধিকাংশ দলীয় কার্যালয়ে একাধিক শোয়ার ঘর ও আবাসনের ব্যবস্থা রয়েছে।
এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা ও আইটি সেলের প্রাক্তন প্রধান দেবাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন যে দীর্ঘদিন রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে পরিবারকে সময় দিতে পারেননি। তাই আপাতত তিনি রাজনীতি থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
দেবাংশুর দাবি, দলীয় কার্যালয়ে শোয়ার ঘর, স্নানঘর বা রান্নাঘর থাকার পেছনে অন্য কোনও কারণ নেই। তাঁর বক্তব্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী ও নেতা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে আসেন। তাঁদের হোটেলে থাকার খরচ বাঁচাতেই বহু জেলা দলীয় কার্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, গত সাত বছরে তিনি নিজেও বহুবার বিভিন্ন জেলার দলীয় কার্যালয়ে থেকেছেন। শুধু শোয়ার ঘর নয়, অনেক কার্যালয়েই রান্নাঘরের ব্যবস্থাও রয়েছে, যেখানে কর্মী ও নেতাদের খাবারের আয়োজন করা হয়।
দেবাংশুর মতে, কোনও বড় রাজনৈতিক কর্মসূচি বা শীর্ষ নেতৃত্বের বৈঠক থাকলে জেলা নেতৃত্বকে আগের দিন রাত পর্যন্ত প্রস্তুতির কাজে ব্যস্ত থাকতে হয়। সেই পরিস্থিতিতে দূরবর্তী এলাকা থেকে আসা কর্মী-নেতাদের গভীর রাতে বাড়ি ফিরে আবার ভোরে কাজে যোগ দেওয়া বাস্তবসম্মত নয়। তাই তাঁদের সুবিধার জন্য দলীয় কার্যালয়েই রাত কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে।
সবশেষে সংবাদমাধ্যমের উদ্দেশে তাঁর আবেদন, দলীয় কার্যালয়ে থাকা এই আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধাকে যেন ভুল ব্যাখ্যা বা ভিন্ন উদ্দেশ্যে তুলে ধরা না হয়, কারণ এগুলি মূলত সাংগঠনিক প্রয়োজন থেকেই তৈরি করা হয়েছে।
#TrinamoolCongress #DebangshuBhattacharya #PartyOffice #WestBengalPolitics #PoliticalNews #TMC #BengalNews #PoliticalControversy #IndiaPolitics #BreakingNews
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

