Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    নতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, June 23
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?
    খবর-OFFBEAT

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    Prerona Roy ChoudhuryBy Prerona Roy ChoudhuryJune 22, 20264 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    West Bengal Budget 2026 Women Benefits highlighted with financial assistance, free bus travel, and government welfare schemes announced for women in the West Bengal state budget.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    West Bengal Budget 2026 Women Benefits-কে কেন্দ্র করে রাজ্য বাজেটে মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। আর্থিক সহায়তা, বিনামূল্যে বাস পরিষেবা, সরকারি চাকরিতে সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে রাজ্য সরকার।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সংসারের বাজার খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা থেকে শুরু করে প্রতিদিনের নানা দায়িত্ব— পরিবারের হাল ধরতে আজকের দিনে মহিলাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর সেই মহিলাদের কথা মাথায় রেখেই এবারের রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

    ২২ শে জুন সোমবার অর্থাৎ আজ বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহিলাদের জন্য বরাদ্দ হওয়া বিভিন্ন প্রকল্প এবং আর্থিক সুবিধা নিয়ে। মাসে আর্থিক সাহায্য, বিনামূল্যে বাস পরিষেবা, সরকারি চাকরিতে সংরক্ষণ— সব মিলিয়ে এবারের বাজেটে মহিলাদের জন্য যেন উপহারের ঝুলি খুলে দিল রাজ্য সরকার।

    মাসে ৩ হাজার টাকা! কারা পাবেন এই সুবিধা?

    বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। সরকারের দাবি, যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো । বর্তমান বাজারদরের পরিস্থিতিতে এই টাকা অনেক পরিবারের জন্য বাড়তি স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    • বিনামূল্যে বাস পরিষেবা
      প্রতিদিনের যাতায়াতে বড় স্বস্তি মহিলাদের।
      কর্মক্ষেত্র, কলেজ বা বিভিন্ন কাজে প্রতিদিন হাজার হাজার মহিলা বাসে যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখে বাজেটে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালিয়ে যাওয়ার পাশাপাশি এই খাতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর জন্য একটি ‘পিঙ্ক কার্ড’ চালু করা হবে।বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
    • চাকরির ক্ষেত্রেও বাড়তি সুযোগ থাকছে।
      বাজেটে সরকারি চাকরি নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। আগামী দিনে ১ লক্ষ নতুন পদে নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে। তার মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
      চাকরির প্রস্তুতি নেওয়া বহু তরুণীর কাছে এই ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর।
    • ছাত্রীদের জন্য থাকছে বিশেষ অনুদান। উচ্চশিক্ষায় ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের ৫০,০০০ টাকা এবং সরকারি ও সরকার পোষিত কলেজের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রীদের জন্য ২৫,০০০ টাকা এককালীন অনুদান ঘোষণা করা হয়েছে।
    • মহিলা ও শিশু কল্যাণ খাতেও বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে।
      আশা কর্মীদের জন্যও সুখবর । গ্রামের স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা আশা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করেন তাঁরা। এবারের বাজেটে তাঁদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে।
      ফলে দীর্ঘদিনের দাবি কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
    • মাতৃমঙ্গল প্রকল্প প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার (PM Matri Vandana Yojana) মাধ্যমে গর্ভবতী মায়েদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তা ও ছয়টি পুষ্টিকর কিট দেওয়ার কথা জানানো হয়েছে।

    নিরাপত্তা জোরদার করা হয়েছে মহিলা দের জন্য। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক চালু করা হবে। শহরের জনবহুল এলাকায় টহলের জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন এবং রাজ্য পুলিশের রিজার্ভ স্কোয়াডে মহিলাদের জন্য দুটি সম্পূর্ণ ব্যাটেলিয়ন স্থাপন করা হবে।

    সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী?

    বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় মহিলাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই ধরনের আর্থিক সহায়তা সংসার চালাতে সাহায্য করবে। আবার অনেকের মত, শুধু অনুদান নয়, ভবিষ্যতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়াও জরুরি।

    মাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা, ফ্রি বাস পরিষেবা, সরকারি চাকরিতে সংরক্ষণ এবং মহিলা কল্যাণে বড় অঙ্কের বরাদ্দ— সব মিলিয়ে এবারের বাজেটে মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

    সাম্প্রতিক পোস্ট

    নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?

    এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন

    মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

    তেরো বছরে মানুষ ভুলেছিল কোন পরিষেবা? প্রশাসনিক বৈঠক থেকে এই ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী

    কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

    Bengal News Financial Assistance Free Bus Service Government Schemes Lakshmir Bhandar State Budget 2026 West Bengal Budget 2026 West Bengal Government Women Benefits Women Empowerment Women Reservation
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleনতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?
    Next Article ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    Related Posts

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    June 23, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?

    June 22, 2026

    গোপাল মুখোপাধ্যায়: ইতিহাসের বিস্মৃত নায়ক, নাকি বিতর্কিত এক চরিত্র?

    June 22, 2026

    ফ্রী দিন শেষ ? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালাতে কি এবার মাসে মাসে টাকা গুনতে হবে? জেনে নিন আসল সত্য

    June 21, 2026

    শুধু যোগাসন করলেই হবে না! নিয়ম না মানলে হতে পারে ক্ষতি, জানুন কোন যোগাসনে কী লাভ?

    June 21, 2026

    সাবধান! বাজারে গেলে এই ভুল করলেই পড়তে পারেন বিপাকে, মানতে হবে এই নতুন নিয়ম

    June 21, 2026
    আরও পড়ুন

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    নতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?

    গোপাল মুখোপাধ্যায়: ইতিহাসের বিস্মৃত নায়ক, নাকি বিতর্কিত এক চরিত্র?

    ফ্রী দিন শেষ ? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালাতে কি এবার মাসে মাসে টাকা গুনতে হবে? জেনে নিন আসল সত্য

    শুধু যোগাসন করলেই হবে না! নিয়ম না মানলে হতে পারে ক্ষতি, জানুন কোন যোগাসনে কী লাভ?

    1 2 3 … 122 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    US Iran Peace Talks ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। লেবাননে ইজরায়েলের সামরিক…

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    নতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?

    গোপাল মুখোপাধ্যায়: ইতিহাসের বিস্মৃত নায়ক, নাকি বিতর্কিত এক চরিত্র?

    ফ্রী দিন শেষ ? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালাতে কি এবার মাসে মাসে টাকা গুনতে হবে? জেনে নিন আসল সত্য

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    June 2026
    MTWTFSS
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930 
    « May    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    নতুন সরকারের প্রথম বাজেট, বাংলার ভাগ্য বদলের নকশা মিলবে আজ? কোন চমক অপেক্ষা করছে বাংলার জন্য?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.