Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    আগলে রাখো সেই যে তুমি

    অভয়া মামলার তদন্তে অগ্রগতি কতটা? কোন বিষয় নিয়ে সন্তুষ্ট নয় পরিবার?

    সুখবর! অন্নপূর্ণা দিবসে কতজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, জানুন এখনই

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, September 16
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»আগলে রাখো সেই যে তুমি
    ইচ্ছে-ডানা

    আগলে রাখো সেই যে তুমি

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কSeptember 16, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Umbrella as an essential part of Bengali everyday life and monsoon culture
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Umbrella: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন।  চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। 

    যারা বৃষ্টিতে ভিজেছিল আর যারা একটু পরে বৃষ্টি নামলেই ভিজবে-তাদের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, সময়ের জ্ঞান ছাড়া। ভেজা – না ভেজার মাঝখানে ঢাল হয়ে অবস্থান করেন যে ভদ্রলোক তাকে আমরা ছাতা নামে চিনি। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন মোটামুটি ভাবে ইনিই ভরসা। পাল হোক বা দত্ত সকলেই চেয়ে থাকেন এনার দিকেই।
    ছাতা শব্দটি উচ্চারণ খুব সহজে করা গেলেও এর ব্যপ্তি বিশাল। রোদ হোক বা বৃষ্টি আপনাকে প্রোটেক্ট করার জন্য এর ভূমিকাও অপরিসীম। এহেন ছাতা ছাড়া জীবন কাটানো যেমন অসম্ভব তেমনি সমগ্র জীবনে বেশ কয়েকবার ছাতা না হারালে আপনি রক্ত মাংসের মানুষ কিনা কালটিভেট করতে হচ্ছে মশাই। জীবনে একবারও ছাতা হারিয়ে ফেলেননি এরকম মানুষ খুঁজে পাওয়া গেলে তাঁকে একবার দূর থেকে হলেও নমস্কার করুন। একবার ও ছাতা না হারিয়ে বছরের পর বছর চালিয়ে যাওয়া মানে উনি সবই পারবেন। কারণ ওনার ফোকাস কোনোদিন নষ্ট হবে না, যাই হোক না কেন। উনি অফিস টাইমের বনগাঁ লোকালে একটা জানলার ধারের সিট বাগিয়ে নিতে পারবেন, উনি মা আর বউ দুজনকেই সমান সন্তুষ্ট রাখতে পারবেন, সকালে বাবার সঙ্গে সাড়ে চুয়াত্তর দেখার পর রাতে বউ এর সঙ্গে হান্ড্রেড পারসেন্ট লাভ দেখতে পারবেন ;আবার অফিসে দেরিতে ঢুকেও আগে বেরিয়ে আসতে পারবেন। উনি এত সব কিছু পারবেন তার কারণ উনি জানেন হাউ টু কনসেনট্রেট। এ তো গেল ভালো দিক।
    আবার সব নষ্ট বা কষ্টর মূলে এই ছাতার মাথা ছাতাটা। ধরুন চূড়ান্ত রোদ হোক বা দুরন্ত বৃষ্টি – আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে ঐ ছাতাটাই। কখনও সে আপনাকে আগলে রাখবে বাবার মতো, কখনও জড়িয়ে রাখবে প্রেমিকার মতো, কখনও পথ দেখাবে বন্ধুর মতো, কখনও ছুঁয়ে থাকবে মায়ের মতো।
    বাহ্যিক দিক থেকেও ছাতা বেশ কয়েক রকমের। ছোট ছাতা-বড় ছাতা, কালো ছাতা – প্রিন্টেড ছাতা, ফোল্ডিং ছাতা – ঢাউস ছাতা, শৌখিন ছাতা-বিজ্ঞাপনি ছাতা ইত্যাদি ইত্যাদি। ছাতা এমন একটা জিনিস যা আপনার ব্যাগে থাকলে আপনার কনফিডেন্স দশগুন বেড়ে যাবে। না থাকলে আপনি কাজে উৎসাহ হারাবেন। আপনি যেদিন ব্যাগে পরিপাটি করে গুছিয়ে ছাতা নিয়ে বেরোবেন সেদিন বৃষ্টি হবে না। পরের দিন ও ব্যাগের কোণায় ছাতাটা থাকবে, বৃষ্টি সেদিনও আপনাকে মুখ দেখাবে না। পরের দিন গুরুত্বপূর্ণ ফাইল ব্যাগে ভরতে গিয়ে ছাতাটাকে বের করে রাখবেন। সেদিন যাবার পথে টের পাবেন চিড়বিড়ে রোদ। সেদিন ফেরার পথে অবধারিত ভাবে বৃষ্টি আপনাকে সঙ্গ দেবে।
    আসলে আসা যাওয়ার মাঝে যে সূক্ষ্ম রেখা তৈরি হয় তেমনি ছাতা ক্যারি করা না করার মাঝেও তৈরি হয় একাত্মতা। এক ছাতার তলায় থাকতে থাকতে হঠাৎ আমরা একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি এক ছাদের তলায় থাকবো। সেই মোতাবেক কাগজ, কলম, সমাজ, পরিস্থিতি সাজিয়ে নিয়ে থাকতে শুরু করে দিই। থাকি। যাপন করি। রোদ মাখি একসঙ্গে। ছায়া মাখি। কখনও মেখে নিই সুখ। আবার বৃষ্টিতে ভিজি একসঙ্গে। চোখেও বৃষ্টি নামে। জড়িয়ে ধরি চিবুক।

    #Umbrella #UmbrellaCulture #BengaliUmbrella #Monsoon #RainySeason #BengaliLifestyle #BengaliCulture #EverydayLife #RainProtection #Newsoffbeat

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Bengali Culture Bengali Lifestyle Bengali Umbrella Everyday Life Monsoon Rain Protection Rainy Season Umbrella Umbrella Culture Umbrella Story
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleঅভয়া মামলার তদন্তে অগ্রগতি কতটা? কোন বিষয় নিয়ে সন্তুষ্ট নয় পরিবার?

    Related Posts

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    September 13, 2026

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    September 12, 2026

    দূর্গ জয় কি সহজে হয়?

    September 9, 2026

    ‘চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন’— উত্তম কুমারের বাড়ির সামনে কী ঘটেছিল? কী স্মৃতি শোনালেন প্রধানমন্ত্রী?

    September 3, 2026

    মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে চাঁদের হাট, কী বললেন মুখ্যমন্ত্রী?

    September 3, 2026

    সময়, ঘড়ি ও এক জ্বলন্ত অভিমান

    September 2, 2026
    আরও পড়ুন

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    দূর্গ জয় কি সহজে হয়?

    ‘চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন’— উত্তম কুমারের বাড়ির সামনে কী ঘটেছিল? কী স্মৃতি শোনালেন প্রধানমন্ত্রী?

    মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে চাঁদের হাট, কী বললেন মুখ্যমন্ত্রী?

    1 2 3 … 12 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    ইচ্ছে-ডানা

    আগলে রাখো সেই যে তুমি

    Umbrella: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে।…

    অভয়া মামলার তদন্তে অগ্রগতি কতটা? কোন বিষয় নিয়ে সন্তুষ্ট নয় পরিবার?

    সুখবর! অন্নপূর্ণা দিবসে কতজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, জানুন এখনই

    ‘আমার সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য বিচারপতিকে ধন্যবাদ’— বিচারপতিকে কেন বললেন মহুয়া?

    চার জেলায় স্কুলের মিড ডে মিলের দায়িত্ব থেকে ইসকনের অনুমোদন প্রত্যাহার রাজ্যের, আসল কারণ কী?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    September 2026
    MTWTFSS
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930 
    « Aug    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    আগলে রাখো সেই যে তুমি

    অভয়া মামলার তদন্তে অগ্রগতি কতটা? কোন বিষয় নিয়ে সন্তুষ্ট নয় পরিবার?

    সুখবর! অন্নপূর্ণা দিবসে কতজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, জানুন এখনই

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.